somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরুম চাষ প্রকল্প এবং কর্মসংস্থানমূলক শিক্ষা- একটি গবেষণালব্ধ ফলাফল

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন মাশরুম চাষ প্রকল্পে বিনিয়োজিত মোট অর্থের পরিমাণ নিম্নরূপঃ
ঘর বাবদ খরচ = ৬২,৯৫০/-
তাক বাবদ = ১২,১৯৩/-
যন্ত্রপাতি হিসাব = ১১,৩১৫/-
মাশরুম বীজ হিসাব = ৫৬,৫০০/- (৫ হাজার বীজের হিসাব ২০০০ বীজ এখনও চাষে নামানো হয়নি।)
প্রশিক্ষণ ও অন্যান্য = ৫,৫৬৪/-
-----------------------------------------
মোট = ১,৪৮,৫২২/- টাকা।

প্রাথমিক অবস্থায় আমরা সম্ভাব্য প্রকল্প ব্যয় ধরেছিলাম = ১,৪০,০০০/-

অর্থাৎ আমাদের ৮,৫২২ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
---------------------------------------------------------------------------------
৩,০০০ মাশরুম বীজ নিয়ে আমাদের পাইলট প্রকল্প।
আমাদের প্রতিদিনের উৎপাদন নিম্নরূপঃ
------------- ------------------ ---------------
তারিখ উৎপাদন বীজের সংখ্যা
------------- ----------------- ----------------
০২/০৩/২০১০ ৬ কেজি ৫০০ গ্রাম ---------
০৩/০৩/২০১০ ৬ কেজি ৭৫০ গ্রাম ---------
০৪/০৩/২০১০ ১ কেজি ৮০০ গ্রাম ---------
০৫/০৩/২০১০ ২ কেজি ০০০ গ্রাম --------
০৬/০৩/২০১০ ২ কেজি ২৫০ গ্রাম ---------
০৭/০৩/২০১০ ৩ কেজি ২৫০ গ্রাম ---------
০৮/০৩/২০১০ ৩ কেজি ২৫০ গ্রাম ----------
০৯/০৩/২০১০ ৩ কেজি ২৫০ গ্রাম -----------
১০/০৩/২০১০ ২ কেজি ৭০০ গ্রাম ১২৯
১১/০৩/২০১০ ২ কেজি ৫৫০ গ্রাম ১১০
১২/০৩/২০১০ ৩ কেজি ২০০ গ্রাম ১৬৮
১৩/০৩/২০১০ ৩ কেজি ৭০০ গ্রাম ২২২
১৪/০৩/২০১০ ১ কেজি ০০০ গ্রাম ১৪৮
১৫/০৩/২০১০ ৩ কেজি ২২৫ গ্রাম ২৭১
১৬/০৩/২০১০ ২ কেজি ১৫০ গ্রাম ১৫২
১৭/০৩/২০১০ ৪ কেজি ৫০০ গ্রাম ২২৫
১৮/০৩/২০১০ ৫ কেজি ২০০ গ্রাম ৩৪৫
১৯/০৩/২০১০ ৩ কেজি ০০০ গ্রাম ২৬৯
২০/০৩/২০১০ ৩ কেজি ৪০০ গ্রাম ১৭০
২১/০৩/২০১০ ৩ কেজি ২৫০ গ্রাম ২৬০
২২/০৩/২০১০ ২ কেজি ২০০ গ্রাম ২৫০
২৩/০৩/২০১০ ৩ কেজি ২০০ গ্রাম ১৮০
২৪/০৩/২০১০ ৩ কেজি ৩০০ গ্রাম ১৬১
২৫/০৩/২০১০ ৫ কেজি ৫০০ গ্রাম ৩০০
২৬/০৩/২০১০ ৫ কেজি ৫০০ গ্রাম ------
২৭/০৩/২০১০ ৪ কেজি ০০০ গ্রাম -------
২৮/০৩/২০১০ ৬ কেজি ০০০ গ্রাম ৩৬০
২৯/০৩/২০১০ ৭ কেজি ৫০০ গ্রাম ৩৮৫
৩০/০৩/২০১০ ৮ কেজি ০০০ গ্রাম ৪৭০
৩১/০৩/২০১০ ১০ কেজি ১০০ গ্রাম ৫১০
০১/০৪/২০১০ ৮ কেজি ৩০০ গ্রাম ৪২০
০২/০৪/২০১০ ৫ কেজি ৪৫০ গ্রাম ৩৬৫
০৩/০৪/২০১০ ৭ কেজি ১০০ গ্রাম ৪০০
০৪/০৪/২০১০ ৩ কেজি ৭০০ গ্রাম ২২৫
০৫/০৪/২০১০ ২ কেজি ৩৫০ গ্রাম ১৫০

-------------------------------------------------------------------------------
১৪৫ কেজি ৮৭৫ গ্রাম
১১০ কেজি ৫৭৫ গ্রাম উৎপাদন হয়েছে মোট ৬৬৪৫ বীজ থেকে। অর্থাৎ প্রতি বীজে মাশরুম হয়েছে প্রায় ১৬.৬৪ গ্রাম বা ১৭ গ্রাম।

২৫ দিনে ৬৬৪৫ বীজ থেকে মাশরুম পাওয়া গেছে।
৬৬৪৫ ভাগ ২৫ = ২৬৫.৮ টি বীজ প্রতিদিন উৎপাদনে থেকেছে গড়ে।

৩০০০ চারায় ২৫ দিনে ফলন দিয়েছে ২ বার
৫০ দিনে ফলন দিবে ৪ বার
৭৫ দিনে ফলন দিবে ৬ বার।
কিন্তু একটি বীজ ৭৫ দিনে কমপক্ষে ৮/১০ বার ফলন দেওয়া স্বাভাবিক।

