আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

শীতের রাতে

১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

শেয়ারঃ
0 1 0

শিশিরের শব্দের মতো দিন চলে যায়
নিঃশব্দে কালো রাত চলে আসে,
মধ্যরাতে ঘুম ভেঙে গেলে
অন্ধকার কক্ষেই তাকিয়ে থাকি;
কোন অস্বস্তি কিংবা শীতলতা বোধ করি না।
হঠাৎ বিছানার পার্শ্বে হাত দিয়ে চমকে উঠি!
মনে হয় শুভ্র পেঁজা বরফ বিছানো....
ঠিক তখনই অবচেতন মনের মাঝে হারিয়ে যাই,
মনে পড়ে, আমার কাঁধে অর্পিত দায়িত্বের কথা।
অথচ, আমি রঙিন কম্বলের আচ্ছাদনে আবিষ্ট
উষ্ণ পানির ছোঁয়ায় আমার গা ভিজে প্রতিদিন।
ঠিক আমার বিপরীতে কতো শীতার্ত খোলা আকাশের নীচে
কেবল ঠান্ডা কুয়াশার চাদর গায়ে নিয়ে শুয়ে আছে;
নেই তাদের কোন রঙিন কম্বল কিংবা
গায়ে উষ্ণ পানির ছোঁয়া!
কিন্তু আমার চারপাশে তো সবই বিদ্যমান....?
তবুও নিজের প্রতি কোন ক্রোধ কিংবা ঘৃণা জন্মায় না।
এমন সময় আমি আমার সচেতন মনের মাঝে ফিরে আসি,
ঠোঁটে মুচকি হাসি খেলে যায়।
মানবপ্রেমের দ্বার চোখের সামনে উন্মোচিত হয়....
এইতো, আর একটু পরেই অন্ধকার কেটে যাবে,
সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল চলে আসবে।
ঠিক তখনই শীতার্ত মানুষের সম্মুখে তাদেরকেই কেন্দ্র করে
উষ্ঠ ও জ্বিহ্বার সমন্বয়ে উচ্চারণ করব দরদমাখা কিছু কথা,
আর পৌঁছে যাব শীতার্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসার স্রোতে।
তাদের কিছু হোক আর না-ই হোক, তাতে কী?
আমি তো ঠিকই নির্লজ্জভাবে উপলব্দি করছি
আমার কাঁধে দায়িত্ব নেই, দায়িত্ব নেই
আমি মুক্ত, মুক্ত এবং মুক্ত...।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: কবিতার চেয়ে উপলদ্ধিটা বেশি ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ হামা ভাই। আপনি যে পড়েছেন।

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৬
বজ্রকণ্ঠ বলেছেন: অনেকদিন পরে আসলাম। ভালো লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: হাসান মাহবুব বলেছেন: কবিতার চেয়ে উপলদ্ধিটা বেশি ভালো লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: আপনিও তাই বলেছেন

হা হা হা...

৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১০
চিটি (হামিদা রহমান) বলেছেন: সুন্দর উপলব্ধি
ভালো থেকো
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: জ্বী আপা। আপনিও অনেক অনেক ভালো থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই।

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩
ঘাস্‌ফুল বলেছেন: "শীতের রাতে"র ...
অনুভব, অনুভূতি, বোধগুলো খুব ভাল লাগলোরে...
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আনন্দিত হলাম রে....

৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯
রাজসোহান বলেছেন: ওহ!!
এই কবিতাটা আমি দেখছিলাম
কিন্তু কি কারণে যেন কমেন্ট করা হয় নাই :) :) :| :|
প্লাস++++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: যাইহোক। এইবার তো করলি।

 

মোট সময় লেগেছে ১.০২৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