আমার প্রিয় পোস্ট

দ্যা ব্লগার অলসো.....

এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার..

২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৪

শেয়ারঃ
0 1 0

প্রথমেই বলে নেই, এই লেখাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই আপনা মর্জির মালিক। আমার যেভাবেই ইচ্ছা সেভাবেই ব্লগিং করবো। কার কি আসে যায়.... ;)

ধুমসে ব্লগিং করছি। প্রচুর ব্লগারদের সাথে ইন্টারএকশন হচ্ছে। পোস্ট আসছে আর মন্তব্যে ভরে যাচ্ছে। গল্প,কবিতা, আর্টিকেল, ফিচার, ফাউ, ভ্রমন ইত্যাদি নানান ক্যাটাগরির পোস্ট। বেশিরভাগ পোস্টই পড়ার মতো। ফাউ পোস্টও আছে। কমেন্ট করছেন এবং লিখছেন এরকম ব্লগারদের সংখ্যাই বেশি। পার্সোনালি আমি গল্পের খাদক। অপটু হাতে লেখার চেষ্টাও করি। আমার এখনো মনে আছে 'বাবা '' শিরোনামে একটি গল্প পোস্ট করেছিলাম। একেবারে প্রথমদিকের কথা। মানবী(অতি শ্রদ্ধাভাজন এক ব্লগার) নামে একজন আমার গল্পটা পড়ে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, গল্পের ভেতরের খটকাও বের করেছিলেন। সেই নিবিড় পাঠককে পেয়ে আমার অনন্য এক অনুভূতি হয়েছিলো। বুঝতে পেরেছিলাম., এরকম পাঠক লেখা পড়লে নিজেকে শুধারানোর চান্স থাকে।
ব্লগার মানুষের রম্য লেখা, রাশুদার কমেন্ট, তামিম ভাইয়ের বান্দর মার্কা পোস্ট, শারফু ভাইয়ের কমেন্ট মোছার ক্রনিক ব্যামো। মানবী আপুর সহমর্মীতায় ভরা লেখা, নরাধম এর জামাত ঠ্যাঙানি পোস্ট, বিমা ভাইয়ের গানের খাতা,রাতমজুর এর সাবলীল লেখা, ফারহান ভাইয়ের দিনলিপি, (একরামুলহক) শামীম ভাইয়ের লেখা, জিনের বাদশার অসাধারন ছোট গল্প, রিপন ভাইয়ের লাজওয়াব গল্প, আইরিন আপুর মালয়েশিয়ার কাহিনী, সারওয়ার ভাইয়ের অনবদ্য রচনা, প্রনব ভাইয়ের কবিতার রাজ্য, বিহংগের (আরিফ ভাই) গল্প, চান্কু ভাইয়ার চকমকি লেখা, শান্ত ভাই, নাইম ভাই, চিকন মিঞার মাইনাস, মুকুল ভাই, রাতিফ এর গল্প ও কবিতা, সাজি'পু ও চিটি'পুর স্বচ্ছ কবিতা , বিবর্তনবাদির অন্য রকম লেখা, না বলা কথার সোজা সাপ্টা লেখা, রাহী ভাইয়ের অনুবাদ গল্প ও কবিতা, নীলাপুর কবিতা। দুই পেন্সিলের গল্প, ছন্নছড়া ও ভাঙা পেন্সিল। রুবেল ভাই, সালাউদ্দিন সুমন ভাই, সুমি'পা, কনা, অরন্য আনাম, দুই আরিফ; আরিফ জেবতিক ও আরিফ থেকে আনা, অক্ষর, চাচামিঞার মিলা কাহিনী, ;) নাদান ভাই ও মদন ভাইয়ের কমেন্ট, সৌরভ ভাই, মুকুট, জটিল, জিগস ওরফে নোবেলজয়ী, নিঃসঙ্গ, নিহন, লোকালটক ওরফে ফিউশন ফাইভ, মনজুর ভাই, আউলা, জেবীন আপু, তানজিলা আপু, তাজিন আপু, প্রীটি