আমার প্রিয় পোস্ট

অভিশাপ

০৫ ই জুন, ২০০৭ ভোর ৫:৫৪

শেয়ারঃ
0 0 0

আছো যতো সব পাকি প্রেমী আর আযম প্রেমী সাচ্চা
অবয়ব তব মানুষের মত নও মানুষের বাচ্চা।
ধর্মকে টেনে ধর্মভীরু মানুষেরে দাও ধোকা
যত চাল চালো জেনে রেখো বাছা যাবেনা মোদের রোখা।
বিদ্বেষ করো সৃষ্টি তোমরা সব মানুষের মাঝে
মুখে তোমাদের ধর্মের বাণী মনটা আসলে বাজে।
আরবের লাগি তব প্রাণ কাঁদে কাঁদেনা দেশের জন্য
বাংলাদশের বদনাম করো খেয়ে আমাদেরি অন্ন।
পরকালে হুর পরীদের সাথে কাটিবে জীবন ভাবিয়া
আহলাদের প্রাণ ভরে উঠে যেন অন্যরা যাবে হাবিয়া।
ইহকালে যদি মানুষের মত আচরণ নাহি করিবে
তোমাদের স্থান নরকেই জেনো কুকুরের মত মরিবে।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ সকাল ৭:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুন, ২০০৭ সকাল ৯:৪৫
আড্ডাবাজ বলেছেন: অতি চমতকার হয়েছে। ধন্যবাদ আরশাদ আপনার কাব্যপ্রতিভা মৌলবাদ ও রাজাকারবিরোধী জেহাদে উতসর্গ করার জন্য। ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করবো না। ছন্দ দিয়েও যদি ধর্মান্ধতাকে রুখা যায়, তাহলে মন্দ কি?
৫. ০৫ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৪
মেজভাবী বলেছেন: তোমাদের ভাইয়ার এই লাইনগুলো খুব পছন্দ হয়েছে:

আরবের লাগি তব প্রাণ কাঁদে, কাঁদেনা দেশের জন্য
বাংলাদশের বদনাম করো খেয়ে আমাদেরি অন্ন।
পরকালে হুর পরীদের সাথে কাটিবে জীবন ভাবিয়া
আহলাদের প্রাণ ভরে উঠে যেন অন্যরা যাবে হাবিয়া।
৯. ০৫ ই জুন, ২০০৭ সকাল ১০:৪১
আমিই ভাদা(ভারতিয় দালাল) বলছি বলেছেন: পুরান পাগলে ভাত পায়না নতুন পাগলের আমদানি
১১. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:০৭
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ সবাইকে।
মৌলবাদ ও রাজাকারবিরোধী জেহাদ চলবে যে পর্যন্ত এই সমস্যার সমাধান না হয়।


আমিই ভাদা(ভারতিয় দালাল) বলছি , পাগলামির দেখছেন কি? সময় কম বইলা ঠিকমত পাগলামি দেখাইতে পারিনা।
১২. ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৩৯
মাহবুব মাসুম বলেছেন: তোর কবিতা দারুন হচ্ছে । `মেজভাবি' কী তোর মেজভাবি ? ভাবছি আমিও এ জাতীয় কিছু লিখবো।
১৩. ২১ শে জুন, ২০০৭ রাত ১:০০
আরশাদ রহমান বলেছেন: মাসুম, তোর কাছে ভালো লাগলেতো চিন্তার বিষয়। চাকরি বাকরি ছাইরা দিয়া ফুলটাইম কবি হইয়া যাইতে মনে চাইবো .. :)

ভালই প্রশ্ন করলি। মেজভাবী কি আমার মেজভাবী?? না ব্লগের মেজভাবী ..:)

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