তোমার স্বপ্নীল চোখে দেখা কোন মন্দ্র
মন সে তো যেন পুকুরের জলে ভাসা কোন পদ্ম
তোমার কন্ঠের উন্মাক্ততায় গদ্যকেও যেন মনে হয় পদ্য।
কোন জাগতীক চাহিদায় মন সাগরে নৌকা ভাসায়নি
তাইতো তোমার মনের গহীনে শুকনো পাতার মড়মড় শব্দ চাইনি
কেবলি চেয়েছি তোমার মনে বাতাসে দোলানো সবুজ ঘাস
সেখানে থাকিব আত্ন সুখে সদা করিব বাস।
হয়ত তুমি বুঝেও বুঝনা, বুঝে তোমার অবচেতন মন
তোমার হাতখানি যাবনা ছাড়িয়া এই করেছি পণ
তোমারি মনের ক্যানভাসে এঁকেছি সুক্ষ এক আল্পনা
জানি না কখনো হবে নাকি সত্যি আমারি মনের জল্পনা।
মনের আকাশে উঁড়িয়েছি ঘুড়ি বেঁধেছি রঙিন স্বপ্ন
মনের গহীনে রেখেছি তোমায় করে অতীব যত্ন
মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত এক আশা
তাইতো তোমারি পানে বারে বারে আমারি ফিরে আশা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




