আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

আমি একটি ব্লগের মালিক হলে যা যা করতাম- (সেনসেটিভ ব্লগারগণ নিজ দায়িত্বে পড়ুন)

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৩

শেয়ারঃ
0 0 0

নিজের সবকিছুতেই আমরা আমাদের পূর্ণ অধিকার প্রয়োগ করি। আর পূর্ণ অধিকার প্রয়োগ করা যায় বলেই আমরা মালিক হতে চাই। অনেক মানুষ অনেক কিছুরই মালিক। তারা তাদের মালিকানা ন্যায়-অন্যায় না ভেবেই অনেক কিছুতেই প্রয়োগ করে। এর একটি প্রকৃষ্টতম উদাহরণ সংবাদপত্র। সংবাদপত্র যে কি কি করে তা আমরা সবাই জানি। কিছুদিন আগে ঘটে যাওয়া ল্যাম্পপোস্টের একটি প্রতিবাদকে প্রথম- আলো যেভাবে চিত্রায়িত করেছে তাও আমরা সবাই জানি। যাক, এবার আমার নিজের কথায় আসি।

আমার যদি একটি নিজস্ব ব্লগসাইট থাকতো এবং তা যদি উন্মুক্ত থাকতো তাহলে আমি যা যা করতাম-

*** যদি নাস্তিক হতাম -

১.আমি যদি নাস্তিক হতাম তাহলে সকল নাস্তিকদের বাহবা দিতাম। কারন, এক অর্থে আমি নিজে নাস্তিক। আরেক অর্থে আমার বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি। কারণ, যদি আমি ইসলাম ধর্ম বিরোধী ও মুসলমান বিদ্বেষী কিছু ফ্যাশনেবল নাস্তিক পেতাম তাহলে আমার বড়ই ভালো হতো। কারণ, তাদের লেখাগুলোর সুবাদে ইসলাম ধর্ম বিদ্বেষী কোনো মিডিয়া আমার এই ব্লগ সাইটের সন্ধান পায়; আর যদি জানে যে এখানে ইসলাম ধর্মবিরোধী অনেক ফ্যাশনেবল নাস্তিক ব্লগার এই কাজ করে যাচ্ছে তাহলে আমি দু'হাতে টাকা কামাতে পারতাম।

২.যদি কোন আস্তিক তথা মুসলমান ব্লগার এই লেখাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতো তাহলে আমি নিশ্চুপ থাকতাম।

৩.আস্তিকরা যদি এই ফ্যাশনেবল নাস্তিকদের গালাগালি করতো পাল্টা নাস্তিকরাও যদি গালাগালি করতো তাহলে আস্তিকগুলোকে আমি তাদের গালাগালির মাত্রা অনুযায়ী কমেন্টসহ ফ্রন্টপেজ একসেস ব্যান করতাম।

৪.যদি কোনো আস্তিকের পোস্টে কোনো ফ্যাশনেবল নাস্তিক ধরা পরে যেত তাহলে আমি ঐ পোস্ট মুছে ফেলে ঐ পোস্টদাতাকে আমি জেনারেল করে দিতাম।

৫.যদি কোনো আস্তিক ব্লগার ঐ ফ্যাশনেবল নাস্তিক ব্লগারের ব্যান দাবি করে কোনো পোস্ট দিতো বা ঐ নাস্তিকের পোস্টে রিপোর্ট করতো তাহলে আমি রিপোর্টকারীকে ব্যান করতাম।

৬.যদি ফ্যাশনেবল নাস্তিক অকারণে কোনো আস্তিকের বিরুদ্ধে রিপোর্ট করতো তাহলে আমি তা সাথে সাথে বাস্তবায়ন করতাম।

*** এই এতগুলো কাজ আমি করতাম কারণ তা না করলে ঐ ইসলাম ধর্ম বিদ্বেষী কোনো মিডিয়ার কাছ থেকে আমি মোটা অঙ্কের টাকা পেতাম না। অবশ্যই ঐ ফ্যাশনেবল নাস্তিকরাও মিডিয়াগুলোর কাছ থেকে টাকা পেতো তাদের এই ইসলাম ধর্ম বিরোধী চমৎকার লেখাগুলোর জন্যে। কারণ, তারাই তো এই ব্লগের প্রাণ!!!

***রাজনৈতিক দলগুলোর সাথে আমি যা যা করতাম-

১.যদি আমার পছন্দের দল হতো আওয়ামী লীগ তাহলে আমি ঐ দলের পা চাটা কুকুর হতাম।

২.কোনো ব্লগার যদি আওয়ামী লীগের নেত্রী ও দলের যৌক্তিক অন্যায় তথা দোষগুলো তুলে ধরতো তাহলে আমি ঐ সমস্ত ব্লগারদের লেখা মুছে দিতাম। মাসখানেক ওয়াচে রাখতাম। সপ্তাহের বেশী জেনারেল রাখতাম।

