আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

দুখী, ব্লগার নিলআকাশেরদুঃখ এর জন্মদিন আজ-

২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬

শেয়ারঃ
0 1 0



ব্লগার নিলআকাশেরদুঃখ এর জন্মদিন আজ। জন্মদিন প্রত্যেকের জন্যই আনন্দের দিন। কিন্তু এমন একটা সময়ে ওনার এই শুভ দিনটি আবার এলো যখন ওনার মা মৃত্যুর সাথে লড়ছে। ওনার মায়ের দু'টো কিডনিই বিকল! সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। এই মুহূর্তে তিনি ভারতে চিকিৎসাধীন। সম্ভবত আগামী পঁচিশ তারিখ ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হবে। নিলআকাশেরদুঃখ নিজেই কিডনি দাতা। মা'কে বাঁচানোর জন্য সে কি প্রাণান্তকর চেষ্টা!!! মানুষটার মধ্যে জেতার একটা তীব্র নেশা আছে। কিন্তু দুঃখজনক হলো এই চরম দুর্দিনে ওনার কাছের মানুষ তথা আত্মীয়-স্বজনেরা খুব একটা এগিয়ে আসেনি! এমনকি মেন্টাল সাপোর্টও দেয়নি! সেজন্যই হয়তো মা'কে বাঁচিয়ে তোলার জন্য মরিয়া হয়ে সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কয়েকদিন আগে ভারত থেকে এসে সব কাগজপত্র ওকে করে আবার যখন ভারতে চলে যান তথন ওনার সাথে আমি দেখা করেছিলাম। গ্রীনলাইন বাস কাউন্টারে আমি ওনাকে সিঅফ করতে যাই। অত্যন্ত তাগড়া এক যুবাপুরুষ। তেইশ বছর বয়স্ক সেই নওজোয়ানকে কিছুটা বিষণ্ন লাগছিল। বলার অপেক্ষা রাখে না যে মায়ের দুঃখবোধে ভারাক্রান্ত তিনি। মেডিকালের তৃতীয় বর্ষের ছাত্র। মাকে নিয়ে দৌড়াদৌড়িতে পড়াশোনাটা শিঁকেয়ে উঠছে। অবশ্য মা সুস্থ হলে পুষিয়ে নেয়ার প্রতিজ্ঞা আছে।

কাউকে নিজের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ দিয়ে দেয়া খুব কঠিন এক সিদ্ধান্ত। সেটা নিজের মা হলেও। সেরকমই একটা কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। এই ত্যাগী মানুষটির জন্মদিন আজ।

শুভ জন্মদিন নিলআকাশেরদুঃখ। প্রার্থনা করি মা ও ছেলে দু'জনই সুস্থ হয়ে ফিরে আসুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জন্মদিন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮
রাতমজুর বলেছেন:
শুভ জন্মদিন নিলআকাশেরদুঃখ । মা সেরে উঠুন। আপনিও সুস্থ থাকুন।
২. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন নিলআকাশেরদুঃখ। আপনারা মা ছেলে দুজন সুস্থ্য হয়ে ফিরে এলে মন থেকে খুশী হব।
৩. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
এরশাদ বাদশা বলেছেন: আজকাল কেন যে মওকা পেলেই দুচোখ ভিজে উঠে জানিনা। এখন যখন টাইপ করছি, ওই সাহসী মানুষটার প্রতি আপনাতেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। দোয়া করছি(গুনাহগারের আবার দোয়া) ওনার মা যেন সুস্থ হয়ে উঠেন। শুভ জন্মদিন ওনাকে।
৪. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
বিবর্তনবাদী বলেছেন: শুভ জন্মদিন নিলআকাশেরদুঃখ। সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে আবারো।
৫. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
রজনী বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া। আপনার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, ইনশাল্লাহ।
৬. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮
ইমির বলেছেন: শুভ জন্মদিন বন্ধু
৭. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১০
একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন। শুভ কামনা।
৯. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৪
পাপতাড়ুয়া বলেছেন: দুঃখের মা,আমার মা....কোন তফাত কি আছে আসলে???

মা সুস্থ হয়ে উঠবেন।ফিরে আসবেন আমাদের মাঝে।

শুভ জন্মদিন দাদার জন্য।
১০. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৬
হাশেম বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, যদিও আসল নাম জানিনা।
দোয়া করি আল্লাহ যেন আপনারা মা, ছেলে দুজনকে সুস্হতা দান করেন।
১১. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮
পুরাতন বলেছেন: জন্নদিনের শুভেচ্ছা
১২. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
ভাঙ্গন বলেছেন: এই ত্যাগী মানুষটাকে স্যালুট হাজার বার!
তাঁর জন্মটা স্বার্থক হতে চলেছে। মাকে এমন করে কে দিতে পারে.. নিজের জীবন?
মা'য়ের জন্য বিনীত প্রার্থনা!
১৩. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩
হেমায়েতপুরী বলেছেন: শুভ জন্মদিন@ নিলআকাশেরদুঃখ
১৪. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: শুভ জন্মদিন নিলআকাশেরদুঃখ :)

দুঃখী ব্লগার কথাটা ভাল লাগেনি ভাই, উনার কষ্টের সাথী আমরা সবাই, উনি ভাগ্যবান ... মা'র জন্য আমি, আমার মত অনেকেই কিছুই করতে পারিনি কেবল কষ্ট দেয়া ছাড়া, উনি যা করছেন - তা অতি সৌভাগ্যবানের কপালে জোটে ...

অনেক দোয়া রইলো দুজনের জন্যেই ... ভাল থাকুক মা ছেলে ...
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: হ্যাঁ, আমরা সবাই। কিন্তু এরকম ত্যাগ কিন্তু ওনিই করছে। অন্য বিশেষণ মাথায় আসেনি ভাইয়া। এজন্যই বলেছি। ধন্যবাদ।

১৫. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৭
~স্বপ্নজয়~ বলেছেন: এই মাত্র কথা বললাম ওর সাথে, ভাল আছে ওরা, ও নিজেও ব্লগ দেবে একটু পরে, জানাবে সব কিছু :)

 

মোট সময় লেগেছে ১.২২৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