আমার এক বন্ধু সামহোয়্যারইন ব্লগের একজন ব্লগার। বাংলায় ব্লগিং এর এই সাইটটিতে সে প্রবেশ করেছে বেশি দিন হয়নি। ছোটকাল থেকেই তার লেখালেখির অভ্যাস। অনেকগুলো কবিতা-গল্প সে লিখেছে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখতে পারেনি। বাংলায় ব্লগিং এর এই সাইটটিতে প্রবেশ করে সে খুব উৎফুল্ল। কারণ এখানে লেখাটা স্থায়ীভাবে থেকে যাবে বলে তার বিশ্বাস। এতে করে লেখা সংরক্ষণের জন্য ঝামেলা পোহাতে হবে না। উপরন্তু বিদগ্ধ পাঠকদের কাছ থেকে লেখা নিয়ে সুপরামর্শও পাওয়া যেতে পারে বোনাস হিসেবে।
বন্ধুটি যা লিখে তাই আমার ই-মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। আর আমাকে তা দেখতে বলে। একদিন আমি আমার ই-মেইল অ্যাড্রেস ওপেন করে সামহোয়্যারইন ব্লগের জগতে প্রবেশ করি। ওর পোস্টিংগুলো খুটিয়ে খুটিয়ে পড়ি। ভালো লাগে। প্রথম অবস্থায় লগ ইন করার পরও কর্তৃপক্ষের নিয়ম-নীতির কারণে মন্তব্য করতে পারি না। আশা ছিল মন্তব্য করার সুযোগ পেলে তার লেখা নিয়ে উৎসাহব্যঞ্জক মন্তব্য করবো।
সময়ের অভাবে ব্লগে ঢুঁ মারতে পারিনি বেশ ক'দিন। এখন বন্ধুটি ব্লগে লিখে না। কারণ কি জিজ্ঞেস করতেই তার জবাব- 'আর বলিস না, যা লিখি তাতেই নেগেটিভ সব মন্তব্য। রাজনীতির কোন লেখা না লিখেও রাজাকারীয় খেতাব। অশ্লীল, অশ্রাব্য এবং ছাপার অযোগ্য সব লেখাও এখন প্রথম পাতায় এসে যায়, যা দেখলে ব্লাডপ্রেশার বেড়ে যায়। ব্লগটি এখন কতিপয় ভার্চুয়াল দুস্কৃতকারীর হাতে।'
আমিও এই ব্লগে নতুন এসেছি। ব্লগে থাকার সময় পাই না বেশি তাই এর চরিত্রও ঠিকমতো বুঝে উঠতে পারিনি। কি জানি বন্ধুর কথা যদি সত্যি হয়, তাহলেতো খুবই দুঃখের কথা।
আমার মনে হয় এখানে এমন শুভ চিন্তা-ভাবনার ব্লগার আছেন যাঁরা সত্যিকার অর্থেই ভালো কিছুর প্রত্যাশা করেন। আমি ঐ সমস্ত ব্লগারদের লিংক প্রত্যাশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

