আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

অম্ল-মধুর ব্লগে সুবিধাবাদী ব্লগারদের চরিত্র

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৯

শেয়ারঃ
0 0

ব্লগে যারা ব্লগিং করে তাদেরকে বলা হয় ব্লগার। প্রথমেই বলে রাখি, আমি আসলে ব্লগার নই; ব্লগ পাঠক! সামুতে রেজিষ্ট্রেশন করার ৭ মাস পূর্ব থেকেই পাঠক। একদিন মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট দেখে রেজিষ্ট্রেশন করলাম। প্রথম অবস্থায় ব্লগকে আমি অত্যন্ত ভালোবাসতাম; একথা অনেক আগেই জানে শুধু একজন ব্লগার। তিনি হলেন শ্রদ্ধেয় বিবর্তনবাদী। যার উৎসাহে আমি এই ব্লগে লেখা শুরু করেছিলাম।

গত এক মাস যাবত লক্ষ্য করছি ব্লগে অশ্লীলতাকে কিছু ব্লগার শিল্পে পরিণত করেছে। ছেলে আর মেয়ে নেই সবাই এমনভাবে গালির আবৃত্তি করতে পারে যা শুনে শিমুল মুস্তাফাও হার মানতে বাধ্য হবে।

ব্লগে অনেক বিষয়েই দ্বি-মত থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতা এক পর্যায়ে আর স্বাভাবিকতা থাকে না। এই দ্বি-মত পরিণত হয় ব্যক্তিগত আক্রোশে। আর এর থেকেই সৃষ্টি হয় গালাগালির। তারা কেবল গালাগালি-ই করতে জানে; তা গলাগলিতে পরিণত করতে পারে না। অধিকাংশ ব্লগারই তার মূল নিক ছাড়া অন্য নিকে এইসব গালাগালি করে। আর গালিবাজরা এইসব গালাগালিকে বাহবা দেয়।

একেক ব্লগার তার পোস্টে একেক ধরণের ভাব ফুটিয়ে তুলে। কেউ তা সমর্থন করে যদি তার মতের সাথে মিলে যায়। অন্যথায় সে পোস্ট আবাল পোস্টে পরিণত হয়। যা আমরা সবাই কমবেশী লক্ষ্য করেছি।

ব্লগে যে বিষয়টির সবচাইতে কদর বেশী তা হলো- দালালি, পদলেহন ও লেজুড়বৃত্তি'র। যারা এগুলোকে কার্যে পরিণত করতে পারে তারাই হিট ব্লগারে পরিণত হয় অনেকের কাছে। লেজুড়বৃত্তি'র ফলে অনেক ভালো লেখায়ও মাইনাস দেয়া হয়, এমনকি এর বিপরীতে পুরোপুরি উল্টোটা দেখা যায়।

অনেক ব্লগার আছে যারা পোস্টে ঢুকে প্রথমেই দেখে তার মতো স্বভাব-চরিত্রের ব্লগার’রা কি রকম মন্তব্য করেছে। তা দেখেই তারা মাইনাস-প্লাস দেয়া ও মন্তব্য করা শুরু করে । যদি এই পোস্টটি তাদের মতের সাথে মিলে যায় তবে সেই ব্লগারকে দেয়া হয় বিশেষণের পর বিশেষণ।

অনেক ব্লগার অন্য ব্লগারকে কটাক্ষ করে পোস্ট দেয় ও এমনভাবে মন্তব্য করে যাতে সেই ব্লগার গালি দেয়। আর গালি দিলেই তো তারা ব্যান করার রব তুলতে পারবে। আর তাদের লেজুড়ব্লগাররা এই কটাক্ষমূলক পোস্ট ও মন্তব্যগুলোকে পরটা-অমলেট ও সর্ষে-ইলিশের সাথে তুলনা করে। কিন্তু তারা একথা ভাবে না যে নিজের ওপর পড়লে কেমন লাগে। এটাই হলো এক ধরণের বিবেকবান (?) ব্লগারদের চরিত্র।

তারা সবকিছুই একচোখ দিয়ে দ্যাখে। তাদেরকে বলি-

"একচোখে সব ভালো আর একচোখে সব কালো, একচোখ বুজে থেকোনা ব্লগার দু'চোখে প্রদীপ জ্বালো।"

"কলম হাতে লিখছে কতো কিছু কতো ব্লগারের গুরু চোখ বুলিয়েই লেজুড়রা মারহাবা করে শুরু।"

এইভাবে লেজুড়বৃত্তি করাই অনেক ব্লগারের স্বভাব। তারা নিজের দিকে তাকায় না। নিজের হাতও লক্ষ্য করে না যে এই হাতে কি লিখছে। এই হাতে কি আছে ও হচ্ছে-

"কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলংকারহীন মধ্যমায় ঈষৎ টনটনে ব্যাথা। তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বীভৎস বিকৃত।"

তারা তাদের এইসব অগোচরেই রেখে দেয়। এভাবেই তারা অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়েনার মতো।
কি জানি, আমি পূর্বে বলেছিলাম কি না; আমার হাত শিকলে বাধা থাকবে না .. .. .. ..

