তুমি একটি গোলাপ চেয়েছিলে
আমি বলেছিলাম,
এনে দেবো তোমায় তা।
পৃথিবীর সব সৌন্দর্য্য নিয়ে-
ভালোবাসার একটি গোলাপ।
তুমি হেসে উড়িয়ে দিয়ে বললে- পাগলের প্রলাপ!
তুমি একজোড়া ঝুমকা চেয়েছিলে
আমি বলেছিলাম,
এনে দেবো তোমায় তা।
নক্ষত্রের কাছ থেকে দ্যুতি চুরি করে-
বানানোর অপেক্ষায় আমি।
তুমি হেসে উড়িয়ে দিয়ে বললে-তোমার সব কিছুতেই ফাজলামি।
তুমি একটি ঘর চেয়েছিলে
আমি বলেছিলাম,
বানাবো একদিন। দেখে নিও।
কল্পলোকের গল্পের চেয়েও সুখী-
মমতাময়ী একটি ঘর।
তুমি হেসে উড়িয়ে দিয়ে বললে-তখন হয়ে যাবে তুমি পর।।
এখন আমি 'ঘর পালানো ঘর' বেধেছি
তোমাকে চলে আসতে সেধেছি,
তুমি অহমিকা ভরে বললে,
সেই 'পাগলা' ঘরে যেয়ে কাজ নেই-
আমি থাকি আমাতে, তুমি থাকো তোমাতেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