৩.যদি এর পরেও লিখতো তাহলে আমি কমেন্টসহ ফ্রন্টপেজ একসেস ব্যান করতাম।

৪.যদি তারা ঐ শাস্তি মওকুফ হওয়ার পরেও লিখতো তাহলে তাদের সব লেখা মুছে চিরতরে ব্যান করতাম।

৫.যদি কোন ব্লগার খালেদা জিয়া তথা বি.এন.পি'র কোনো যৌক্তিক ত্রুটি তুলে ধরতো তাহলে কৌশলে তাদের পিঠ চাপড়ে দিতাম।

*** যদি রাজনৈতিকভাবেও আমি এই ব্লগ দ্বারা কিছু টাকা কামাই করতে পারি তাহলে সমস্যা কোথায়? অবশ্য এখানে বি.এন.পি’র যৌক্তিক দোষ নিয়ে লেখা ব্লগারদের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো।

***পররাষ্ট্রনীতিতে আমি যা যা করতাম-

১.আমাদের বন্ধু রাষ্ট্র যদি ভারত হতো তাহলে ঐ ভারতকে নিয়ে তৈলাক্ত লেখা ও লেখকদের (ভারতপন্থী) ভালোবাসতাম।

২.যদি কোনো ব্লগার ভারতের অন্যায় ও নিপীড়নমূলক আচরণ তুলে ধরতো তাহলে ঐ ব্লগারকে আমি তার এই লেখার মাত্রা অনুযায়ী পূর্বের মতোই জেনারেল, ওয়াচ করতাম। কমেন্টসহ ফ্রন্টপেজ একসেস ছিনিয়ে নিতাম। এমনকি ব্যানও করে দিতাম।

*** কারণ, যদি ভারতের সাথে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের সুসম্পর্ক থাকে তাহলে এখান থেকেও আমি দুহাতে টাকা আয় করতে পারবো। মানে নিজের পকেটে ভারী করতে পারবো।

***যদি মগবাজার গোষ্ঠি ওরফে জামাতি ছাগুরা মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে বসে তবে সেটাও ভেবে দেখব। আফটার অল টাকা বলে কথা। ;)

***০*** আমার যদি নিজস্ব কোনো ব্লগ সাইট থাকতো তাহলে আমি এইভাবে ফায়দা লুটে নিতাম। হয়ে যেতাম আঙুল ফুলে কলাগাছ, কলাগাছ ফুলে বটগাছ, বটগাছ ফুলে জোড়া বটগাছ!!!

পনুশ্চ:- এই লেখাটার মাধ্যমে আমার মনের সুপ্ত বাসনাগুলো প্রকাশ করলাম। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মিলে যায় তাহলে সেটা সম্পূর্ণ অনভিপ্রেত কাকতাল মাত্র।

এর পরেও যদি কেউ অসন্তুষ্ট হউন তাহলে দুঃখ প্রকাশ করছি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আত্মকথন ;
প্রকাশ করা হয়েছে: অপ্রিয় সত্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মনের কথাগুলো এভাবে বলে দিলেন ভাই?

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: কি করবো ভাই, মাথার মধ্যে শুধু কিলবিল করে। দোয়া করবেন যেন শীঘ্রই ব্লগমালিক হতে পারি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৩
মগ্নতা বলেছেন: ২.কোনো ব্লগার যদি আওয়ামী লীগের নেত্রী ও দলের যৌক্তিক অন্যায় তথা দোষগুলো তুলে ধরতো তাহলে আমি ঐ সমস্ত ব্লগারদের লেখা মুছে দিতাম। মাসখানেক ওয়াচে রাখতাম। সপ্তাহের বেশী জেনারেল রাখতাম।

২.যদি কোনো ব্লগার ভারতের অন্যায় ও নিপীড়নমূলক আচরণ তুলে ধরতো তাহলে ঐ ব্লগারকে আমি তার এই লেখার মাত্রা অনুযায়ী পূর্বের মতোই জেনারেল, ওয়াচ করতাম। কমেন্টসহ ফ্রন্টপেজ একসেস ছিনিয়ে নিতাম। এমনকি ব্যানও করে দিতাম।
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আমার ইচ্ছাগুলোকে সমর্থন করলেন বিধায় ধন্যবাদ।

৩. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৫
অরণ্যচারী বলেছেন: আমার মনে হয় মুসলমানরা ইসলাম ধর্মের ক্ষতি / বিদ্বেষ নিয়ে যত চিন্তিত দুনিয়ার অন্য কোন ধর্মাবলম্বীরা তাদের ধর্মের ব্যাপারে তা নয়। ইসলাম ধর্মের বিদ্বেষীরা কোন জায়গা থেকে টাকা পায় সেটা জানার জন্যে আগ্রহ বোধ করছি।

স্পষ্টতই বোঝা যাচ্ছে নাস্তিকতার ব্যাপারে আপনি ব্লগ কর্তৃপক্ষের অবস্থানের সাথে একমত নন।কিন্তু সত্যিটা হল নাস্তিকগোষ্ঠী এই ব্লগের মডারেটরদের চক্ষুশূল, আমার এক বছরের ব্লগিং এর অভিজ্ঞতা তাই বলে।

ইন্ডিয়ার সমালোচনা কিংবা আওয়ামী লীগের সমালোচনা কেন কারো ব্যানের কারণ হবে বুঝলাম না। যদি সম্ভব হয় উদাহরণ দিয়েন।
২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: আপনি এই পোস্টের ১২ ও ১৩ নং কমেন্ট দেখতে পারেন।

Click This Link

ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: হা হা হা..........

