somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপ্লয়মেন্ট ফোকাসড লার্নিং বাংলাদেশ লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইএফএলবিডি লিঃ এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মতিন ভূঁঞা

গত ১১ জানুয়ারি ২০১১ খ্রি. তারিখে উৎপাদন এবং বিপণনমুখী কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়নের নিমিত্তে প্রতিষ্ঠিত এমপ্লয়মেন্ট ফোকাসড লার্নিং বাংলাদেশ (ইএফএলবিডি) লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কোম্পানির প্রধান কার্যালয় ৩০৮, রসুলপুর, দনিয়া, ঢাকা১২৩৬ এ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মতিন ভূঁঞা।



সভার আলোচ্য বিষয় ছিলঃ
১. ১ সেপ্টেম্বর ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত কোম্পানির আয়-ব্যয় এবং উদ্বৃত্তপত্র উপস্থাপন এবং অনুমোদন।
২. কোম্পানির বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যত কার্যক্রম উপস্থাপন এবং অনুমোদন।
৩. কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণপত্র উপস্থাপন এবং অনুমোদন।
৪. কোম্পানির অনুমোদিত শেয়ার (অথরাইজ ক্যাপিটাল) ৩০ কোটি টাকায় উন্নীতকরণ বিষয়ে আলোচনা এবং পরিশোধিত (পেইড আপ) শেয়ার বাড়ানো বিষয়ে আলোচনা।
৫. নতুন শেয়ারহোল্ডার গ্রহণ।
৬. কোম্পানির বর্তমান জনবল নিয়োগ অনুমোদন।
৭.ভবিষ্যত জনবল নিয়োগ আলোচনা।
৮. বিবিধ।

গৃহীত সিদ্ধান্তঃ
১. ১ সেপ্টেম্বর ২০০৮ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১০ সাল পর্যন্ত কোম্পানির বৎসর ভিত্তিক ব্যয় উপস্থাপন করা হয়।
০১/০৭/২০০৮ থেকে ৩১/১২/২০১০ পর্যন্ত কোম্পানির ২৬২০ লট প্রতিটি ১৪০০/- টাকার লট হিসেবে শেয়ার (প্রতিটি শেয়ারের মূল্য = ১০/- টাকা) বিতরণ বাবদ প্রাপ্ত মূলধনঃ ৩৬,৬৮,০০০/- টাকা।

ব্যয়ের বিভাজন নিম্নরূপঃ
২০০৮-০৯ অর্থবছরে ব্যয় = ১১,২১,৬৬৭/- টাকা।
২০০৯-১০ অর্থবছরে ব্যয় = ১৩,২৮,৩২৩/- টাকা।
২০১০-২০১১ অর্থবছরে ব্যয় = ১১,২৬,৭২৫ টাকা।
মোট ব্যয়ঃ ৩৫,৭৬,৭১৫/- টাকা।
উদ্বৃত্তঃ ৯১,২৮৫/- টাকা।

২. কোম্পানির বর্তমান কর্মকাণ্ডঃ
উৎপাদন এবং বিপণনমুখী কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি এই তিন বছরে নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করেছে-
ক) ২০০৮ সালের ১৪ জুলাই লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন স্থাপন এবং শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের জন্য মাশরুম চাষ প্রকল্প ও হস্তশিল্প প্রশিক্ষণ ও বাস্তবায়ন কর্মসূচি স্থাপন। স্কুলে বর্তমানে ২০০ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক ও ১ জন তত্ত্বাবধায়ক আছে।
খ) ৩০৮, রসুলপুর, দনিয়া, যাত্রাবাড়িতে কোম্পানির স্থায়ী অফিস দীর্ঘমেয়াদে ভাড়া নেওয়া হয়েছে। সর্বমোট ১০৫০ বর্গফুট জায়গায় ৫ লক্ষ টাকা অগ্রিম এবং প্রতি মাসে ১৫,০০০/- টাকা ভাড়ায় অফিস কার্যক্রম চালু করা হয়েছে।
গ) ইএফএলবিডি লিমিটেড তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে দক্ষিণ যাত্রাবাড়ি অঞ্চলের বাংলালায়ন ডিলারশীপ প্রাপ্ত হয়েছে এবং মডেম ও কার্ড বিক্রয় কার্যক্রম শুরু করেছে।
ঘ) কোম্পানির স্থায়ী কার্যালয় সংলগ্ন বিস্তৃত কক্ষে ৮ টি কম্পিউটার দিয়ে শিক্ষার্থীদের কম্পিউটার সার্টিফিকেট কোর্স প্রশিক্ষণ কার্য শুরু করার প্রস্তুতি গ্রহণ করেছে।
ঙ) অন্যান্য প্রশিক্ষণ যেমন মাশরুম চাষ, ছাদে/খালি জমিতে বাণিজ্যিক ভিত্তিতে বাগানকরণ, বেকারদের জন্য হস্তশিল্প ইত্যাদি কার্যক্রম শুরু করার ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চ) যাত্রাবাড়ি থানাধীন ছনটেক এলাকায় কোম্পানির চেয়ারম্যানের বাসভবনের ৬ষ্ঠ তলার ছাদে বাৎসরিক মাত্র ৫০,০০০/- টাকা ভাড়ায় দীর্ঘমেয়াদী লিজ নিয়ে রুফ গার্ডেনিং প্রকল্প স্থাপন কাজ শুরু হয়েছে।
ছ) ঢাকা জেলার মাতুয়াইল মৌজাধীন ডেমরা থানায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের নিজস্ব নামে ৫ কাঠা এবং সংলগ্ন আরও সাড়ে ৭ কাঠা সর্বমোট সাড়ে ১২ কাঠা বা প্রায় ১৮ শতাংশ (নিজস্ব রাস্তা বাদে) জমির উপর বীফ ফ্যাটেনিং বা গরু মোটাতাজাকরণ প্রকল্প স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি ব্যাচে ১৮০ টি করে বৎসরে ২ ব্যাচ গরু মোটাতাজাকরণের একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। উক্ত জমিটিতে প্রকল্প স্থাপনের কাজ চলছে।

