somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপ্রিয় বন্ধুরা, চলুন দেখে আসি কেমন আছে মেঘনাপাড়ের সেই স্কুলটি...

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় বন্ধুরা, চলুন দেখে আসি কেমন আছে মেঘনাপাড়ের সেই স্কুলটি...

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন। ১৪ জুলাই ২০০৮ তারিখে একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটের মেঘনার বুকে এক জেলে জনগোষ্ঠীর বাস। নদী ভাঙ্গনে বরিশাল, চাঁদপুর, ভোলা থেকে প্রায় ৭০-৮০ বছর আগে কিছু পরিবার এখানে এসেছিল। সম্বল একটি নৌকা। স্লুইস গেট লাগোয়া নদীর এই অংশটুকু শান্ত থাকায় এখানেই আস্তে আস্তে গড়ে উঠে একটি জনপদের। নৌকাতেই তাদের জীবন-যাপন।

এখানকার শিশুরা শিক্ষা বঞ্চিত। প্রায় ১ বৎসর ৪ মাস হয়েছে আমরা একটি স্বপ্নের বীজ বপন করেছি। এটি এখন একটি চারাগাছে রূপান্তরিত হয়েছে। আসুন দেখি স্কুলটি এখন কেমন আছে...


প্রথমে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং সা.ইন.ব্লগ এবং প্রথম আলো ব্লগের বন্ধুদের আর্থিক সহায়তায় স্কুলের একটি সাধারণ অবকাঠামো দাঁড় করানো হয়েছে।


সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পড়ছে। ইতিমধ্যে ওরা অআকখএবিসিডি১২৩ওয়ানটুথ্রি লিখতে শিখেছে। সুন্দর করে নিজের নাম লিখতে শিখেছে।


দুইজন ম্যাডাম শিক্ষার্থীদের পাঠদান করছেন। আগামী ১৪ নভেম্বর থেকে স্কুলে প্রাক-প্রাথমিক ফাইনাল পরীক্ষা শুরু।


নদীর বুকে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাসরত জেলেদের নৌকার ঘর-সংসার। এদের সন্তানরাই এই স্কুলের শিক্ষার্থী।


শিশুদেরকে প্রথম আলো ব্লগের চট্টগ্রাম মিটআপ থেকে সাদি ভাইয়ের পাঠানো খাতা প্রদান।


প্রথম আলো ব্লগের নামাঙ্কিত খাতা পেয়ে শিশুদের উল্লাস-


ছেলেটির নাম মরু। ওর বাবা মা কেউই বেঁচে নেই। দাদীর সাথে মেঘনা নদীর বুকে নৌকার থাকে। মরু মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থী। খাতা-বই-কলম পেয়ে ওর চোখ দুটোতে ভবিষ্যতের কী স্বপ্ন ভেসে উঠেছে কে জানে!


এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশের (ইএফএলবিডি)পক্ষ থেকে শিশুদের বই দিচ্ছেন স্কুলের ম্যাডাম ফারজানা।


পানি উন্নয়ন বোর্ড স্কুলের জন্য এক টুকরো জমি দিয়েছে। এখানে এই শিশুদের জন্য একটি চমৎকার স্কুল করার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারাও আমাদের এই প্রচেষ্টার সাথে থাকবেন।





সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×