তোমার দুচোখে টলটল করছিল জল
বুঝে উঠতে পারিনি সেদিন
এ কি ছিল বাস্তব না ছল।
আমার কারণে ঝরেছে জল তোমার চোখে
আমি তাই আজো মর্মাহত সেই দুঃখে
ঝরেছে বৃষ্টি ঝরেনি কথা
তব হায় মন বুঝে না তথা।
না ব্যক্ত কথা বুঝিতে হবে হায়
এ কথা বুঝে নেয়া আসলেই বড় দায়
দেখেছি অনেক শুনেছি এ কথা
এ যেন হয়েছে এখন আমাদের প্রথা।
মনের কথা মুখে বলিলে কি দোষ
তাতে বরং মন মেজাজ থাকিবে খোস
তবু যেন কারো চোখে ঝরেনা আর জল
আজ থেকে মোরা তাই পণ করি চল
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


