তোমায় দিবনা কভু যেতে হারিয়ে
স্বাধীনতা তোমার তরে দিয়েছি অজস্র প্রাণ
তোমার মর্যাদা কভু হতে দিবনা ম্লান।
স্বাধীনতা তুমি আবেগে জড়ানো লাল সবুজের মিশ্রণ
তোমায় আমরা এনেছি ছিনিয়ে দূর করেছি শোষণ
অনেক অবহেলা নিয়েছি মেনে বন্ঞ্চনা করেছি সহ্য
তবু শোষক হয়নি ক্লান্ত করেছে অগ্রাহ্য।
স্বাধীনতা তুমি মায়ের বুকে এনে দিয়েছ শান্তি
শহীদেরা তাই ঘুমিয়ে আছে দূর করে সব ক্লান্তি
স্বাধীনতা তুমি রাখালের মুখে মুখরিত কোন গান
তোমার পরশে ধন্য তাই প্রাণে সহে না বান।
স্বাধীনতা তুমি শিখিয়েছো মোরে কিভাবে আনে মুক্তি
তাইতো তোমায় করি সালাম জানাই সদা ভক্তি
স্বাধীনতা তুমি রবে জাগ্রত থাকবে চিরকাল
তোমায় রাখব সারাটি জীবন আমরা অম্লান।
স্বাধীনতা তুমি ক্ষুদ্র মানচিত্রে দিয়েছো একটি দেশ
সে আর অন্য কিছু নয় আমার সোনার বাংলাদেশ
তোমার জন্য বাংলার বুকে আছে সজীবতা
তাইতো আমি ভালবাসি ও মোর স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


