somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ কান চুলকানি!

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান চুলকানো মানুষের একটি সহজাত প্রবৃত্তি। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কান চুলকানি হয় না। এই কানচুলকানির জন্য মানব সম্প্রদায় বেছে নেয় বিভিন্ন রকম দ্রব্য, যেমন: কটনবাড, গামছা, হাতের আঙ্গুল, দিয়াশলাইকাঠি, তুলা ইত্যাদি আরও অনেক কিছু। অনেকে আবার কান চুলকানিকে পেশা হিসেবে নেয়, অন্য মানুষের কান চুলকে দিয়ে অর্থ উপার্যন করে। যাদেরকে বিভিন্ন হাটবাজার, ফেরীঘাট, লঞ্চঘাট, বাসষ্ট্যান্ডে দেখায়। তবে যেসব প্রাণির মানুষের মত হাত বা আঙ্গুল নেই তারা কিভাবে কান চুলকায় তা আমার কাছে একটি অজানা রহস্য।

আমি যখন ক্লাস ফাইভ এর ছাত্র, তখন কটনবাড ছিল না, একদিন রাতে পড়ার টেবিলে বসে দিয়াশলাই এর কাঠিতে তুলা পেচিয়ে কান চুলকানোর সময় হঠাৎ তুলা কাঠি থেকে খুলে কানের মধ্যে রয়ে গেল। মহাবিপদ আমিতো ভয়ে কান্নাকাটি শুরু করে দিলাম। বাসার সবাই জড়ো হল। একেকজনের একেক রকম বুদ্ধি। আব্বা সবাইকে থামিয়ে দিলেন। আমাকে বললেন চুপচাপ শুয়ে থাকতে, কানের মধ্যে আর অন্যকিছু দিয়ে তুলা বের করার চেষ্টা না করতে। পরেরদিন সকালে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তুলা বের করে আনবেন। আমিতো ভয়ে অস্থির, আর ঘুম আসে না, কানের মধ্যে শো শো শব্দ, কখন ঘুমিয়ে পড়লাম টের পাইনি। পরদিন সকালে আমাকে নিয়ে আব্বা হাসপাতালে গেলেন। হাসপাতালের এক পরিচিত কম্পাউন্ডার শুনে বললেন, ভয় পাবার কিছু নেই, খুব সহজেই বের হয়ে যাবে। আমাকে একটা চেয়ারে বসালেন, আমিতো ভয়ে কাঠ। দেখি মস্তবড় একটি স্টীলের সিরিঞ্জ বের করলেন, একটি বাটিতে পানি নিয়ে তাতে কি যেন মিশালেন, আমিতো ভয়ে শেষ। সিরিঞ্জে পানি ভরে আমার দিকে এগিয়ে এলেন, তখন আমার নিঃশ্বাস বন্ধ হবার অবস্থা। সিরিঞ্জার মাথাটা কানের মধ্য গলিয়ে উপর থেকে চাপদিয়ে পুরোকান পানিতে ভরে ফেললেন। তারপর আবার টেনে সবটুকু পানি বের করে আনলেন, সে পানি আবার বাটিতে ঢাললেন। তখন দেখি তুলার টুকরোটি টিকটিকির ডিমের মত পানিতে ভাসছে। আমি বেঁচে গেলাম, জনমের তরে বেঁচে গেলাম।

এরপর থেকে আমি এখন পর্যন্ত নির্ভয়ে কান চুলকাই। আমার খুব সখ একটি ১০০ ডলারের নোট মুড়িয়ে কান চুলকানোর, এফবিআইর নজরে পরার ভয়ে তা আজ পর্যন্ত সফল হয়নি। তবে মানুষকে বুদ্ধি দেই ডলার, পাউন্ড, ইউরো দিয়ে আরামদায়ক কান চুলকানোর জন্য। আপনিও ট্রাই করে দেখতে পারেন, তবে সাবধান "বাঘের লেজ দিয়ে কেউ কান চুলকাবেন না।" - কোন ডাক্তারের বুদ্ধিতেও না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২২
২১টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×