দক শামীম হোসেন বোচাগঞ্জ
মানুষ যখন শারদীয় দুর্গোৎসব ও ঈদ-উল আযহাকে ঘিরে আনন্দঘন পরিবেশে কেনাকাটা ও প্রতীমা দর্শনে ব্যস্ত সময় অতিবাহিত করছে। ঠিক সেই সময়ে দেশের এক শ্রেণীর অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌছায় নি এসব উৎসবের কোন বিষয়। তেমনি বোচাগঞ্জ উপজেলার শাহাপাড়া ধনতলা হঠাৎপাড়া এলাকার সালমা খাতুন (৫০) ও তার একমাত্র মস্তিস্ক বিকৃত সন্তান সালামকে নিয়ে গতকাল রোববার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে গাছের নিচে মাটিতে বসে মা সালমা খাতুন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে বসে থাকে। এ অবস্থা দেখে আমাদের প্রতিনিধি সালমা খাতুনের সাথে কথা বলতে গেলে ভয়ে দাড়িয়ে উঠার চেষ্টা করে কিন্তু দাড়িয়ে উঠারও ক্ষমতা তার নেই। কারণ দীর্ঘদিন ধরে অভাবের কারণে তাকে ডায়াবেটিক, টাইফয়েড, হার্ট এ্যাটার্কসহ বিভিন্ন রোগে আক্রান্ত করে বসেছে। এই হৃদয় বিদারক মাতা সন্তানের দৃশ্য দেখে যে কোন মানুষের মনের মধ্যে বয়ে যেতে পারে কষ্টের ঝড়। সালমা খাতুন জানালো, আল্লাহ্ শুধু তাকে ও তার সন্তান সালামকে এ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কষ্ট করে কইতে হয় আল্লাহ্ আর কোন আমাদের সুখের কারণ দেয়নি। কি যে পাপ করছিলাম যে এইভাবে বেঁচে থাকতে হচ্ছে। বর্ষার মৌসুম চলে গেল সারাটা বর্ষা মৌসুমে ঘরে বৃষ্টি পানি পড়েছে। তাই রাতে ঠিকমত ঘুমাতে পারেনি। অভাবের কারণে খাদ্য তো নেই মানুষের বাড়ীতে গেলে দয়া করে একটু ঝুটা খাদ্য খেতে দেয়। তাতেও আমার কোন ক্ষোভ নেই, তারা খাইতে দেয় তো। কিন্তু মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেম্বাররা কেউ খবর নেয় না আমার। আমার বয়স ৫০ তাই তারা আমাকে বয়স্কভাতা দেয়না। না দেক বিধবা ভাতা তো দিতে পারে তাও দেয় না। ঈদ আর ২ দিন বাকী কি যে করমু তাও জানি না। ঈদের যে আনন্দ কি তা আমি কখনো মালুম করতে পারেনি। আমার স্বামী মারা গেছে ২০ বছর আগে। তাই এখন ঘরের চাল ছাড়া আমার মাথার উপর আর কোন ছায়া নাই। এই ভাবে যে কতদিন বাচতে হইবো তা আল্লাহ্ জানে।
বার্তা প্রেরক
শামীম হোসেন বোচাগঞ্জ প্রতিনিধি
তাং- ১৩.১০.১৩
০১৭২০৬৮৯৩৫০
বোচাগঞ্জরে এক অতদিরদ্রি মাতা-সন্তানরে করুণ কাহনিী ঈদরে যে আনন্দ কি তা জাননো মাতা সালমা খাতুন ও মস্তস্কি বকিৃত সন্তান সালাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।