ডিসক্লেইমার: মন্তব্য করুন নিজের মতই, কিন্তু তাতে আমার হৃদয়ের কাছাকাছি খুব প্রিয় মানুষদের কষ্ট পাওয়ার সম্ভবনা থাকলে সাথে সাথে ডিলিট হবে।

পাখা কাটার ছুরি, কাঁচি
১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৫
বাম বাহুর উপর, গলার কাছটায় ছোট ছোট লাল গোটাগুলো কোথা থেকে এসেছে কে জানে? এলার্জি? বিরক্তিকর।
সাত নম্বর ট্র্যাকের সাঁওতালী গানটাই নাকি চমৎকার। আগ্রহ নিয়ে শুনতে গিয়েই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। নষ্ট সিডি। বিরক্তিকর।
আঙ্গুরগুলো বড্ড ছোট। ডালের সাথে সংযুক্তি শক্ত। খুলে পড়ে না কিছুতেই আবার একটা একটা করে ছিঁড়ে খাওয়াটাও কষ্টসাধ্য। বিরক্তিকর।
ফুলদানীতে...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০২বার পঠিত
বুনো ফুল
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৪
ছবিটা তোলা হয়েছে মোবাইলের ক্যামেরা দিয়ে, সিটি রেইলের ট্রেইনে বসে। নিজের মোবাইলের ব্যাটারি নষ্ট, তাই ভাইয়ার পুরানো মোবাইলের ক্যামেরায় পঁচা কোয়ালিটির ছবিটা তোলা হলো। ছবির কোয়ালিটি মুখ্য না, উদ্দেশ্যও শিল্পচর্চা না। দিনটা বড় সুন্দর গেল, সাগর তীরে হাজার ফুট উপরের আকাশ ছুঁয়ে বড় হওয়া বুনো ফুলের গুচ্ছটাকে মনে রাখতে হবে...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১৮বার পঠিত
আকাশের আয়না সাগরের স্পর্শ - 3
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৪
সন্ধ্যার তেছড়া আলোয় সাগর বড় মায়াবী। ভোরের আলোয় সাগর মাত্র গোসল সেরে আসার সি্নগ্ধতায় ভরা। দুপুরে আবার ঘটনা ভিন্ন। পরিষ্কার আকাশে সূর্যের উজ্জ্বল হাসিতে সাগরও হেসে উঠে আকর্ণ। ঢেউয়ের আকার তুলনামূলক ভাবে বড়, আনন্দে নাচছে যে!
সকালের নাস্তা খেয়ে কাপড় বদলে চলে আসলাম সাগরের সাথে বোঝাপড়ার জন্য। বাচ্চাবুড়োযুবকযুবতী অনেকেই ততক্ষনে...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৮বার পঠিত
আস্ত ব্লগীয় আড্ডার আহবান
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৫১
আজ সকালে খেলাম আম দুধ মুড়ি। দুপুরে চচ্চড়ি আর শিম ভর্তা। সাথে জলপাইয়ের ঝাল আচার। মায়ের বকা ঝকাও খেলাম ডেজার্ট হিসেবে। রাতে বোধ হয় লাউ আর মিষ্টি কুমড়া শাক চলতে পারে। গান শুনছি অ:র:পির দেয়া 'প্রবাস থেকে'। ভদ্রলোক খুব বাজে কাজ করেছে, মন খারাপ হয়ে যাচ্ছে। রস চুরি করি নি...
- ৮৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৮১বার পঠিত
আজ তোমার বাইশ হলো, ভাইয়্যূন
০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৪৭
ছেলেটা যখন প্রথম শুনল একটা নতুন আপু আনতে মামনি হাসপাতালে গিয়েছে, তখন ওর খুুশি দেখে কে। দেড় বছরের মোটে, কিন্তু টর টর কথা বলে বাবাকে অস্থির করে ফেলল। 'আমলা আপুকে আনতে দাবো না?' পরের দিন হাসপাতালের লাল লাল অনেক বাবুর মেলা দেখে ওর মাথা খারাপ হয়ে গেল। নার্সটাকে ঠোঁট চোক্ষা...
- ৪৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪৬বার পঠিত
জীবাণুদের সাথে যুদ্ধরত
২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৫
- নিউরোসাইন্স? কঠিন হবে কিন্তু। টু ডিফারেন্ট সাবজেক্ট এরিয়া ব্লেন্ডেড ইন টুগেদার। লটস টু কিপ ইন য়ুর হেড। কি কি করতে হচ্ছে এ বছর?
- এনাটমি, ফিজিওলি, বায়োকেমিস্ট্রি আর সাইকোলজি।
- আচ্ছা! ফিজিওলি কঠিন হবে। সাইকোলজি তো তুমি পছন্দ করবা। কিন্তু আমি সবচেয়ে পছন্দ করছিলাম এনাটমি। প্র্যাকটিকেলগুলা মজা ছিল। শুধু যাওয়ার আগে...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬৬বার পঠিত
এলোমেলো কথন
২৫ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৫
- ওই পাকনা, কি করো? মিস কল, ম্যাসেজ পাও নাই?
- পাইছি। মুড ছিল না কথা বলার। গান শুনি।
- কি গান?
- তেরে বিন।
- আচ্ছা! বিরহ বিরহ ভাব যায় নাই! মন খুব বেশি খারাপ?
- হু।
- চশমা খুলে দিব?
- দ্যান।...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৩বার পঠিত
আকাশের আয়না সাগরের স্পর্শ - 2
২৪ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৩৪
সেই বিকেল বেলা, পার্ক করা গাড়ির দরজা খুলতেই পূব দিক থেকে তীব্র বাতাসে সাগরের মাতাল করা নোনা গন্ধ পেলাম। সাগর তীরেই একটা উঁচু পাথুরে পাহাড়। ধীরে ধীরে ঢালু হয়ে সাগরে গিয়ে মিশেছে পাথুরে দেয়াল। পাহাড়ের উপর ঘাসের কার্পেটে ছাওয়া। বেশ কয়েকটা কাঠের বেঞ্চি। সেখানে তীব্র বাতাসে ভেসে আসছে সাগরের তীব্র...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৭বার পঠিত
আকাশের আয়না সাগরের স্পর্শ - 1
২৩ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৪
সমুদ্রে আমার সীমাহীন দুর্বলতা। সুযোগ পেলেই বা অস্থিরতায় ভুগতে থাকলেই ছুটে যাই সাগরের কাছে। সমুদ্র তীরে যেতে না পারলে মোহনায়, না হলে নদীতে। তবু আকাশের নীল গায়ে মেখে নাচতে থাকা সমুদ্রের একটু, হোক না দূরতম, স্পর্শ আমার চাই-ই। আমার সব অস্থিরতা সাগরের বিশালত্বের কাছে জমা দিয়ে আমি বাড়ি ফিরি।
অথচ শেষ...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯২বার পঠিত
সেই কিশোরীর স্বপ্ন ও আমার প্রার্থনা
১৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:৪১
চারিদিকে মানুষ আর মানুষ। সাদা মানুষ, কালো মানুষ, খয়েরী মানুষ, হলুদ মানুষ, লাল মানুষ, নারী মানুষ, পুরুষ মানুষ, বুড়ো মানুষ, জোয়ান মানুষ। সেই বৃহত্তম জনসমাগমে, যেখানে কয়েক সপ্তাহ আগে পঞ্চাশ লাখ মানুষের সমাগম হয়েছিল, সেখানে ঘটে যাওয়া অনেক গল্পের একটা বলবো আজ।
কাবার পাশে মসজিদুল হারামে সেদিন মানুষ আর মানুষ।...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৭বার পঠিত




