শিশুরা ক্রীড়া শুরুর পূর্বে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পিটি করছে।
২৬ মার্চে স্বাধীনতা দিবসে শিশুরা শপথ নিচ্ছে...
আমি শপথ করিতেছি যে, দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব...দেশের প্রতি অনুগত থাকব...হে প্রভু আমাকে শক্তি দাও...
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সবাই প্রস্তুত।
মোরগ লড়াই খেলাসহ আরও অনেক অনেক খেলা হয়েছে।
স্কুলের ম্যাডাম মর্জিনা আক্তার সাথী শিশুদের সাথে আনন্দে উদ্বেলিত।
মেঘনাপাড়ের শিশুদের দেখতে অতিথিরা আসবেন। তাই অতিথিদের সম্মানে ক্রেস্ট টেবিলে সাজিয়ে রাখা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন বকুল এসেছেন অনুষ্ঠানের উদ্বোধক হয়ে।
প্রধান অতিথি জনাব মোঃ কায়কোবাদ, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়- অনুষ্ঠানস্থলে আসার পর শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায় জাতীয় পতাকা নেড়ে।
শিশুরা গভীর মনযোগ দিয়ে অতিথিদের নানান কথা শুনছে। এর মধ্যে অন্যতম ছিল স্বাধীনতা দিবসের তাৎপর্যের কথা। মুক্তিযুদ্ধের চেতনার কথা। এই দরিদ্র শিশুদের ভবিষ্যত সম্ভাবনার কথা। স্কুলটিকে কেন্দ্র করে এই জনপদকে শিক্ষিত দেশপ্রেমিক করে তোলার কথা।
(অসমাপ্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