৫. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৬
আকাশ_পাগলা বলেছেন: অবস্থা বোধহয় এতটা খারাপ না। আপনি একটু বেশি টেনশন করতেছেন।

তবে, নাস্তিকদের ব্যাপারটা একটু চোখে টাইট হয়ে পড়ে বৈকি।
২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: আত্মকথনরে ভাই, আত্মকথন।:(

৬. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এক্কেরে মনের কথাগুলা লিখছেন......ভাই। কি আর করার, সব তো চোখের সামনে দিয়াই ঘটতেছে :(
২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আত্মকথনে দুঃখ পাইলেন বলে আমিও দুঃখিত ভাই:(

৭. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৫
বিবর্তনবাদী বলেছেন: ওয়াও !! সেই ব্লগতো তাহলে সরকারি সাহায্য পাবে। মখা আলমগীরো কিছু পোস্ট করতে পারে। এখনই সময় দিন বদলের, সরকারি ব্লগ হবে। জয় ডিজিটাল বাংলাদেশ।
২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হলে তো সমস্যা নেই বড় ভাই। পকেট ভারী হবে। আমার সাথে কারও সম্পর্ক থাকলে তারাও কিছু পাবে। সবমিলে ভাইলতো।

ধন্যবাদ ভাই।

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: আপনাকেও আমার মনোবৃত্তি পড়ার জন্য +++

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: হা হা হা.........

ভালো থাকবেন।

১০. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০০
মুক্ত বয়ান বলেছেন: সবই কইলেন, ঠিকাছে।
তয়, আপনে যদি
-- আস্তিক হইতেন
-- রাজনৈতিক মতাদর্শ যদি উল্টা হইত, তাইলে কি কর্তেন..
এইটা তো কইলেন না!!! ;) ;)

পোস্টে ++
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: তো গণস্বাক্ষরের শেষ মিটিংয়ে কেনা ফুলগুলি আছে তো?

কথা হলো-

যে দিক দিয়েই ঝরবে মধু
সে দিক দিয়েই পাত্র ধরমু।

মানে ব্যবসা।

২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: আগুনে পুড়ে গেছে মহাকাশ।

ধন্যবাদ।

১২. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭
বাঙ্গাল বলেছেন: মিস ফায়ার...মাইনাস পইড়া গেছে...ইন্সাফ কইরা প্লাস ২টা বেশী ধইরেন।
২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধইরা নিলাম। তবে আপনি ++ প্লাস চিহ্ন কমেন্টে রাখতে পারতেন।

১৩. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৪
সবাক বলেছেন:
আস্তিক হইলে কি করতেন?
২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: সবাক ভাই, কথা হইল ব্যবসা।

যে দিক দিয়েই ঝরবে মধু
সে দিক দিয়েই পাত্র ধরমু।

১৪. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৯
নৌশীন বলেছেন:
হাঃ হাঃ হাঃ
বাক্‌ স্বাধীনতা'র "বাঘ"!
শেরে বাংলা নও শুধু
বাংলার সেরা!
অপ্রিয় সত্যে'র মাথায় ঘোল ঢেলে
করেছে দেশ ছাড়া!
বাংলার নব বিজ্ঞ নবাব
বুদ্ধির নেই অভাব
সিরাজ পাগলা
ইতিহাস কালা।
সালাম সালাম সালাম
"অপ্রিয় সত্য" র পাছায়
লাত্থি দিলাম
স্ববিরোধে প্রিয়'তে নিলাম!!!!!!!!!!
২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন:

অন্ধ চোখে
তাকিয়ে থেকে
দেখা যায় না কিছু;
অন্ধরা কেবলই পারে
নিতে কারো পিছু।
চুল-আধাঁরের উপলব্ধি সমান তাদের কাছে
অন্ধ চোখ নিয়ে আছে যারা বেঁচে।
পরের করুণায় তারা কাটাতে চায় জীবন
কারন, তাদের অন্ধ চুক্ষু, বন্ধ হৃদয় মন।

আপনাকে আপনার কাব্যিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫. ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৬
সাইলেন্সার বলেছেন:

এতটা অভিমান না করলেও চলে। যাহোক, ভাল লেখা দিন, সব বিতর্ক এড়িয়ে চলুন।
২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন:

মনের ভেতর দ্বিধা
পা বাড়াতে বাধা,
শেকল পড়া পায়
ক দিন বাঁচা যায়?

(বাপ্পা)

আর ভালো লেখা লিখতেই পারিনা। তবুও দেখা যাক কি লেখা যায়।

ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: হে হে হে..............

১৭. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০২
নৌশীন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++
২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: যুক্ত হলো।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৬২২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