পনুশ্চঃ এই লেখাটা কেবলই আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লেখা। এই ব্লগের প্রায় সবাই আমার সিনিয়র। আমি সদ্য বিশ পেরুনো এক তরুণ। আমার এই লেখাটা যদি সিনিয়রদের মনে আঘাত লাগে তাহলে আমি দুঃখিত। আগামীকাল প্রায় দু মাসের জন্য বাড়ি যাচ্ছি। হতেও পারে এটাই আমার শেষ লেখা। সকল ব্লগারদের জীবনে পৃথিবীর সমস্ত কালো, আলো হয়ে জ্বলে উঠুক। আর আমার পক্ষ থেকে রইল সকলের জন্য অকৃত্রিম ভালোবাসা ও চিরন্তন মঙ্গল কামনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগার ;
প্রকাশ করা হয়েছে: অপ্রিয় সত্য  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সহমত
দেইখেন আবার ব্যান খাইয়েন না
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: ভাই আমি ছোট মানুষ। সবসময় আপনাদের সহযোগীতা কামনা করি।
ধন্যবাদ।

৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২২
শূন্য আরণ্যক বলেছেন: ভালো লিখেছেন ..
তবে সবাই এই রকম না।

ভালো থাকুন .. ব্লগে ফিরে আসার আগ পর্যন্ত সহী সালামতে থাকুন।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: আমি সবাইকে বলিনি। যারা সুবিধাবাদী তাদেরকে। ধন্যবাদ।

৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২২
কায়েস মাহমুদ বলেছেন: ঠিক ধর্ছেন। ঐ ধরনের পোষ্টে কমেন্ট কর্তে মন চায় না। সুশীল সাজতে ম চায়। তবুও মাঝে মাঝে কিছু কমেন্ট করি। প্যাচাল ক্যাচাল ভাল্লাগেনা।

গ্যানী মহাগ্যানীরা এক্টার পর এক্টা পোষ্ট দিয়ে চলেছেন কেউবা এসে পিঠ থাবড়াচ্ছেন। বাহবা।(যদি তার মতের পোষ্ট হয়।)

চুপ হয়ে শুধু খেলা দেখি। কারন আমি মূর্খ মানুষ,এই গ্যানী মহাগ্যানীদের সাথে টক্কর দিতে গেলে পরে চূর্ন বিচূর্ন হয়ে যাবো।
৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩০
রাহা বলেছেন: ইহাই ব্লগীয় কালচার... :(
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: :(

৬. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩০
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: এটাই স্বাভাবিক ভাই । সবাইকে আপনি সমান চোখে দেখতে পারবেন না । গালাগালির মতো কাজ করলে গালাগালি খাইতে হবে । আমি লিস্টেড গালিবাজ । এজন্য আমার কোন অনুশোচনা নাই । কারণ আমি যাদের খালি দেই তা ব্যক্তি স্বার্থে নয় । আমি গালি দেই তাদেরকে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে ।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: সেইসাথে অভ্যাস গড়ে তুলুন। ধন্যবাদ।

৮. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৭
নকীবুল বারী বলেছেন: গালাগালি মাঝে মাঝে শিচুয়েশন ডিমান্ড করে.
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: যতই সিচুয়েশান ডিমান্ড করুক গালাগালি করে মূলত নিজেকে ছোট করা হয়। এই অনুভূতিটা যাদের নেই তাদের জন্য গালাগালির দুয়ার অবারিত। ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: আপনাদের কাছ থেকে সকল প্রকার সহযোগীতা কামনা করি। যদি কখনো কোনো ভুল করি তাহলে নির্দ্বিধায় ধরিয়ে দিবেন।

ধন্যবাদ শামীম ভাই।

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন। ধন্যবাদ

১১. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৩
নকীবুল বারী বলেছেন: "যতই সিচুয়েশান ডিমান্ড করুক গালাগালি করে মূলত নিজেকে ছোট করা হয়। এই অনুভূতিটা যাদের নেই তাদের জন্য গালাগালির দুয়ার অবারিত। "

ন্যাচারালি কোন লেখা পড়ে গালি চলে আসলে, দিয়ে দেয়া উচিত.......নইলে একধরনের আত্মপ্রতারণা হয়।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: গালাগালি একটি ভ্রষ্ট পন্থা। ন্যাচারালি গালি আসতে চাইলেও নিজেকে নিয়ন্ত্রন করা উচিত।

১২. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০১
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: Click This Link