সোনিয়া, প্রচেত্য, প্রত্যূৎপন্নমতি, দেবদূত ভাই এর গল্প (কেন জানি, এই ব্লগে মন্তব্য করা হয়ে উঠেনা), নাফিস ইফতেখারের বুদ্ধিদীপ্ত পোস্ট(অবশ্য এখনো নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছেন উনি ;) ) হমপগ্র, রন্টি ভাই,, নুশেরা'বুর ক্ষুরধার লেখা, ভাস্করদা, কাঁকন, জেরী আপু, ইরতেজা ভাই (এ ব্লগে বোধহয় এখনো মন্তব্য করা হয়নাই), উশৃংখল ঝড়কন্যা, রাজামশাই, নাজিম ভাই, নাজিরুল ভাই, পথিক ভাই, বিডি আইডল, সাইফুর ভাই, আশরাফ মাহমুদ ভাই,রাজামশাই, দূরন্ত, অনন্ত দিগন্ত, গিফার, রাঙা মিয়া, ঝড়ো হাওয়ার ভ্রমন,অমিত ভাই,সাঁঝবাতির রুপকথা, উদাসী স্বপ্নের রসময় লেখা, রোবটের রোবটিক্স গদ্য ও পদ্য, তায়েফ ভাই, কাক ভূষন্ডি, ক-খ-গ-, অ্যামাটার, দু:খবিলাস.... আরো অনেক ব্লগার যাদের সবার নাম এ মুহুর্তে মনে পড়ছেনা (কেউ বাদ পড়ে থাকলে ক্ষমা করবেন) সবার স্বকীয় লেখনীতে ভরে থাকতো ব্লগ। এদের মধ্যে অনেক্ই এখন ব্লগান না। অনেকে কিঞ্চিত ব্লগান।
এই ব্লগে এসে নিজের নতুন নাম খুঁজে পেয়েছেন অনেকে। রাশেদ ভাই হয়ে গেছেন রাশু। মাহফুজ ভাই হয়েছেন নারু। মানুষ ওরফে রন্জন হয়ে গেছেন রমজান। তামিম হয়ে গেছেন তাইম্যা। সাইফুর ভাই হয়ে গেছেন কাছিম। এ সবই হয়েছে অসাধারন এক ফ্রেন্ডলি এনভায়রোমেন্ট এর বদৌলতে। আমরা সবাই যেন একই পরিবারের লোক। কখনো বিটলামি, কখনও ডিসকাশন, আবার কখনও এক ইউনিটে পরিনত হওয়া। মনে পড়ে ছাগু খেদাও আন্দোলনের কথা। ছাগু গোত্র ছাড়া আমরা সবাই এক হয়েছিলাম তখন। ছাগু পোস্ট দেখলেই মাইনাসের মুতানি:P
আজকের ব্লগ দেখলে আমি কনফিউজ হয়ে যাই। চিনতেই পারিনা। প্রথম পাতায় অনেকগুলো পোস্ট আসছে আর যাচ্ছে। কমেন্ট এর দেখা মিলছেনা। ইনফ্যাক্ট, বিষয়বস্তুর দিক থেকেও অনেক দূর্বল । ব্লগাররা সমানে লিখে চলেছেন কিন্তু পড়ার ধারেকাছে নেই। হয়তো আমি গলদ, হয়তো ব্লগ আগের জায়গাতেই আছে। আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিনা। তবে একটা কথা বলতে পারি, এই ব্লগ সেই ব্লগের মতো নয়।
নতুন ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে। শুধু লিখলেই চলবেনা, পড়তে হবে। অন্যরা কি বলছে জানতে হবে। পড়ার মতো পোস্ট হলে অবশ্যই পড়তে হবে এবং কমেন্ট করতে হবে। তবেই জমজমাট একটি ব্লগের দেখা পাবো আমরা। অনেক পুরোনো ব্লগার আছেন, যারা লিখতেই পছন্দ করেন, অন্যের ব্লগে গিয়ে কমেন্ট করার কষ্টটুকু স্বীকার করেন না। আমি ওইসব আঁতেল ব্লগারদের থেকে দূরে থাকার পরামর্শ দেই আপনাদের। ভালো থাকবেন সবাই। হ্যাপি ব্লগিং। :D

