তোমারা এক অন্ধকার সময়ে নিভৃতে এসেছিলে
এই জীর্ণ পৃথিবীর কোনে কোনে,
আলোড়িত করেছিলে চারপাশ
অন্ধকারকে তাড়িয়েছিলে দিগ্বিদিক।
তোমাদের হাতের প্রজ্বলিত শিখায় স্পর্শ করে
তারাও হয়েছিল আঁধার কাঁপানের প্রতীক।
কিন্তু আজ এই সময়ে এসে চরম উৎকর্ষতার বদলে
ক্ষীণ হয়ে যায় তোমাদের স্ফুলিঙ্গ।
আজ তোমাদের উত্তরসূরিরা প্রদর্শিত হচ্ছে-
পণ্যের বিজ্ঞাপন হতে পতিতালয়ে,
ফিনফিনে ছোট্ট পোশাকে, অর্ধ নগ্ন শরীরে
আজ তারা ধারণ করে আধুনিকতা।
তোমাদেরকে তোমাদের উত্তরসূরিরা অনুকরণের বদলে
দূরে, ক্রমশই দূরে...
আর তোমরা পরে আছ পুস্তকের ভাঁজে;
তোমাদের রেখে যাওয়া আদর্শ
আজও ভূলণ্ঠিত হয়।
তোমাদের দেখানো পথ
আজও ধূলোয় ধূসরিত হয়।
কে জানে, সেই পথ ধূসরিত হবে
আর কতকাল...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


