somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা মেঘনার নির্মলী- আপডেট

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' বিষয়ে আপডেট-
১. প্রচ্ছদঃ




২. লেখা সংগ্রহঃ

২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা এই উদ্যোগটি নিতে চেয়েছিলাম। স্মরণিকা বের করার জন্য ব্লগারদের কাছ থেকে লেখা আহ্বানও করেছিলাম। বেশ কিছু লেখা পেয়েছি।
সজল শর্মা
হাফিজুর রহমান চৌধুরী
জেড এইচ সৈকত
আশম এরশাদ
মাসুম
নিরব পথিক
আইরিন সুলতানা
অপ-দেবতা
এছাড়াও মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে কেন্দ্র করে এই ব্লগেই অনেক মহৎপ্রাণ বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ, পরামর্শ, মতামত দিয়েছেন। যেমন সাদি ভাই বিজয় উৎসবে শিশুদের উদ্দেশে একটি চমৎকার বাণী পাঠিয়েছিলেন। আমরা সেই অসাধারণ লেখাটিকেও নির্বাচিত করেছি।
ব্লগার আইরিন অসাধারণ একটি ছড়া 'বীর গাঁথা' লিখে পাঠিয়েছিলেন শিশুদের উদ্দেশ্যে। সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে রচিত সেই অসাধারণ ছড়াটি মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর মুখস্ত। বিজয় দিবসে পাঠানো এই ছড়াটিও থাকছে সংকলনটিতে।

৩. বাজেট এবং বর্তমান অবস্থাঃ

৪ ফর্মা ম্যাগাজিন সাইজ এবং অর্ধেক কালার, অর্ধেক সাদা-কালো ২০০ কপি ছাপাতে বাজেট ধরা হয়েছে ২৭/২৮ হাজার টাকা। দুই-তিনটি প্রকাশনী থেকে বাজেট নিয়ে আনমানিক বাজেট ধরেছি এই।
প্রথম যখন মেঘনাপাড় স্কুলের এই স্মরণিকাটি প্রকাশের ঘোষণা দিয়েছিলাম- একটি নিশ্চিত আর্থিক প্রতিশ্রুতির প্রেক্ষাপটেই ঘোষণাটি দিয়েছিলাম। আমাদের সভাপতি ম্যাডাম বিজ্ঞাপন যোগাড় করে দেবেন- এই ভরসায়। ম্যাডাম সফল হয়েছেনও। কিন্তু স্মরণিকা বাবদ আমাদের হাতে নগদ অর্থ আছে ১২,৫০০/- টাকা। আরও ২৫ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে, কিন্তু সেটি স্মরণিকা প্রকাশ হওয়ার পর। আশা করি খুব শীঘ্রই আর্থিক এই সমস্যার সমাধান হয়ে যাবে।

৪. সময়সীমাঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' বের করার জন্য এই মুহূর্তে কোন সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করছি না। একটি স্মরণিকা প্রকাশ অনেক জটিল। এই জটিল কাজগুলো একেবারে সময় ধরে ধরে করা সম্ভব হচ্ছে না কিছু অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতির কারণে। তবে আমরা এপ্রিল মাসের শেষদিকে সময় নির্ধারণ করেছি।
আশা করি আপনারা এই পরিস্থিতিটুকু অনুধাবন করবেন এবং ভুল বুঝবেন না। আমরা একটি সমৃদ্ধ স্মরণিকা বের করতে চাই আপনাদের সবার অংশগ্রহণ নিয়ে।

৫. লেখা পাঠানোঃ ব্লগে যখন স্মরণিকা বের করার ঘোষণা দেই অনেক সম্মানিত বন্ধু লেখা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আরও লেখা প্রত্যাশা করছি।[email protected] এই অ্যাড্রেসে লেখা পাঠানোর অনুরোধ রইল।

আমরা ব্লগ থেকে আরও কিছু লেখা নির্বাচন করবো। এটি হবে আমাদের নিজস্ব সম্পাদনা প্যানেল দ্বারা। এ ব্যাপারে কাজ চলছে।

মেঘনার নির্মলী প্রকাশে অনাকাঙ্ক্ষিত এই দেরিকে আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের পরামর্শ এবং সহায়তা নিয়ে আমরা একটি সুন্দর স্মরণিকা উপহার দিতে চাই।

ধন্যবাদ সবাইকে।
(বিদ্যুৎ চলে গিয়েছে। ল্যাপটপে কিছুক্ষণ ব্যাকআপ আছে তাই পোস্টটা দ্রুত দিতে হচ্ছে। অনলাইনে আসলে সবার মন্তব্যের জবাব দেবো।)
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×