আমার প্রিয় পোস্ট
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- এখনো বৃষ্টি পড়ে - ফাহাদ চৌধুরী
- মনট্রেইল বোটানিকাল গার্ডেন:কানাডা - দীপান্বিতা
- আপনি কী করতে পারেন? (শততম পোস্ট) - ব্যতিক্রমী
- বৃষ্টির গান: ইরাকি কবি বদর শাকির আল-সাঈয়াব এর একটি কবিতা - ইমন জুবায়ের
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ এর একটি কবিতা: আইডেন্টটিটি কার্ড - ইমন জুবায়ের
- অবিশ্বাস্য মৃত্যু - চিটি (হামিদা রহমান)
- সাদা-কালো দিনগুলি (আমার বর্ষ পূর্তি) - ব্যতিক্রমী
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- ভুল সময় - মুহম্মদ জায়েদুল আলম
- মডারেটরদের কাছে আমার খোলা চিঠি: সৎ সাহস থাকলে জবাব দিন- - ব্যতিক্রমী
- হালুয়া রুটির শবে-বরাত, শিকেয় তোলা আল-কুরআন ও Customize ইসলাম চর্চা - পাললিক মন
- আনন্দ উৎসব, সূর্য গ্রহণ - সৌম্য
- মধ্যরাতে ঘুমাতে দেয়না মাকসুদ ভাই, এখনো তার ভাগ্যে বরাদ্দ হয় চটকনা... - ইশতিয়াক অাহমেদ
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- নিতাইয়ের ছাগ গমন। (কঠোরভাবে ২১+ পোস্ট) - অন্যরকম
সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

সীমাবদ্ধতা: উৎসর্গ- মনজুরুল হক ভাইকে
২৯ শে জুন, ২০০৯ রাত ১:১৯
সীমান্তে ছিলাম আমি প্রহরী
কাটিয়েছি অনকে নির্ঘুম রাত।
উপভোগ করেছি কতো জোৎস্না;
দেখেছি চন্দ্র ও সূর্যের গ্রহণ।
কিন্তু সীমান্ত পেরিয়ে আমি
যেতে পারিনি, যেতে পারিনি।
আমি দেশপ্রেমের সংজ্ঞা সম্পর্কে অবগত।
তাই বিশেষ দিনগুলি এলেই গর্জে উঠি,
সোচ্চার ধ্বণি দিয়ে গলা ফাটিয়ে
শহীদ মিনার কিনে নেই;
আর একাত্তরের সেই জঘন্য সংকলন।
আমি সবই করতে পারি।
পারি রাজনৈতিক দলের সাথে গিয়ে
শহীদ মিনারের বেদিতে ফুল দিতে।
পারি দাঁড়িয়ে নিরবতা পালন করতে।
আর পারি স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগীদের
স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে।
এর বেশি আমি আর কিই-বা করতে পারি?
আমি জনতার কাছে অনলবর্ষী বক্তা হতে পারি।
মিথ্যে আশ্বাস দিয়ে আমি
জনগণের ভোটে নির্বাচিত নেতা হতে পারি।
জনতার চোখে ধূলো দিয়ে রাষ্ট্রীয় সকল সম্পদ লুটে
নিজের অবস্থানকে শক্ত করে নিতে পারি।
আমি নিজ স্বার্থে আমার সিদ্ধান্ত
জনগণের কাঁধে চাপিয়ে দিতে পারি।
জাতির ক্রান্তিলগ্নে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারি;
আমি আমার পূর্বপুরুষের নাম
ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে পারি।
জনগণের এয়ারপোর্ট, স্টেডিয়াম ও সেতুগুলি
নিজ পরিবারের সদস্যদের নামে
নামকরণ করতে পারি।
আমি আমার দেশের সার্বভৌমত্ব
তথাকথিত বন্ধু রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে পারি।
জনগণকে পরাধীনতার শেকলে
আবদ্ধ করতে পারি।
আর অসীম সীমাবদ্ধতার মাঝেও
নিজেকে অধিষ্ঠিত করতে পারি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অপ্রিয় সত্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ রাত ১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আর আপনি যা বলেছেন তার এতোকিছু তো আর বুঝি না। ধন্যবাদ পড়ার জন্য।
আর চালিয়ে যাবার আশা আছে।
কঙ্কাবতী বলেছেন:
আপনি কি শুরু করলেন? এত চমৎকার চমৎকার লেখা আপনি লিখেন কিভাবে?অসাধারণ, অসাধারণ আপনার লেখার ভঙ্গিমা।
"আমি দেশপ্রেমের সংজ্ঞা সম্পর্কে অবগত।
তাই বিশেষ দিনগুলি এলেই গর্জে উঠি,
সোচ্চার ধ্বণি দিয়ে গলা ফাটিয়ে
শহীদ মিনার কিনে নেই;
আর একাত্তরের সেই জঘন্য সংকলন।"
পাগল করার মতো লেখা.........
