somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১ আগস্ট ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরামের ফাঁসি

০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১১ আগস্ট ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরামের ফাঁসিতে আত্মাহুতির ১০১তম বর্ষঃ
'একবার বিদায় দে মা ঘুরে আসি/হাসি হাসি পরবো ফাঁসি, দেখবে ভারতবাসী'
১১ আগস্ট ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ অগ্নিশিশু ক্ষুদিরামের ফাঁসিতে আত্মাহুতির ১০১তম বর্ষ। ১৯০৮ সালের ১১ আগস্ট পশ্চিমবঙ্গের মজঃফরপুর জেলে ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্নিসন্তান শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ৩ ডিসেম্বর ১৮৮৯ সালে মেদিনীপুর জেলায় বহুভাইনি গ্রামে। তাঁর পিতা ত্রৈলোক্যনাথ বসু নাদাজোলের স্থানীয় জমিদারের তহশীলদার ছিলেন। ক্ষুদিরামের মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। অল্প বয়সেই মাতাপিতাকে হারিয়ে বড় বোনের কাছে লালিত পালিত হন। শিক্ষা জীবন শুরু করেন তমলুকের হ্যামিল্টন স্কুলে। পরবর্তীতে মেদিনীপুর কলেজিয়েট স্কুল পড়ার সময় সত্যেন্দ্রনাথ বসুর সান্নিধ্য লাভ করেন। ১৯০২ সনে যূগান্তর দলে যোগ দিয়ে বিপ্লবী কর্মকান্ডে মনোনিবেশ করেন।
তিনি উপলব্ধি করেছিলেন জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দিতে হয়। ১৯০৮ সালের ৩০ এপ্রিল সহযোগী বিপ্লবী প্রফুল্ল চাকীর সাথে মিলে অত্যাচারী কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা পরিচালনা করেন এবং পুলিশের হাতে ধরা পড়েন। এ মামলায় ১৩ জুন তাঁর মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। কিশোর ক্ষুদিরাম বীরের মতো ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। ১৯ বছরের এক যুবকের সাহসী আত্মদান জাগিয়ে তুলেছিল ভারতবাসীকে; শক্তিশালী করেছিল স্বাধীনতা আন্দোলন। কবির ভাষায় 'ওরা দু'পায়ে দলে গেল মরণ শংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে।'




৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×