somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূমপান প্রতিবছর কেড়ে নিচ্ছে ৫৭ হাজার প্রাণ

৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধূমপানের কারণে দেশে প্রতিবছর মারা যাচ্ছে ৫৭ হাজার মানুষ। আর ধূমপান না করেও পরোক্ষভাবে এর শিকার হচ্ছেন বছরে ১ কোটি নারী। ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে তেমন প্রচারণা না থাকায় সারাদেশে ধূমপায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বেসরকারি সংস্থা
অডিট টোব্যাকো সার্ভিস (গেটস্‌) এর তথ্য মতে, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। বর্তমানে দেশে প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে ধূমপান করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক সেবনে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয়। পৃথিবীতে প্রতি বছর ৫৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এ ঘাতক তামাক। বাংলাদেশে প্রতিবছর মারা যাচ্ছে ৫৭ হাজার মানুষ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০০৬ সালের ৩০ মে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন চালু করে। তবে আজ পর্যন্ত এ আইনের যথার্থ প্রয়োগ সম্ভব হয়নি। আইনে পাবলিক প্লেসগুলোকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হলেও এখনো বিভিন্ন হোটেল, মেলা, স্টেডিয়াম ও পরিবহনে দেদারছে চলে ধূমপান। শুধু তাই নয়, তামাকজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত কোম্পানিগুলোর কেউই মেনে চলছে না এ আইন। সরাসরি তামাকজাত পণ্যের প্রচার চালানো নিষেধ হলেও তারা কৌশলে চালিয়ে যাচ্ছে প্রচার কাজ। সমপ্রতি কৃষকদের মাঝেও তামাক চাষের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে বলে গেটস্‌-এর তথ্য প্রকাশ করা হয়।
গেটস্‌-এর প্রকাশিত ২০০৯ সালের তথ্য মতে, শতকরা ২৮ ভাগ নারী আর ২৬ ভাগ পুরুষ ধোঁয়াবিহীন তামাক জর্দা, গুল, তামাক, সাদা পাতা ইত্যাদি ব্যবহার করে। আর এ কারণে মুখ, খাদ্যনালী ও অগ্নাশয়ের ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো মারাত্মক রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্যাপট্রিক বিপুল বিশ্বাস জানান, দেশে শতকরা ৭ দশমিক ৫ ভাগ লোক কোন না কোন ক্যান্সারে আক্রান্ত। আর এর বেশির ভাগই হয়ে থাকে তামাকজাতীয় পণ্য ব্যবহারের কারণে।
গেটস্‌-এর অপর একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, দেশের একজন অসচ্ছল ব্যক্তি প্রতিদিন ধূমপানের পিছনে গড়ে ব্যয় করে ৭ টাকা ৯০ পয়সা। হিসাবে দেখা গেছে, ধূমপায়ীদের ব্যয়ের মোট অর্থের ৬৯ ভাগ খরচ করে দেশের ৫০ ভাগ শিশুকে অপুষ্টিতে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। (শীর্ষ নিউজ )
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×