লেখক বলেছেন: সাবধান!!!!!!!!! পাগল হবেন না।
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।
লেখক বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!!!!
বিবাগী পুরুষ বলেছেন:
জবলু উদ্দিন ঠাকুর বলেছেন: অসধারণ। এক কথায় অসাধারণ একটি লেখা; এবং সময়োপযোগী লেখাটা। এখানে আপনি সুনিপুনভাবে এক শ্রেণীর মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন।চালিয়ে যান............
সহমত। কিন্তু, মনজুরুল হক ভাইটা কে? ব্লগের কেউ? নাকি আপনার পরিচিত কেউ, যাকে আমি চিনব না।
লেখক বলেছেন: হ্যাঁ, তিনিও একজন ব্লগার। এবং তিনিও এই ব্লগেই ব্লগিং করে। আর ওনাকে আমি দেখেছি, কথাও বলেছি।
কিছুদিন নিয়মিত ব্লগিং করেন চিনে যাবেন তিনি কেমন।
ধন্যবাদ।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
এত সুন্দর লেখা পইড়াই ত হিরুর নমিনেশন দিছিলাম
লেখক বলেছেন: হিরু হইলাম কই? আমি তো বাদ।
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
সুন্দর++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেফাফাদুরস্ত বলেছেন:
হাওয়ায় ভাসছে নেতার শ্লোগানক্ষুধায় কাঁদছে শিশু
তার কানে পৌঁছায় না শ্লোগান
যেমন নরম বিছানায় শুয়ে নেতা,
তুমি শোনো না ঐ কান্নার শব্দ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার কাব্যিকতার জন্যে।
েরজাউল ইসলাম খান বলেছেন:
Ashraf, you wrote really well. No one can ignore your echo. I really like your this grand style. Thank you.
লেখক বলেছেন: কতোটা ভালো হয়েছে তা জানি না। তবে ভালো করতে চাই। ধন্যবাদ রেজা ভাই।
গুপ্ত-ঘাতক বলেছেন:
দারুণ............ বলেছেন। কোনো এক দালালের গা জ্বলার কারণেই ১টি মাইনাস দিয়েছে।আশাকরি আমাদের জন্য নিয়মিত চালিয়ে যাবেন।
লেখক বলেছেন: সেটা তো বুঝাই যায়। আর চালিয়ে যাবার আশারাখি।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
অনেক ভালো লেখা।আমি অবশ্য কবিতা বুঝি না। যা মনে হলো তাই বললাম।
তবে শব্দগুলো নিয়ে আরেকটু নাড়াচাড়া করলে আরো ভালো লাগতো।
লেখক বলেছেন: কোনভাবে নাড়াচাড়া করলে; যদি একটু বুঝিয়ে বলতেন?
অলস ছেলে বলেছেন:
+
লেখক বলেছেন: আন্নেরেও পিলাচ।
মেঘ দূত বলেছেন:
আমি আমার দেশের সার্বভৌমত্ব তথাকথিত বন্ধু রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে পারি।
জনগণকে পরাধীনতার শেকলে
আবদ্ধ করতে পারি।
আর অসীম সীমাবদ্ধতার মাঝেও
নিজেকে অধিষ্ঠিত করতে পারি।
অসাধারণ । ++++++++++
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্যে,,,,,......
লেখক বলেছেন: আশাকরি থাকব।
লেখক বলেছেন: হা হা হা....![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















চালিয়ে যান............