শ্লোগান-১
আমাদের জীবনযাত্রার অন্যতম বাধা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
আমাদের অন্যতম সমস্যা
কর্মসংস্থানের অধোগতি।
এর সহজ সমাধান হতে পারে...
“শিক্ষা ভিত্তিক উৎপাদন এবং
বাজারজাতকরণ পদ্ধতি।”
শ্লোগান-২
ঋণের বোঝা কমাতে হলে
বাড়াতে হবে উৎপাদন... আয়...
কর্মসংস্থানমূলক শিক্ষা হবে
গরিবী হটানোর সহজ উপায়।
শ্লোগান-৩
শিক্ষার মধ্যেই আয়ের বিষয়,
শুধু সুযোগ সৃষ্টি করা...
পাঠের মধ্যেই আছে লুকিয়ে
উদ্যোক্তা নেতা গড়া।
শ্লোগান-৪
আমাদের ব্যয় বেশি, আয় কম
আমাদের জনসংখ্যা বেশি, জমি কম।
আমাদের কর্মপ্রচেষ্টা বেশি, কর্মসংস্থান কম
আমাদের উদ্যোগ বেশি, উদ্যোক্তা কম।
কর্মসংস্থানমূলক শিক্ষাই হতে পারে দারিদ্র্যের যম।
শ্লোগান-৫
সহজে যা বুঝবে মানুষ-
ব্যয়ের অধিক আয়,
সহজে যা জানবে মানুষ
অধিক জনগোষ্ঠী নয় কোন দায়।
প্রতিটি মানুষ শিক্ষার অধিকার রাখে
প্রতিটি মানুষ উপার্জনের অধিকার রাখে।
শিক্ষাভিত্তিক উৎপাদন এবং বাজারজাতকরণ পদ্ধতি
শিক্ষার মধ্য থেকেই আয়ের সাথে যুক্ত হওয়ার সহজতম পদ্ধতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