৩. কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণ পত্র উপস্থাপনঃ কোম্পানির বর্তমান এবং সম্ভাব্য শেয়ারহোল্ডারদের কাছে প্রসপেক্টাস উপস্থাপনের জন্য এটি প্রিন্টিং প্রেস থেকে ছাপানো এবং বর্তমান ও ভবিষ্যত শেয়ারহোল্ডারদের কাছে তা বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. কোম্পানির অনুমোদিত শেয়ার ৩০ কোটি টাকায় উন্নীতকরণের জন্য কারওয়ান বাজারস্থ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং দলিলাদি উপস্থাপন এবং এ সংক্রান্ত যে কোন কাজ সম্পাদনের জন্য কোম্পানির প্রজেক্ট ডেভেলপার কাম অ্যাকাউন্টস অফিসার জনাব আবু সাঈদ মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়। তিনি আগামী ৩০ জানুয়ারি সোমবারের মধ্যে এ সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করবেন এবং চেয়ারম্যান বরাবর বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

৫. নতুন শেয়ারহোল্ডার গ্রহণঃ দেশে বা প্রবাসে অবস্থানরত আগ্রহী যে কেউ ১০ টাকা মূল্যমানের শেয়ার বাবদ এককালীন ১৪০টির লট বাবদ ১,৪০০/- (এক হাজার চারশত) টাকা মাত্র পরিশোধ করে কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবেন। একজন শেয়ার হোল্ডার ইচ্ছে করলে ১০ টির লট অর্থাৎ সর্বোচ্চ ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা পর্যন্ত শেয়ারের অধিকারী হতে পারবেন। এর বেশি ক্রয় করতে হলে কোম্পানির চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে।
শেয়ারের মূল্য পরিশোধের ক্ষেত্রে কোম্পানির চলতি হিসাব নং- ০০৮৭-১১১-০০০০২৪২৯, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দনিয়া শাখায় জমা দিয়ে ব্যবস্থাপনা পরিচালককে (ফোনঃ ৭৫৫৪৬৭৩) অবহিত করতে হবে।

৬. কোম্পানির বর্তমান জনবল হিসেবে প্রধান কার্যালয়ে ১ জন প্রজেক্ট ডেভেলপার, ১ জন আইটি এক্সিকিউটিভ, ১ জন পিয়ন নিয়োগ অনুমোদন করা হল।

৭. ভবিষ্যতে ১ জন প্রকল্প পরিচালক পদে নিয়োগ দানের জন্য জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় ১০/০১/২০১১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি বিষয়ে অনুমোদন প্রদান করা হল। প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত এবং কমপক্ষে ১২ বৎসরের অধিককাল চাকুরিতে নিয়োজিতদের অগ্রাধিকার প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

৮. বিবিধঃ
ক) টেলিফোনঃ কোম্পানির ৭৫৫৪৬৭৩ নাম্বারের টেলিফোন পুনঃসংযোগ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২০ জানুয়ারির মধ্যে টেলিফোনের বকেয়া বিল পরিশোধ সহ সংযোগের বিষয়টি সম্পন্ন করবেন।
খ) মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনঃ স্কুলের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে স্বতন্ত্র একটি হিসাব খোলার বিষয়টি অনুমোদন করা হল। সঞ্চয়ী হিসাব নং- ০০৮৭-১২১-০০০১৩২৯৬। এটি স্কুলের স্বতন্ত্র হিসাব হিসেবে থাকবে এবং দেশী বা প্রবাসী যে কেউ এই হিসাবে স্কুলকে সহায়তা করার জন্য অর্থ প্রদান করতে পারবে। কোম্পানি পরিচালনা পর্ষদ উক্ত ফান্ড ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভায় আর কোন বিষয় আলোচ্য না থাকায় সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্বাক্ষরিত
(মোঃ আব্দুল মতিন ভূঁঞা)
চেয়ারম্যান
এমপ্লয়মেন্ট ফোকাসড লার্নিং বাংলাদেশ (ইএফএলবিডি) লিঃ
৩০৮, রসুলপুর, দনিয়া, ঢাকা-১২৩৬।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×