somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিমান কুকুর (অনুপ্রেরণামূলক গল্প)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কিছুদিনের জন্য ঘুরে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী হিসেবে তার বিশ্বস্থ কুকুরটিকে নিয়ে বের হয়ে পড়লেন। একদিন, কুকুরটি একটা প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে হটাৎ লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে অনেক দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে। তাই সে পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরাচ্ছিল। এমতাবস্থায় হটাৎ সে খেয়াল করল একটা চিতা মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে তার দিকে ক্ষিপ্রবেগে ছুটে আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল “মহা বিপদে পড়লাম দেখি!”
তারপর সে খেয়াল করল পাশেই মাটির উপর কিছু হাড় পরে আছে। তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার দিকে আসা চিতার দিকে পিছন ফিরে হাড়গুলো চিবোতে শুরু করল। ঠিক যখন চিতাটা লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করল-
“চিতাটা তো খুব-ই মুখরুচক, মনে হয় এদিকে আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।”
বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর ছাড়লো।
এই কথা শোনার চিতাটা তার আক্রমনে দ্রুত বিরতি দিল, দেখে মনে হচ্ছিল যে তাকে ভীতি চেপে ধরেছে এবং সে আস্তে আস্তে লুকিয়ে গাছের আড়ালে সটকে পড়ল। ভয়মাখা কন্ঠে চিতাটা মনে মনে বলে উঠল, “কুকুরটা খুব কাছাকাছি, এবং যে কোনো মূহুর্তে আমাকে পেয়ে যেতে পারে।”
ঠিক এ সময়, একটা বানর কাছাকাছি কোনো গাছে বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। সে চিন্তা করল যে, “এই পুরো ব্যাপারটা চিতাকে বুঝিয়ে বলতে পারলে চিতার সাথে বানর গুষ্টির সম্পর্কটা আরও মজবুত হবে, এবং তাদের জাতিকে রক্ষার জন্য চিতার সাথে সম্পর্ক উন্নয়ন বেশ জরুরী।”
যেই চিন্তা সেই কাজ;
এদিকে, কুকুরটা শুধু দেখল যে বানরটা খুব দ্রুতবেগে চিতার দিকে ছুটে যাচ্ছে, এবং সাথে সাথে সে বুঝতে পারল নিশ্চয়ই কিছু হতে চলেছে। বানরটি খুব দ্রুতই চিতার কাছে পৌছে গেল, এবং নিজের নিরাপত্তার আশায় সে পুরো ঘটনাটি চিতাকে খুলে বলল। নিজের এই বোকামি বুঝতে পেরে বাঘটি ক্রোধে উন্মত্ত হয়ে বানরটিকে বলল-
“তবে তাই যদি ঠিক হয় তবে আমার পিঠে চড়ে বস, দেখ আমি কিভাবে বজ্জাত কুকুরটিকে কিভাবে শায়েস্তা করি।”
তখন কুকুর দেখল চিতা তার পিঠে বানরকে নিয়ে কাছে আসছে। সে মনে মনে ভাবছিল “প্রাণপনে দৌড়ানো বাদে আমার এখন আর কি করার আছে?”
তবুও কুকুরটি আক্রমনকারীদের দিকে পেছন ফিরে বসে এমন ভাব ধরল যে সে তখনও তাদেরকে দেখতে পায় নি। এবং যখন তারা কুকুরের কথা শোনার মত কাছাকাছি চলে এসেছে ঠিক তখনি কুকুর বিরক্তভরা কন্ঠে বলে উঠল “বজ্জাত বানরটা কই গেল!!! আমি ওকে ঠিক বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হল ওকে আরেকটা চিতা(ভুলিয়ে-ভালিয়ে) আনতে পাঠালাম, এবং এখন পর্যন্ত সে ফিরে আসেনি।”
এটা শোনার পর চিতা নিজের প্রাণের নিরাপত্তার কথা ভেবে ছুটে পালাল।

গল্পের নীতিকথাঃ

কঠিন চাপের মুখে কখনও আতঙ্কিত হবেন না- টেনশন নেবার জন্য নয়, বরং একে কৌশলে ফিরিয়ে দেবার জন্য প্রস্তুত থাকুন।

গল্পটি অনুবাদ করা, তাই আমার ধারণা মূল গল্পের অনেকখানি রস এখানে ম্লান হয়ে এসেছে। আপনাদের ও যদি মূল গল্পটি পড়ার ইচ্ছে হয় তবে নিচের লিঙ্ক এ ক্লিকান। অনুবাদের ব্যাপারে যেকোনো সাজেশান গ্রহণ করে গল্পটি পরিমার্যিত করার ইচ্ছা আমার আছে। তাই আপনাদের সহযোগীতা কামনা করছি। আর হ্যা, কাজটা কেমন হল জানাতে ভুলবেন না। :):):);)
Click This Link
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×