ও, ভালো কথা; প্রায় দুই বছরে এই সেদিন ৫০ তম পোস্ট লিখলাম। সুতরাং এই পোস্টকে ৫০+ পোস্ট হিসেবে রেটিং করে যান সবাই। মাইনাস দিলেও ক্ষতি নেই। :D

যাদের নাম ভুলে গেছি, মনে পড়লে যোগ করে দেবো। যাদের অংশগ্রহনে সমদ্ধ এই ব্লগ, তাদের ভুলে গেলে তো চলবেনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নস্টালজিয়া....নস্টালজিয়া.... ;
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ রাত ৮:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৯
আলী আরাফাত শান্ত বলেছেন: আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম:(
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: ওহহো! একদম সহি বলেছেন ভাই!!

২. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: আমি ৬ মাসে ৬৫৫৪ টা কমেন্ট কর্সি। ঠিকাছেনা? /:)
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: কন কি!!!!!!!!!!!!!!!!!! আপ তো রাশু ভাই কা ভি বাপ নিকলি... হে হে হে

৩. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৬
চাঙ্কু বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন: আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম:(

এখন আমারও আর ব্লগ তেমুন ভালু লাগে না । আফসুস ।
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: তাইতো আসতে মন চায়না....আপসুস!

৪. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৯
চাঙ্কু বলেছেন: আপনারতো ব্লগে মন না চাওয়ারই কথা !!!!!!!! রাখীরে বিয়া করছেন । হানিমুনে থাইক্কা কেউ কি আর ব্লগে আসতে চায় !!!! :):):):)
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আমার প্রোফাইল ফটুকটা দ্যাহেন, আল্লাহর দোহাই। এক ঠ্যাং স্লিঙ এ বাঁধা। এ অবস্থায় গেন্দার বাপের দোকানে চা খাইতে যাইতে পারিনা, আর আফনে কন হানিমুন...:#)

৫. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০২
আলী আরাফাত শান্ত বলেছেন: রাখী ভাবীরে কই?
তারে আমার লাল সালাম দিয়েন!!!!
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: শান্ত ভাই; আফনের না পরীক্ষা!! এইহানে কি করেন??

৬. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: ব্লগে আসলেই ৬ মাস আগের মজাটাও নাই। রাশেদ,বিমা,গুলাবি, মানুষ এরা আসেনা। আরো আগে তো ব্যাপক সব ক্যারেক্টার ছিলো। নুড়া, মাইকেল মেহদি। আরো দুই একজনের নাম কনতো। একটু টাইম মেশিনে চৈরা পুরান দিনে ঘুইরা আহি। মনডা হৈচে উদাস।
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আপনে তো পুরানা পাপী মনে হয়। চিনিনা ক্যালা????

৭. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৭
চাঙ্কু বলেছেন: আপনার রাখী ভাবীর বিয়ার ফডু দেখতে মন চায় । :)
প্রোফাইল পিক দিয়া কি আর মাছ ঢাকা যায় !!!! :P
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: প্রোফাইল পিক দিয়া মাছ ঢাকা যায়না। কিন্তু কাটা পাও লইয়াও তো হানিমুন করা যায়না।ওরে মর জ্বালা!!

৮. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: এরশাদ ভাই, আপ্নি যে প্রজন্মের কথা বলেছেন আমি তখনকার একনিষ্ঠ পাঠক, এর শেষদিকে লিখতে শুরু করি। আর গত তিন০মাসের স্ট্যাটাস হইলো এইরুপঃ

ব্লগিং টাকে ইদানীং আর উপভোগ করতে পারছি না , পাঠক লেখক বা দর্শক কোনোভাবেই... তাই সাময়িক অবসর নিলাম। ভাল্লাগ্লে ফিরে আসবো।


এখন একটু একটু ফিরে আসছি।।কিন্তু কেমন জানি অচেনা অচেনা লাগে ... আগন্তুক এর মতো...
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: সেইম ইজ হিয়ার। আগের মতো উপভোগ করতে পারিনা এখন আর। ভালো আছেন তো?

