টিপাইমুখ বাঁধ হলে বন্যা সমস্যার সমাধান হবেঃ
পররাষ্ট্র মন্ত্রী ড. দিপু মণি বলেন, অনেকেই ড্যাম আর ব্যারেজের পার্থক্য বোঝেন না। অজ্ঞতা থেকে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়।
টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশের নদীব্যবস্থাপনা নিয়ে একটি তথ্যবহুল বই আমাদের জন্য খুবই জরুরি হয়ে পড়েছিল।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে প্রকৌশলী সরদার আমিন রচিত বিশ্ব নদীব্যবস্থাপনা, টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশ বই গ্রহণকালে তিনি এ কথা বলেন।
বইটি আনুষ্ঠানিকভাবে তাকে উপহার দেন লেখক সরদার আমিন। এ সময় উপস্থিত ছিলেন বইয়ের প্রকাশক রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদক সৌমিত্র দেব, বাংলাদেশ ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল ফোরাম (বিডিইএফ)’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান রানা, সাংবাদিক রহিম শেখ প্রমুখ।
পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ভারতেই পরিবেশবাদিরা টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু আমাদের দেশে যেভাবে আন্দোলন হচ্ছে তার সবকিছু যুক্তিসংগত নয়।
অনেকেই ভুল তথ্য দিচ্ছেন। এটা খুবই দুঃখজনক। সরদার আমিনের লেখা এই বইটি এইসব ভুল সংশোধনের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে।
লেখক সরদার আমিন বলেন, বাঁধ করা টেকনিক্যালি বা প্রয়োজনের দিক থেকে সঠিক কি ভুল তার উপর কোন বাঁধ বিরোধী আন্দোলনের তীব্রতা কি হবে তা অনেকাংশে নির্ভর করে না। মানুষকে নিজের মতের পক্ষে বুঝানোর এবং সংগঠিত করার যোগ্যতার উপর নির্ভর করে।
এই গ্রন্থ শুধু বাংলাদেশের নদীব্যবস্থাপনা কিরকম হওয়া উচিত ও টিপাইমুখ ড্যাম প্রকল্পকে বুঝতে সাহায্য করার জন্য রচিত হয়েছে।
সৌমিত্র দেব বলেন, গত বছর মে মাসের শেষের দিকে আমি উত্তর-পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা ও মণিপুর রাজ্য ঘুরে টিপাইমুখ সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টা করেছি।
সরেজমিন ঘুরে দেখেছি ওখানে পরিবেশবাদিদের বাঁধ বিরোধী আন্দোলনের পাশাপাশি সেখানকার মানুষের বাঁধ নির্মাণের পক্ষে দুর্নিবার আকাঙ্খা।
বিশেষ করে আসামের বরাক উপত্যকায় নির্বাচনী এজেন্ডায় থাকে টিপাইমুখ বাঁধের অঙ্গীকার। সেখানকার মানুষ মনে করে ওই বাঁধ হলে তাদের বন্যা সমস্যার সমাধান হবে।
এমনকি বাংলাদেশের সিলেট অঞ্চলের বন্যা সমস্যায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের বিশেষজ্ঞরা বলেছেন।
এ অবস্থায় আসলে টিপাইমুখ বাঁধের সুফল, কুফল এবং বিশ্ব নদীব্যবস্থাপনা ও বাংলাদেশের নদী সমস্যা বিষয়ক এটি একটি তথ্য বহুল বই।
টিপাইমুখ বাঁধ হলে বন্যা সমস্যার সমাধান হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।