সম্মানিত অভিভাবক, আপনার একটু মনোযোগ পেতে পারি!
এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেড (ইএফএলবিডি লিঃ) এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমাদের হাতে থাকা সামান্য দামের মোবাইল তথ্যপ্রযুক্তির এক চমৎকার বাহন। আজকাল ঘরে ঘরে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি তথ্যপ্রযুক্তির নিদর্শন হিসেবে বিরাজ করছে। বলা যায় এগুলো আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। কিন্তু তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার জানা না থাকার কারণে আমরা এ প্রযুক্তিকে গ্রহণ করতে দ্বিধায় ভুগছি।
একসময় ইংরেজিকে অবহেলা করে আমরা অনেক পিছিয়ে পড়েছি। তথ্যপ্রযুক্তিকে অবহেলা করলেও আমাদের পিছিয়ে পড়তে হবে বিশ্ব থেকে। আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তির এতটাই বিস্তার ঘটবে যে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ব্যক্তি কিংবা তথ্যপ্রযুক্তিতে উন্নত দেশই বিশ্বকে শাসন করবে।
তথ্যপ্রযুক্তি সম্পর্কে সুষ্পষ্ট কোন দিক নির্দেশনা না থাকায় আমাদের কিশোর-তরুণ সমাজ আজ দিকভ্রান্ত। তথ্যপ্রযুক্তি হচ্ছে তথ্যের মহাসমুদ্র। মহাসমুদ্রে দিকদর্শন যন্ত্র ব্যতিত নাবিকের যে অবস্থা হয় বর্তমান সময়ে আমাদের কিশোর-তরুণদেরও সেই একই অবস্থা। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার না জানা থাকার কারণে এই কিশোর তরুণরা সাইবার ক্যাফেতে ভিড় জমায় অজানা কৌতুহলে।
আপনার কিশোর ছেলেটি কিংবা কিশোরী মেয়েটি আপনার নজরের বাইরে সাইবার ক্যাফেতে গিয়ে কি করছে তা আপনি ভাবছেন কি?
আপনার ঘরে কম্পিউটার আছে, ইন্টারনেট ও আছে কিন্তু আপনি সন্তানকে ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছেন না ভয়ে। মনে আতঙ্ক সন্তান নেটে বসে আজেবাজে সাইট ঘুরে খারাপ হয়ে যাবে। ইন্টারনেট সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকার কারণেই আপনার এই ভয়। আপনি নিজেও ইন্টারনেট জগত সম্পর্কে ভালো জানেন না।
ইন্টারনেট এমন এক জ্ঞানের বাহন যেখান থেকে আপনার সন্তান জীবনকে বদলে ফেলতে পারবে শুধু এর সুবিধা গ্রহণ করে। প্রয়োজন তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া।
এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেড (ইএফএলবিডি লিঃ) আপনার কিশোর সন্তানটির সেই পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছে। প্রয়োজন আপনার দূরদৃষ্টি এবং সক্রিয় অংশগ্রহণ।
---------------------------------------------------------------------------------
বাংলাদেশ ভার্চুয়াল স্কুল আয়োজিত
সেমিনার-ইন্টারনেট প্রযুক্তি ও আপনার সন্তান
---------------------------------------------------------------------------------
সম্মানিত সুধী
আসসালামু আলাইকুম।
আগামী ১৪ মে ২০১০, শুক্রবার এক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে আপনি এবং আপনার কিশোর সন্তানসহ পরিবারের অভিভাবক সবাই আমন্ত্রিত।
স্থানঃ বাড়ি নং-০১, রোড নং-০২, ছনটেক, ভূঁইয়া মঞ্জিল, নিচ তলা। থানা- যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬। কাজলা ফাতেমা নাজ পেট্রোল পাম্প সংলগ্ন।
প্রধান বক্তাঃ মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, শিক্ষাবিদ ও গবেষক।
অনুষ্ঠানসূচি-
বিকাল ৪.০০ টাঃ আমন্ত্রিত শিক্ষার্থী, অভিভাবকদের রেজিস্ট্রেশন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৩০ টাঃ সেমিনারে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের আগমন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৪৫ টাঃ শুভেচ্ছা বক্তব্য।
বিকাল ৪.৫০ টাঃ প্রবন্ধ উপস্থাপন। বিষয়ঃ র্কমসংস্থানমূলক শিক্ষা এবং একটি বিনিয়োগ পরিকল্পনা।
বিকাল ৫.০০ টাঃ শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সম্ভাবনা বিষয়ক আলোচনা এবং বক্তব্য উপস্থাপন।
আলোচনায় অংশ নেবেন-
জনাব এসএম মাসুদুল ইসলাম, আইটি প্রফেশনাল। (ব্লগার নীলসাধু, প্রথম আলো ব্লগ)
জনাব বাবুল হোসেইন, আইটি ইঞ্জিনিয়ার। (ব্লগার বাবুল হোসেইন, সা.ইন.ব্লগ)
জনাব মোঃ খায়রুজ্জামান, সহকারি পরিচালক, ডি.নেট। (ব্লগার দূর্ভাষী, সা.ইন.ব্লগ)।
ব্লগার জিয়া রায়হান, এস.কে ফয়সাল আলম, ব্লগার একরামুল হক শামীম, ব্লগার নুরুন্নবী হাছিব।
বিকাল ৫.৩০ টাঃ অভিভাবক হিসেবে সন্তানকে প্রযুক্তি ব্যবহার করতে দেওয়া বিষয়ক উন্মুক্ত আলোচনা।
বিকাল ৬.০০ টাঃ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্ব।
সন্ধ্যা ৬.৩০ টাঃ সেমিনারের সমাপ্তি এবং চা-চক্র।
(বিঃদ্রঃ আমন্ত্রিত অতিথির সংখ্যা সীমিত থাকবে বিধায় ফোন করে বিস্তারিত জেনে নিন এবং আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সোহেল - ০১১৯০০৬২৩০৪)
ধন্যবাদান্তে
আজমান আন্দালিব
(বিঃদ্রঃ ব্লগার বন্ধুরা যারা এই সেমিনারে উপস্থিত থাকতে চান, দয়া করে এখানে ০১৭২৭-২৬২১৯৫ নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন। ১৪ মে শুক্রবার বিকাল ৪,০০ টা।)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