৯. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১০
সাইফুর বলেছেন: পুরনো দিনের কথা মনে পড়লো বাদশা ভাই..:(
সেই এক সময় ছিলো..তবে সেই ফ্রেন্ড সার্কেল ব্লগের বাইরেও আছি সবাই..হয়ত সবাই আগের মতো রেগুলার না...
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: অনেকেই আসছেনা সাইফুর ভাই। তাই জমছেনা, কেমন আছেন আপনি?

১০. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১১
সাইফুর বলেছেন: ক.গু . প্রদীপ.. এর কথা মনে আছে? সে এক বিনোদন ছিলো
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: সত্যিই......

১১. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১৫
সাইফুর বলেছেন: ভালো আছিরে ভাই..আপনার কি খবর? পা ভালো হয় নাই?
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: এখনো পুরোপুরি ভালো হয় নাই। এক সপ্তাহ পর একটা অ্যাপেয়ন্টেমন্ট আছে। দেখি ডাক্তার কি বলে। আরো সময় লাগবে বললে.বাড়ি থেকে ঘুরে আসবো।

১২. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১৭
চাঙ্কু বলেছেন: কাছিম ভাইরে আইজকাল দেখি ক্যালা ?? কুথায় কুথায় থাকেন ??

বাদশা ভাই @ আপনার পায়ের কি খবর ??
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: একটা অ্যাপয়ন্টেমন্টে আছে। দেখি কি বলে। তবে এখনো খুঁড়িয়ে হাঁটি।

২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: দ্যাখছেন চান্কু ভাইয়া। নয়া পুলাপান এই পোস্ট শুঁইকাও দেখলেনা। আপসুস!!

১৩. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২২
সাইফুর বলেছেন: চান্কু ভাইজান..আছি..তবে আগের চেয়ে কিছুটা বিজি..আর ব্লগে কম থাকা হয় কিছুটা..
১৪. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২৪
সাইফুর বলেছেন: ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: দ্যাখছেন চান্কু ভাইয়া। নয়া পুলাপান এই পোস্ট শুঁইকাও দেখলেনা। আপসুস!!
_________________
দেখলেই তারা জানবে আগের কথা গুলো
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: হ.....

১৫. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২৪
চাঙ্কু বলেছেন: নয়া পোলাপাইন আমাগো আগের মজাটা দেখে নাই । এখন ওরা ওদের মত করে মজা করে । আর আপ্নে যাদের কথা পোষ্টে লেখছেন তাদের অনেককেই এখন ব্লগে খুব কম আসে (কয়েক জন ছাড়া) & নতুনরা তাদের অনেকেই মনে হয় চিনে না । এই জন্য নতুনরা এই পোষ্টে আসছে না । আফসুস
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: কই, আমিতো ওদের মন্তব্য করতেও দেখিনা, মজা করা তো দূর!!

১৬. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২৮
হাসান মাহবুব বলেছেন: পুরান পাপী না। তয় গত ৬ মাসে হার্ডকোর ব্লগিং করার কারণে পুরান দিনের ব্লগিং সম্বন্ধে অনেক্কিচুই জাইনালাইসি /:)
২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: হার্ডকোর ব্লগিং!!! উত্তম ঝাজা!!

১৭. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৫০
নুশেরা বলেছেন: অভিনন্দন! দুইবছরে পঞ্চাশ! আপনি তো দেখি আমার চেয়েও স্লো! :P
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আপনার নামটা লিখতে ভুলে গেছি। গুস্তাকী মাফ বুবু!!

১৮. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৫০
কঁাকন বলেছেন: অভিনন্দন

ভাইজান এক্টা ভালো কাজ করসেন আমি আমার বর্ষপূর্তি পোষ্টে আপনার এই পোষ্ট থিকা সব নাম কপি করবো কারো বাদ পরার চান্স নাই অবশ্য কষ্ট কইরা আমার নামটা মুইছা আপ্নার নাম লিখা লাগবো ;)
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: কপি-পেস্ট আইনত দন্ডনীয় অপরাধ!!

