অজস্র জলরাশির মাঝে কোন বিন্দু জল নই
নই সাবলীল ভাবে ঝরে পরা কোন বৃষ্টি
নই কোন রমণীর চেয়ে থাকা অপলক দৃষ্টি
জীবন কি শুধুই বৃত্তের মাঝে আটকে থাকা
নাকি মন্থর গতিতে ছুটে চলা কোন চাকা
না দেখা কোন স্বপ্নীল ভুবনের খোঁজে নই
তারপরেও কিসের আকর্ষণে আমি পথ চেয়ে রই
সংকুচিত কোন মেঘাচ্ছন্ন আকাশ চাই না
চাই না কুয়াচ্ছন্ন কোন সকাল
সবুজ ঘাসের অনন্ত প্রান্তর চাই
চাই সদা সর্বদা বিস্তীর্ণ আকাশ
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৯ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




