সেদিন অনেকটা লজ্জা, ভয় ও সংকোচ নিয়েই গিয়েছিলাম বাংলা একাডেমীর বইমেলায়। মূল উদ্দেশ্য সংহতি প্রকাশনীর স্টলে ব্লগারদের গল্প সংকলন অপার বাস্তব এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য। সেই সাথে বিখ্যাত সব ব্লগারদের সাথে পরিচিত হয়ে নিজেকে ধন্য করা। কিন্তু তা আর হয়ে ওঠেনি। সারাক্ষণ আমি তফাতে দাঁড়িয়ে স্টার ব্লগারদের কথা শুনছিলাম। কী প্রাণচঞ্চল সেই মানুষগুলো। প্রথমেই যাকে আমার ভালো লেগেছে তিনি হলেন শিরোনামহীন আপা। সদা হাস্যেজ্বল মুখ, অতি গভীর দৃষ্টি, চশমার কাঁচ ভেদ করে দু’চোখ দিয়ে বের হচ্ছে দ্যুতি। গৌর মুখখানি কী মায়াময়! যেন এক অপার্থিব ছোঁয়া। ওনার বাবাও চমৎকার এক মানুষ। মঞ্জুরুল হক সাহেবকে দেখলাম কারো কারো সাথে ফিসফিস করে কথা বলছেন। কিছুটা ভারিক্কী টাইপের। কালপুরুষ, গলায় ক্যামেরা ঝুলানো সুপুরুষ। সম্ভবত কিছুটা বিষন্ণ ছিলেন অথবা নয়। শামীম ভাইতো আস্ত একটা রোবট। আবার মাঝেমাঝে খুবই উচ্ছল। হাসান বিপুল, ওনার সাথে পাশাপাশি বসে একাডেমী ফিল্ম সোসাইটিতে অনেক মুভি দেখেছি। যিনি দুর্দান্ত এক ফটোগ্রাফার। ইতোমধ্যে আপনারা তার প্রমাণ পেয়ে গিয়েছেন। একবার স্টিভেন স্পিলবার্গকে নিয়ে একটা জোক করেছিলেন- সম্ভবত আইসবার্গ, স্পিলবার্গ এই টাইপের। সাজি আপু, লীনা আপু দ’জনকেই খোলা মনের মানুষ মনে হয়েছে। উল্লেখিত সবাই আমার অনেক সিনিয়র। আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল। ভুল করে থাকলে ক্ষমা প্রার্থী।
আলোচিত ব্লগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।