১৯. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৫১
কঁাকন বলেছেন: @ নুশেরাপু
এরশাদ ভাই হচ্ছে গুল্লু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবার আগ থেকেই যে টেস্ট ব্যাটসম্যান ছিলো ;)
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: মাইরালাইছে!!

২০. ২৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৩
তামিম ইরফান বলেছেন: আকন্দ কাকুর কথা ভুইলা গেছেন:P


এখন ব্লগ দেখলে আমিও কনফিউজ হয়ে যাই.........বেশিরভাগই অচেনা...........সবাই লেখে যাচ্ছে কিন্তু পড়ার মানুষ খুবই কম.....


আগে কেউ একজন পোষ্ট দিলে সবাই ঝাপিয়ে পড়তো কখন কমেন্ট করবে:(.............সেই দিনগুলি আর নাই:(
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: ঠিক এটাই বলতে চেয়েছি। এই পোস্টেই দ্যাখেন, তাগোরে ডেডিকেট করছি। আমার ব্লগিং লাইফের প্রথম ডেডিকেশন। যাগোরে করলাম, তারাই পড়লোনা। আফসুস!!

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: নামাইতে পারছিনা। দ্যাখেন একটু।

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আপনে আবার ইংলিশে কবে থেইকা লিখতে শুরু করলেন??

২৩. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
জানজাবিদ বলেছেন: যাদের কথা বললেন তারা ব্লগিং করেনা ক্যান? তাগোরে কইষা মাইনাস।
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: তাইলে আমারো মাইনাস প্রাপ্য!

২৪. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: পাইছি আপনারে ... একটা সত্যি কথা কই এরশাদ ভাই ... আপনার আগের সেই মজার মজার লেখাগুলো পড়তে খুব ভালো লাগতো, সেই লেখা গুলোকে আজকাল খুবই মিস করি ... আজ যখন ব্লগীয় বন্ধুরা আমার কোন লেখা পড়ে হাসে তখন আপনার কথা মনের অজান্তেই চলে আসে .... কারন আপনার কোন একটি ব্লগেই আমি বলেছিলাম -- লেখা বলেন আর জীবন বলেন, সব যায়গাতেই মানুষকে আনন্দ দিয়ে তাদের মুখে হাসি ফুটানো সবচেয়ে কঠিন কাজ যেটা আপনি খুব সুন্দর ভাবে করতে পারেন।

৫০তম পোষ্টের অভিনন্দন নিন, আর একেবারে চুপ চাপ না থেকে আপনার মজার মজার লেখা আবার আমাদের সাথে শেয়ার করেন .... শুভকামনা রইলো আপনার জন্য।

ভাল থেকেন, সবসময় ।

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: এরকম কমেন্ট করলে তো ব্লগ ছাড়া মুশকিল। আপনার ভালোবাসা পাথেয় হয়ে রইলো।

২৫. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
সাইফুর বলেছেন: হাহাহা..রাশু ভাইও হাজির
২৬. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হে হে...ব্লগিং এর নেশা নাকি ছয় মাস মেয়াদী...আমারও এখন পানসা লাগে/:)
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আমার নেশা এক বছর বেশ ভালোভাবেই ছিলো।

২৭. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
চাঙ্কু বলেছেন: পুরান অনেকেই দেখি এইখানে হাজির । দেখে অনেক ভাল লাগছে ।
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: থ্যাংকস জেরী'বু!!

২৯. ২৯ শে মে, ২০০৯ রাত ৮:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: খিয়াল করি নাই। আপ্নেরে একটা মাইনাস দেওয়া দরকার ছিলো। দুইবছরে ৫০! এত্তো কিপ্টুস মাইন্সে ক্যাম্নে হয়।

আপনে খাইট্টা খুইট্টা একটা সিরিজ লিখছিলেন, প্রথম আপনার ব্লগে ওই সিরিজ দিয়ে ঢোকা। আপ্নের একটু আক্ষেপ ও ছিলো ওই সিরিজ নিয়ে, কিন্তু পরে দেখলাম, ব্লগ পাঠক আসলে টেস্ট খেলার মুডে ক্যান জানি থাকে না, সিরিজ পড়বার চায় না তেমন। :(
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আসলে আমার নিজের কাছে ওই সিরিজটাই সেরা লেখা মনে হতো। তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু ঠিকই জানতাম, সিরিজ খাবেনা এই ব্লগ। তবু আপনাদের কয়েকজনের জন্য পোস্ট করে গিয়েছিলাম।

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: থ্যাংকস ব্রো।

৩১. ২৯ শে মে, ২০০৯ রাত ১০:৩২
অক্ষর বলেছেন: ১২ নাম্বার্টা দিয়া গ্যালাম

এতদিন পর্পর আহেন যে?
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপেন কি রেগুলার??

