somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনেনিন কিভাবে ডিজিটাল সিস্টেমে কান চুলকাবেন এবং কানের ময়লা পরিস্কার করবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন পর্যন্ত কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার যত রকম পদ্ধতি জানি সবই সনাতন পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতি। মানব জাতি সৃস্টির পর থেকেই এ সব পদ্ধতির ধীরে ধীরে মানুষ আয়ত্ব করেছে। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানেও ব্যপক গবেষনা চলছে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার জন্য। সব পদ্ধতিই ম্যানুয়াল পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ। হাট-বাজার, ফেরীঘাট, বাস, লঞ্চ, ট্রেন বা কোর্টকাচারীর হকারই (ডাক্তোর) বলেন আর বড় বড় ডিগ্রীধারী চিকিৎসকই বলেন সবাই এখন পর্যন্ত আপনার কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার জন্য সনাতন বা ম্যানুয়াল পদ্ধতির উপরই পুরোপুরি নির্ভরশীল।

কানের চিকিৎসকগন সবসময় বলেন, কানের ভিতর কখনই শক্ত কিছু প্রবেশ করাবেন না। এমনকি কটনবাডও নিরাপদন নয়। তাই আসুন জেনে নেই কিভাবে সবচেয়ে নিরাপদে ডিজিটাল পদ্ধতিতে কান চুলকাবেন এবং কানের ময়লা পরিস্কার করবেন।

আপনার কানে যদি ময়লা জমে চুলকানি শুরু হয় তবে, প্রথমে আপনার দুই কানে চারফোঁটা করে অলিভ অয়েল দিয়ে নিন। তারপর কিছুক্ষন চুপচাপ বসে থাকুন। এরপর আপনার মিউজিক প্লেয়ার, মোবাইল ফোন, ল্যাপটপ অথবা পিসিতে এবং কানের সাথে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতে থাকুন। অবশ্যই একটুখানি তুলা দুই কানে দিয়ে নিবেন, যাতে ময়লা হেডফোনে না লাগে। এভাবে ২০ থেকে ৩০ মিনিট গান শুনলেই আপনার সমস্ত যন্ত্রনা শেষ। হয়ে গেল ডিজিটাল সিস্টেমে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করা।

এবার আসুন কি ধরনের গান শুনলে ভাল ফলাফল পাবেন।

আপনার সাউন্ড সোর্স ডিজিটাল হলে সবচেয়ে ভাল।

আপনি যদি রক গান বা হেভিমেটাল শুনেন তারাতারি কাজ হবে। ভাইব্রেশনের ঠেলায় ময়লা খুব দ্রুত বের হয়ে যাবে, তবে সেক্ষত্রে আপনার কানের বারোটা বাজার সম্ভাবনা আছে।

আপনি যদি সাধারন ইংরেজী, হিন্দি, উর্দ্দু বা বাংলা শুনেন তবে স্বাভাবিক গতিতে কাজ হবে, ময়লা বের হয়ে কান চুলকানি বন্ধ হবে।

আর আপনি সফট মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক শুনেন তবে খুবই ধীরে ধীরে কাজ হবে, এক্ষেত্রে ময়লা বের হয়ে কান চুলকানি বন্ধ হতে একটু সময় বেশী লাগবে।

আর সাথে যদি আপনি ডান্স করতে পারেন, তবে আরো ভাল ফল পাবেন।

এর পর আপনার কাজ শুধু ময়লা বের হবার পর পরিস্কার কাপড় দিয়ে মুছে ফেলা।

সবাই এনজয় করুন ডিজিটাল সিস্টেমে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করা। এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত।

কান চুলকানি নিয়ে আমার আগে প্রকাশিত একটি পোষ্ট আছে নিচের লিংকে।

প্রসঙ্গঃ কান চুলকানি!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

×