আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

জীর্ণতা ছুড়ে ফেলে আসা; না কি পতিত হওয়া?

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৯

শেয়ারঃ
0 0 0

হেঁটে যাই বহু পথ। নত্রমণ্ডলীর আলোকে সাথী করে। কুয়াশা-ধোঁয়াশা ভেদ করে পৌঁছে যাই গন্তব্যে। পেছনে দৃষ্টি মেলে দিয়ে দেখি অতিক্রন্ত পথ ধারণ করে আছে চরণচিহ্ন। ঠিক যেন খোদাই করা কোনো শিল্পীর ভাস্কর্য। ইঙ্গিত দিচ্ছে কেবলই ফেলে আসা পথের, পূর্ণতার।

আমরা পূর্বেও মানুষ ছিলাম। বর্তমানেও আছি। এরইমধ্যে আমাদের মনুষত্য প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। এগিয়ে যাচ্ছি ধ্বংস ও সৃষ্টির ভেতর দিয়ে। কোথাও তীব্র ঝড়ে স্থবির হয়ে পড়ছে জীবন; আবার কোথাও ছুটে চলছে দুরন্ত ষাঁড়ের মতো জানা-অজানার বাঁকে।

বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা বর্তমানে আধুনিক পৃথিবীর বাসিন্দা। নিত্যনতুন অত্যাধুনিকতার ছোঁয়ায় পাল্টে যাচ্ছে জীবনপট। বৈচিত্রতায় ভরপুর আমাদের জীবন। নিজেদের বৈচিত্র করে তুলতেই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা স্রোতের মতোই প্রবাহমান। ভেবে না ভেবেই আলো-আঁধারের মাঝেই মিশিয়ে দিচ্ছি জীবন; বর্তমান সময় থেকে অতীত সময় বিয়োগ না করেই। কেবল একদিকের দৃষ্টিপাতেই আমারা মুগ্ধ। ঠিক যেন আমাদের দ্বারা পূর্বে কোনো অপকর্মই হয়নি। ভুলে গেছি আমাদের গায়ে যে এখনো নগ্নতার চিহ্ন মিশে আছে। মিশে আছে প্রতি পরতে পরতে।

প্রাচীনকালে গাছের পাতা, ছাল-বাকল দিয়ে আধুনিকতায় উত্তীর্ণ আমরা লজ্জা নিবারণ করতাম। কাঁচা গোশত খেতাম। আজ আমরা সুসভ্যতার সিঁড়িতে দাঁড়িয়ে কি দেখতে পাইনা সে সময়? হয়তো পাইনা। না পাবারই কথা। “দীর্ঘ দিনের সম্পর্কহীনতা যেমন শোকের তীব্রতাকে ভোঁতা করে দেয়” - তেমনি আমরা ভুলেগেছি প্রাচীন জীবনাচারণ। ভুলে গেছি যে- “আমরা শুধু দ্রুত বেড়ে উঠি ক্ষয় হয়ে যাবার জন্যে”। প্রাচীন মানুষেরা গাছের পাতা, ছাল-বাকল দিয়ে লজ্জা নিবারণ করতো; আর আমরা আধুনিকতার ঝাণ্ডাধারীরা কি করছি? বর্তমানে আমাদের পোশাক কোন পর্যায়ে আছে? আমরা অতিক্রম করেছি না ফিরে যাচ্ছি সেই জীবনধারায়? আমাদের প্রাচীন মানুষের চেয়েওকি আমাদের কাপড়ের অভাব খুব তীব্র? তবে কি সীমাহীন নগ্ন পৃথিবীতে নগ্নতার চিহ্ন নিয়েই কি মিশে যাচ্ছি চির আধাঁরে? তবে কেনো আমরা সভ্যতার গর্বিতরা ব্যর্থ আস্ফালনে বলে উঠি হা- হতোম্বি???

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমিত্ববিবর্জিত ভাবনা ;
প্রকাশ করা হয়েছে: সভ্যতা ও সংস্কৃতি  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৫
তাজা কলম বলেছেন: তবে কি সীমাহীন নগ্ন পৃথিবীতে নগ্নতার চিহ্ন নিয়েই কি মিশে যাচ্ছি চির আধাঁরে? তবে কেনো আমরা সভ্যতার গর্বিতরা ব্যর্থ আস্ফালনে বলে উঠি হা- হতোম্বি???

ঠিক তাই।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ। ++++++
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: ধন্যবাদ তাজা কলম।

৩. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৯
সপ্নরাজ বলেছেন:

হাই ব্যতিক্রমী,
ব্যতিক্রমী লেখার জন্য ব্যতিক্রমী ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ। ;)

১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: জেনেছি আলো-আধাঁরে মিশে।

 

মোট সময় লেগেছে ১.০০৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