ব্যবসায়ের মূল উপাদান হচ্ছে পণ্য বা সেবা। ধারণাও ব্যবসায়ের উপাদান হতে পারে। এই পণ্য বা সেবা চুড়ান্তভাবে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য ব্যবসায় সহায়ক কার্যাবলী প্রয়োজন হয়। ব্যবসায় সহায়ক কার্যাবলী হচ্ছে- পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং লেনদেন, বীমাকরণ ইত্যাদি।
সবকিছুর মূল কথা হচ্ছে আপনার উৎপাদিত পণ্য বা সেবাটিকে চুড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত একটি বিপণন প্রক্রিয়া চলতে থাকে। এই বিপণন প্রক্রিয়ার একটি শক্তিশালী হাতিয়ার হচ্ছে প্রচার। আপনার পণ্য বা সেবা প্রচারের জন্য আপনি সহজ মাধ্যম বেছে নিন। কথায় আছে প্রচারেই প্রসার। তাই সম্ভাব্য সব উপায়ে আপনার পণ্যের প্রচার করুন। তবে বর্তমানে ইন্টারনেট বা মোবাইল ভিত্তিক প্রচার কাজটা সহজ হয়ে যাচ্ছে।
তথ্যপ্রযুক্তি দিন দিন আমাদের জীবনের অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোনটি আমাদের সর্বক্ষণের সঙ্গী। ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। তাই ইন্টারনেটে পণ্য বিপণনেরও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে। আজকাল ভোক্তাদের ভোগযোগ্য পণ্যও অনলাইনে কেনা বেচা হয়। মোবাইল ফোনেও প্রতিষ্ঠানের প্রচার চলে, পণ্য এবং অর্থ বিনিময় চলে।
কিছু প্রতিষ্ঠান তাদের পণ্য ওয়েবসাইটে প্রদর্শন করে রাখে। ক্রেতা পছন্দমতো সেই পণ্যের অর্ডার দেয় এবং অনলাইনে দাম পরিশোধ করে দেয়। মোবাইল ব্যাংকিং এ দাম পরিশোধ কাজটিকে আরও সহজ করে দিয়েছে। দাম পরিশোধের পর শর্ত মোতাবেক কুরিয়ার বা ডাকে করে সে পণ্য ক্রেতার বাড়িতে পৌঁছে যায়।
এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা, অসুবিধা, ভবিষ্যত সম্ভাবনা ইত্যাদি বিষয়ে আপনার সুনির্দিষ্ট মতামত দিন।
যদি এরকম কোনো প্রতিষ্ঠানের খোঁজ আপনার জানা থাকে যাদের ওয়েবসাইট আছে, সাইটের লিংকটি দিতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