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাইলে ধুমসে ব্লগান....

২৯ শে মে, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: জানি, আপনার নামটাও আসেনা। এই জন্য বেদনা.....সরি।

৩৪. ৩০ শে মে, ২০০৯ রাত ১২:২৭
কাক ভুষুন্ডি বলেছেন: ভাইরে নাম দিয়া কি কর্মু? মজা চৈলা গেসে হেডি ইমো দিয়া বুজাই :(:(:(
৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ও আচ্ছা। তারপরও নাম অ্যাড করা হবে।

৩৫. ৩০ শে মে, ২০০৯ রাত ১২:৩২
ক-খ-গ বলেছেন: চাঙ্কু বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন: আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম:(

এখন আমারও আর ব্লগ তেমুন ভালু লাগে না । আফসুস ।
৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আফসুসু। নাম না আসার জন্য দুঃখিত।

৩৬. ৩০ শে মে, ২০০৯ রাত ১২:৩৬
জটিল বলেছেন: সেই দিন কি আর আছে ভ্রাতা !!
এখন পর্যন্ত নিজের কোন লেখা লিখে শান্তি পাইনাই , আগে সবার লেখা পড়ে শান্তি পাইতাম , হাত খুলে কমেন্টাইতাম , এখন লিখিও না পড়িওনা ।
এর মানে ব্লগার হিসেবে ব্যর্থ হইয়া তল্পিগুটাইয়া নিজের প্রস্থান ...
আগের সেসব দিন আর নাই , তয় আপনারে ফেরত পাইয়া ভাল্লাগল :)
৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: সত্যিই......

৩৯. ৩০ শে মে, ২০০৯ রাত ২:৩০
লুথা বলেছেন: লিখা পডে ভালা পাইলাম ভাই
৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ম্যালা থ্যাংকস লুথা। তবে লেখার উদ্দেশ্যটা যদি সফল হয়, তখন আমারো ভালো লাগবে।

৪০. ৩০ শে মে, ২০০৯ রাত ২:৫৭
পাথুরে বলেছেন: হাচা কতা।
৫০ লম্বর পুস্টানির লাগি অবিলন্দন।
৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪১. ৩০ শে মে, ২০০৯ রাত ৩:১৩
রোবোট বলেছেন: ৮০ জনের মধ্যে আমার নাম নাই। যথারীতি উপেক্ষিত। যথারীতি লালবাটনে টিপি। আমার ২ বছর পূর্তি পোস্টে আপনার নাম নেয়া হবেনা। বিবর্তনবাদীও একবার এরকম মানহানিমূলক কাজ করেছিলেন।
এখানে কুবির মনোবেদনার কথা বলা আছে-
Click This Link
এখানে বিবর্তনবাদীর অন্যায়ের প্রতিবাদে গরজে উঠেছেন লিখক

Click This Link
৩০ শে মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: পোস্টে আপনার নাম যোগ করা হইলো। অন্যায়ের প্রায়শ্চিত্ব স্বরুপ আপনাকে লিংকে নেওয়া হইলো। এবার নিশ্চয়ই গোস্বা পানি হইবেক?

৩০ শে মে, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: সেটাই। নাম যোগ করা হইলো। দুঃখিত।

৪৩. ৩০ শে মে, ২০০৯ সকাল ৭:১৫
বিডি আইডল বলেছেন: এরশাদ ভাই...এইরকমই মনে হয় জীবন....পুরান রা যাবে নতুন রা আসবে...আমার ব্লগ বয়স বেশিদিনের না...কিন্তু নিয়মিত যারা ভালো পোষ্ট দিত কেউই নাই!!!

