দুপুরের ঝলমলে রোদে বেড়িয়ে
জনমানবের সমস্থ কোলাহল পেরিয়ে,
চলেছি দূর হতে দূরে অজানাতে
পথের প্রেমেই আমি আছি মেতে।
সূর্যটা নিভে গেলে থমকে দাঁড়াই
প্রণের গতি আমি মূহুর্তে হারাই,
ঘিরে ধরে আমায় সমস্ত ক্লান্তি
একে একে ধরা পড়ে সব ভুল-ভ্রান্তি।
বসে থাকি আমি একা সবুজ ঘাসের বুকে,
কালো মেঘ সরে গেলে চাঁদ পড়ে চোখে।
যা হারিয়েছি তা কি আমি পাব কোন প্রাতে,
আশা নিয়ে হাটি তাই এখনো সেই পথে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


