এখন মনে হচ্ছে যে, সবকিছুরই যেমন একটা সীমা থাকা উচিত তেমনি ধূর্ততার একটা সীমা থাকা উচিত। দুই দিন পর পর গ্রামীনফোনের নতুন নতুন অফার এর নামে ওদের মানুষ ঠকানোর ব্যবসাটার কোনো সীমা গড়ে উঠার আগেই নতুন আরেকটা অফার চলে আসছে।
যেমন, আমি কিছুদিন আগে টিভি এড এ দেখলাম ২০টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। অনেক আশা নিয়ে মডেম এ সীমটা লাগিয়ে কানেক্ট করে বেশ খানিক্ষন শান্তিতে ব্যবহার করলাম। তখন গড়ে ২৫কিলোবাইট পার সেকেন্ড এ স্পিড পাচ্ছিলাম.
কিন্তু এর কিছুক্ষন পর যখন ১০মেগাবাইট এর মত ডাটা ট্রান্সফার হল তখন দেখি স্পিড গড়ে ৩-৪কিলোবাইট পার সেকেন্ড হয়ে গেছে। এরপর সারাদিন ইন্টারনেট স্পিড এর এই অবস্থা। পরে ঘেটে দেখি যে এটার নাম নাকি ফেয়ার ইউসেজ পলিসি।

ঠিক আছে আপনারা ১০মেগাবাইট ২০টাকায় ইন্টারনেট দিবেন, তারপর ৩-৪কিলোবাইট পার সেকেন্ড স্পিড এ আনলিমিটেড অফার দিবেন এটা বলে দিলে কি হয়?
আপনারা বলবেন না কারণ এটা বললে মানুষ এই ব্যপারটা বুঝে যাবে, সতর্ক হয়ে আর ব্যবহার করবে না, আর আপনারা চুষে চুষে টাকা খেতে পারবেন না, ব্যপাটা কি সে রকম?
উত্তর চাই
বি.দ্রঃ আমার এই পোষ্টটা মানুষ কে সচেতন করার জন্য, তাই যে কেউ চাইলে এই পোষ্টটা পরিবর্তন অথবা পরিবর্ধন করে যে কোন জায়গায় লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই বরং খুশি হব। কারণ সাবু ছাড়া আমার আর কোথাও এখন পর্যন্ত কোনো একাউন্ট করা হয় নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