এই পোস্টটা পড়েন তারপর যদি আপনার গালি দিতে ইচ্ছে না করে তাহলে বলবো,আপনি মহাপুরুষ ।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: পড়লাম। গালাগালি একটি ভ্রষ্ট পন্থা। ন্যাচারালি গালি আসতে চাইলেও নিজেকে নিয়ন্ত্রন করা উচিত।

ধন্যবাদ রুবেল ভাই।

১৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫
নাজিম উদদীন বলেছেন: এইসব নিয়া আগেও বহু ক্যাচাল হইছে। এটা মিনি বাংলাদেশ।

দুনিয়াটা কাউকে কেন্দ্র করে ঘোরে না, আপনি সবাইকে ঠিক করতে পারবেন না।
১৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৯
আবদুর রহমান (রোমাস) বলেছেন: কি ভাই দু মাস তো অনেক সময়...এতো দিন বাড়ীতে কি করবেন?
দিল্লিকা লাড্ডু ভোগ করার সিডিউল নয়তো?? যদি সেটা হয় তাইলে একটু জানান দিয়েন.....নয়া...কুরবানি মুবারকের মিলাদ দিমু।।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: ১। শরীরটাকে তাজা করমু আর সারাদিন ঘোরার মতো দৌরমু।
২। হতেও পারে আবার না ও হতে পারে।
জানান দিমুনি।

তবে অনেকের জন্য খারাপ লাগবে। তার মধ্যে আপনিও একজন।

কাঁঠাল পাতা নিবেন; না ধইন্যা পাতা নিবেন বড় ভাই?

১৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০২
অপরিচিত_আবির বলেছেন: আরে গালাগালি ভালো তো, আস্তিকদের পোস্টে গিয়া নাস্তিকদের গালাগালি করবেন আর নাস্তিকদের পোস্টে গিয়া আস্তিকদের, আবার মগবাজার মার্কা পোস্টে রাজাকারদের চোদ্দগুষ্টি উদ্ধার করে এসে রাজাকারবিরোধী পোস্টে মগবাজারি রব তুলবেন, সাদাকে সাদা কেন হইল বলবেন আর কালোকে কালো লিখলে রিপোর্ট করবেন ... এইটাই নিয়ম এইখানকার....
১৬. ২৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমি আর খেলুম....না...আপনি আমারে......অপারমন করছেন!!
১৭. ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬
জুল ভার্ন বলেছেন: চমতকার পর্য্যবেক্ষণ! সহমত পোষন করছি.....................+
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: আমাদের অন্ধকারময় ব্যবহারগুলো পরিত্যাগ করেত হবে।
ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: ভালো থাকবেন তায়েফ ভাই।
ধন্যবাদ।

১৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮
মেঘ বলেছেন: দে.পু (দেশী পোলা) তোমার লিঙ্ক এ আছে?? আচ্ছা। সুশীল সাজতে আসছো??না কি "শিবির" এর ভার্চুয়াল ভাই? লুকাইবা না। সত্যি বইলো, সত্য বললে আমি নীচের যে কোন একটা অপশন মাইনা চলমু-
১. তোমার ব্লগে আমু না,
২. গালিও দিমু না

মিথ্যা বললে কি করমু সেইটা পুরান ব্লগার, এমন কী তোমার আইডল "মনজুর" ভাইরেও জিগাইতে পারো।

জামায়াত শিবির রাজাকার আলবদর আল শাসম, তাদের বাচ্চা- সবাইকে গালি দেয়া, জবাই করে দেয়া, চরম নির্যাতন করে মেরে ফেলা প্রতিটি মানুষের ফরজ কাজ।

২০. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯
উদাসী স্বপ্ন বলেছেন: আমি কোনো ভাবেই গালি দেয়াটা পছন্দ করি না। একসময় নিজেই অনেক খিস্তি খেউড় করতাম তাই জানি এর পরিণতি করি। আমার মনে হয় শারীরিক ভাবে যারা দুর্বল তারাই ব্লগে গালাগালি করে। আমার এক কলিগ ভন্ড নাসির মাঝে মাঝে বলে," হাত থাকতে মুখে কি?"

আমার একটা কথা, যে যাই হোউক ময়দানে আসুক। তখনই বোঝা যাবে কার কিসে কি আছে! শুধু শুধু কুকুরের জন্য নিজে কুকুর হবো কেন?

গালাগালি আমি কোনোমতেই ভালোবাসি না!

তবে আপনার লেখা পড়া মনে হচ্ছে আপনি মোটেই নতুন ব্লগার নন। আপনি অনেক কিছু জানেন দেখেই বললাম আপনি যেভাবে লিখেছেন তাতে মনে হচ্ছে আপনি সারাদিন ব্লগই পড়েন যেটা কোনো কর্মক্ষম লোকের পক্ষে সম্ভব না!
২৪ শে মে, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: আচ্ছা...............

২২. ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: সুস্থ ব্লগীয় পরিবেশ কামনায় আপনার সাথে ১০০% সহমত।
২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ৪.৬৩২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