তাহলে বুঝা যাচ্ছে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন মাশরুম চাষ প্রকল্প বাস্তবায়নে কিছুটা অবহেলা পরিলক্ষিত হচ্ছে।
প্রথমতঃ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা এখনও মাশরুম চাষ বিষয়ক সবকিছু আয়ত্বে আনতে পারেনি।
দ্বিতীয়তঃ খোলা আবহাওয়ার কারণে মাশরুম ঘরে যথাযথ আর্দ্রতা বজায় না থাকার কারণে অনেক পিনহেড পরিণত হতে দীর্ঘ সময় নেয়।
প্রতিদিন কমপক্ষে ৬০০ মাশরুম বীজ থেকে মাশরুম পাওয়া গেলে মোট প্রাপ্তি ঘটত = ৬০০ গুণ ১৭ গ্রাম = ১০ কেজি ২০০ গ্রাম। কিন্তু এখন পাওয়া যাচ্ছে গড়ে ৪ কেজি ১৬০ গ্রাম। এটি আমাদের প্রত্যাশার তুলনায় অর্ধেক। উক্ত ২৫ দিনের মধ্যে মাত্র ১ দিন দশ কেজি উৎপাদন হয়েছে। সুতরাং বুঝা যাচ্ছে যথাযথ পরিচর্যা করলে ১ দিনে ১০ কেজি উৎপাদন করা সম্ভব।


২/৩/১০ থেকে ৫/৪/১০ পর্যণ্ত মোট ৩৫ দিনের মাশরুম উৎপাদনের হিসাব ধরে।
মোট উৎপাদন = ১৪৫ কেজি ৮৭৫ গ্রাম।
গড়ে প্রতিদিনের উৎপাদন = ৪ কেজি ১৬০ গ্রাম
----------------------------------------------------------------------
মজার কিছু পরিসংখ্যানঃ
৩০০০ চারায় সর্বনিম্ন উৎপাদন = ১ কেজি। ১৪/০৩/২০১০ তারিখ।
৩০০০ চারায় সর্বোচ্চ উৎপাদন = ১০ কেজি ১০০ গ্রাম ৩১/০৩/২০১০ তারিখ।
--------------------------------------------------------------------------
লাভ-ক্ষতি হিসাব
স্কুলকে কেন্দ্র করে পরিচালিত মাশরুম প্রকল্পের মাসিক ব্যয় = ১০,০০০ টাকা।
১ দিনের ব্যয় = ৩৩৩ টাকা।
বর্তমানে ৪ কেজি ১৬০ গ্রাম মাশরুমের বাজার মূল্য = ৫২০/- টাকা।
সুতরাং লাভ = ৫২০ - ৩৩৩ = ১৮৭ টাকা।
৩০ দিনের লাভ = ৫,৬১০ টাকা।
--------------------------------------------------------------------------------
অন্য সমস্ত ব্যয় স্থির ধরে যদি উক্ত প্রকল্পে আরও ২ হাজার বীজ চাষে নামানো হয় তাহলে প্রতিদিন এই হারে কমপক্ষে আরও ৩ কেজি আসবে। একমাসে ৯০ কেজি। যার বাজার মূল্য = ১১,২৫০/- টাকা।
--------------------------------------------------------------------------------
অর্থাৎ ৫ হাজার চারায় ১ মাসে কমপক্ষে লাভ = ১৬,৮৬০/- টাকা।
আমার এখনও দৃঢ় বিশ্বাস বর্তমান উৎপাদনের দ্বিগুণ ফলন উৎপাদন সম্ভব। এতে বিনিয়োগকারীর লাভের পরিমাণও দ্বিগুণ করা সম্ভব। উৎপাদনকারী নিজেই শ্রম দিলে উৎপাদন খরচ আরও কমে আসবে। এতেও লাভ বাড়বে।
---------------------------------------------------------------------------------
পুরো ৭৫ দিনের লাভ-ক্ষতির হিসাব দিলে প্রকল্পটি মূল্যায়নে আরও সঠিক তথ্য পাওয়া যাবে।
পরিশেষে বলা যায় বর্তমানে ৩০০০ চারা দিয়ে প্রকল্পটি সামান্য লাভে চলছে। তাই লাভজনকভাবে পরিচালনা করতে হলে একটি প্রকল্প কমপক্ষে ৫০০০ বীজ নিয়ে শুরু করা উচিত।
---------------------------------------------------------------------------------
এই দীর্ঘ একমাসে যে সমস্যাগুলো এসেছে তা হলো-
১. শেয়ার হোল্ডাররা একত্রে শেয়ারের টাকা দেয়নি। ফলে ধার কর্জ করে, এদিক সেদিক থেকে টেনে প্রকল্পটি দাঁড় করাতে কিছু অতিরিক্ত খরচ হয়েছে। তাই নতুন করে শুরু করতে পুরো অর্থ একেবারে হাতে নিয়ে তবেই শুরু করা উচিত।
২. বর্তমানে অতিরিক্ত গরম মাশরুম চাষে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। বর্ষাকালে স্বাভাবিকভাবেই কম পরিশ্রমে মাশরুম উৎপাদন বেশি হবে বলে আমার ধারণা।
--------------------------------------------------------------------------------
আরও অনেক প্রশ্ন থাকতে পারে অনেকের মনে। যে কেউ আমার এই ১ মাসের গবেষণালব্ধ ফলাফলটি নিয়ে যে কোন প্রশ্ন রাখতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×