somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন লিয়াকত, দিলদার এবং ডিনামাইট

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দিলদার আহমেদ আত্মহত্যা করেছেন। ছাপ্পান্ন বছর বয়সের দিলদার আহমেদ। গতকাল আত্মহত্যা করেছিলেন কাজী লিয়াকত আলী। চল্লিশ বছরের টগবগে তরুণ। শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন। সবকিছু খুইয়েছেন বাজারের টালমাটাল অবস্থায়। দুই জনেরই সংসার ছিল। পরিবার পরিজন ছিল। সব মায়া-মমতা ত্যাগ করে শুধু ঋণের বোঝা বইতে না পেরে দুজন আত্মাহুতি দিয়েছেন।

আত্মহত্যার মিছিলে আরও কতজন যোগ দেবেন সময়ই তা বলে দেবে। কিন্তু এই মিছিল চলার আগেই তা থামানো উচিত। দেশে রাজনৈতিক অনেক মিছিল হয়। সরকারি দলেরও হয়, বিরোধী দলেরও হয়। কিন্তু এই আত্মহত্যার মিছিল সম্পূর্ণ ভিন্ন। পুঁজি হারানো মানুষরা ঋণগ্রস্ত হয়ে ভেঙ্গে পড়েছেন। মনস্তাত্ত্বিকভাবে তারা পরাজিত হয়ে পৃথিবীর মায়া-মমতা ত্যাগ করছেন।

ঋণগ্রস্ততা একজন মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এমনকি সমাজ থেকেও বিচ্ছিন্ন করে ফেলে। মানসিক অশান্তি তছনছ করে দেয় সবকিছু। দাম্পত্য জীবনেও দেখা দেয় অশান্তি। পারিবারিক অশান্তি চরমে ওঠে। জীবনের সব দ্বার রুদ্ধ হয়ে আশার ক্ষীণ কণাও যখন দেখা যায় না, তখনই একজন ব্যক্তি মনে হয় আত্মহত্যার চিন্তা করে থাকে।

বাংলাদেশে এখন কোনো বিনিয়োগ নাই, তাই কর্মসংস্থানের সুযোগ ও নাই। অনেক বেকার তরুণ বিকল্প হিসেবে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন। কেউ কেউ সরকারি বেসরকারি চাকরির পাশাপাশি শেয়ারে বিনিয়োগ করেছিলেন দু'পয়সা লাভের আশায়। বর্তমান আর্থ-সামাজিক অবস্থায় জীবন চালাতে হলে দু'পয়সা বাড়তি আয় করা দরকার। আবার কেউ যে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে নেবে সে ব্যবস্থাও নেই। তাই শেয়ার বাজারকেই আঁকড়ে ধরে অনেকে বাঁচতে চেয়েছিল। কিন্তু তারা জীবনযুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যার মিছিলে শামিল হয়েছে।

পাকিস্তান আমলে সামাদ সাহেব সরকারি চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হওয়ার বাসনায় ব্যবসায় নামলেন। সে সময়ে পাটের ব্যবসা খুব রমরমা ছিল। খুলনা গুদাম ভাড়া করে তিনি কেনা পাট গুদামজাত করে রাখলেন। একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তিনি পাট রপ্তানী করতে পারলেন না। জীবন বাঁচাতে তিনি খুলনা ছেড়ে চলে আসলেন।

মুক্তিযুদ্ধে অংশ নেন এবং স্বাধীনতা ছিনিয়ে আনেন। স্বাধীনতার কিছুদিন পর তিনি ব্যবসাস্থলে গিয়ে দেখেন সবকিছু ডাকাতি হয়ে গেছে। দেড়শ কোটি টাকার পাট আশি কোটি টাকায় মাড়োয়ারি এক ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে চিহ্নিত ডাকাত গং। সামাদ সাহেব খোঁজ নিতে গিয়ে জীবনের হুমকির মুখে পড়ে যান। পালিয়ে চলে আসেন।

নিজের অর্থের পাশাপাশি ব্যাংক থেকেও ঋণ নিয়েছিলেন। সেই ঋণ মেটাতে ঢাকার বসতবাড়ি বিক্রি করেন। সর্বস্ব হারানোর বেদনা মনে। চিহ্নিত ডাকাতদল বহাল তবিয়তে আছে। বাংলাদেশের অনেক সম্পদের মালিক এখন তারা। চোখের সামনে দিয়ে দেখছেন ডাকাতদলের আনাগোনা। চল্লিশ বছর ধরে এরকমটাই দেখে আসছেন। কী করবেন ভেবে পাচ্ছেন না। লিয়াকত এবং দিলদার আলীর মতো আত্মাহুতি দেওয়ার কথা কখনো ভাবেন নি। সেই আবেগের বয়স পেরিয়ে এসেছেন অনেকদিন আগে। শুধু বুকে পুষে রেখেছেন একটি ডিনামাইট। একদিন সক্রোধ গর্জনে ডিনামাইট বুকে সেই ডাকাতদলের সামনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় দিন গুণছেন তিনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×