পাশাপাশি কিছু খুব ভালো নতুন ব্লগার উঠে এসেছে...তবে পারস্পরিক ইন্টারঅ্যাকশন টা মনে হয় আগের মত নাই...অন্য ব্লগ চলে এসেছে...ব্লগীয় রাজনীতিও চলে এসেছে...

এভাবেই তো চলে যায়!!
৩০ শে মে, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হ্যাঁ। কিন্তু আমাদের সবার উচিত ব্লগের পুরোনো পরিবেশ ফিরিয়ে আনা।

৪৪. ৩০ শে মে, ২০০৯ দুপুর ১২:৩০
অক্ষর বলেছেন: না, রেগুলার না। কিন্তু আপ্নের মতো এত দিন পর্পর আহি না
৩০ শে মে, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: এইবার নিয়মিত হওনের চেষ্টা করবো।

৪৫. ৩১ শে মে, ২০০৯ রাত ১:০৬
একরামুল হক শামীম বলেছেন: ইহা অফলাইনেই পড়েছি। তবে মন্তব্য করা হয় নি :)

আগে কি সুন্দর দিন কাটাইতাম
নতুন ব্লগার, পুরান ব্লগার
মিলিয়া মিশিয়া কমেন্ট যে করতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
:(
৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: জানতাম পড়িয়াছেন। যেহেতু মন্তব্য করেন নাই, জবাবও দিতে পারিনাই। এখন মন্তব্য পেলাম, তাই জবাব দিতেছি। :#)

৪৬. ৩১ শে মে, ২০০৯ রাত ১:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: একটা কথা বলি (কেউ কেউ হয়ত কষ্ট পেতে পারেন) :

ইদানিং ব্লগটা ব্লগিং এর চাইতে চ্যাটিংয়ের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে । অনেক খুঁজেও ভাল পোস্ট পাওয়া কষ্ট । পুরনোদের মিস করি , নতুনদের কাছে সৃজনশীল লেখা কামনা করি । এতটুকু বলতে পারি যে নতুনদেরও অনেক কিছু দেয়া সম্ভব , কিন্তু পরিবেশের কারণে হয়ত উৎসাহটা আসছে না
৪৭. ৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৮
জটিল বলেছেন: মেহরাব শাহরিয়ার এর সাথে একমত , ব্লগ চ্যাটিং মাধ্যম নয় কিন্তু সে হিসেবেই ব্যবহৃত হয় ক্ষেত্র হিসেবে ।
এটা সার্কেল হিসেবে একার্থে ভালই কিন্তু দেখা যায় পোস্ট থেকে সেরকম কিছু পড়ার মত নাই ।
নিজের ক্ষেত্রে এজন্যে আর ব্লগাইতে মঞ্চায় না , অত সময় দেয়া সম্ভব নয় আসলেও ।
আর ক্ষণস্থায়ী এ ভার্চুয়াল বন্ধনের মায়া লেখার গুণেই টিকে থাকুক , চ্যাটিং এর জন্যে নয় এটাই মনে করি ।
৪৮. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৪১
এরশাদ বাদশা বলেছেন: মেহরাব ভাই এবং জটিল - ব্লগে ইন্টারএকশন এর মাধ্যমে আপনাতেই একটা সার্কেল তৈরী হয়ে যায়। সে সার্কেলের সদস্যরা মওকা পেলেই বিভিন্ন ইস্যূতে নিজেদের মধ্যে ডিসকাশন করে। বেশিরভাগ সময় সেটা মজারু হয়। আমি এতে দোষের কিছু দেখিনা। তখন মজাও হতো, কমেন্টও হতো, ভালো লেখাও হতো। এখন তার সিকিভাগও দেখিনা।
৪৯. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
সোহানা মাহবুব বলেছেন: ভাল লাগল লেখা পড়ে।নস্টালজিক।নতুনদের জন্য ভাল কিছু পরামর্শ আছে।ধন্যবাদ লেখককে। +++
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদের সহিত আপনাকে স্বাগতম জানানো হলো আপনারে।

৫০. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
নাজমুল আহমেদ বলেছেন: দেখলাম, পড়লাম, জানলাম এবং প্লাসাইলাম। B-)B-)B-)

৫০তম পোষ্টের অভিনন্দন।


ভালো থাকুন বাদশা ভাই B-)
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: ধইন্যা নাজমুল ভাই।

৫১. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ব্লগের সেই প্রাণ আর নেই ।

এ যেন রক্তশূণ্যতায় ভোগা ব্লগ ।

পোস্ট ভাল্লাগছে ।
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: বাথরুম থেকে পড়ে গিয়ে। তিনমাস হতে চললো। এখনো ভালো হয় নাই। আপনের কি খবর?

৫৩. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ২৬ নং প্লাস দিলাম...

এরপরেরবার কৈলাম আমার নাম কৈতে ভুইলেন্না... :)
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: ছরি ব্রো!!!!!!!!:P

০২ রা জুন, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: kemon asen bhaijan?

ekhon bangla astesena....

৫৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: খালি আপ্নার লাইগ্গা লগিন কর্লাম :) .... বউ দেক্লে ঠেঙ্গানি দিবে ;)

আছেন কিরম? শুভেচ্ছা জানাইয়া গেলাম... আর দাবী ..

ফিরিয়ে দাও আমাদের সেই সময়
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: এই বউদের জন্যই ব্লগটার এই অবস্থা!!!!!:P

দাবি কার কাছে জানাইলেন? আমগো নিজেরাই তো এর লাইগ্যা দায়ী। ফেরত আসেন, ভাবিরে আঁচলটা এক আধটু ছাড়ার চেষ্টা করেন।:P :#)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ভালা। মাঝে মাঝে এরম ঘাপলা করে রে ভাই।

৫৭. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: আরে এই পোস্ট মিস করছি! ধুর.....। অভিনন্দন।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: ব্যাপারস না।

৫৮. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৫
ফারহান দাউদ বলেছেন: বাদশা ভাই,এখন কি সুস্থ নাকি? দুনিয়াতে আছেন দেইখা স্বস্তি পাইলাম:)
আড্ডা হোক,চ্যাটিং হোক,সমস্যা নাই,কিন্তু ভাল লেখাও থাকা দরকার। পরিবেশটা একটা বড় ব্যাপার,আমরা যখন আসছি তখন দেখসি সেইরকম সব লেখা,যার জন্য স্ট্যান্ডার্ডের কাছে যাইতে হইলেও সবাই কিছু একটা লেখার চেষ্টা করতো। এখন নতুনরা দেখে সবাই আড্ডা আর সার্কেল নিয়া আছে,কাজেই লেখার গুরুত্বটা কমে যাচ্ছে। আশা করি এইটা দিন দিন আলু ব্লগের মত হবে না যেখানে টানা ৫০ পাতা উল্টায়াও একটাও পড়ার মত লেখা পাই নাই।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: আমি আবার ব্লগারগো এক করার গুরুদায়িত্ব কাঁধে লইছি। .. তয় ডরাইতেছি, ভাঙা পাওটা আবার না জানি মুচড়াইয়া যায়। এখনো পুরা সুস্থ না। তয়, এই পাও লইয়াই ম্যালা জায়গা ঘুরতে হইতাছে।

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: জ্বে, তয় তেনাগো চৈতন্য তো হইলোনা। মন্তব্যের জন্য ধন্যবাদ। নাম না আসার জন্য দুঃখিত।

৬০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: যায় দিন ভালো আসে দিন খারাপ ।

এই রকম পোষ্ট আর ৬ মাস পর আমিও একটা দিমু


টাইম দেন --- এখনো ভালো পোষ্ট পাইবেন ।

অনেকদিন পর আসলে এমন একটু আউলা যাউলা লাগে পরে ঠিক হয়ে যায় ।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ও, আইচ্ছা; ধন্যবাদ।

৬১. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৪৫
মানবী বলেছেন: কেমন আছেন ভাইয়া? পা ভেঙ্গেছে কিভাবে!!!

এখন পুরোপুরি সুস্থ আশা করি।
ভালো থাকুন।

Get Well Soon
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: বাথরুম থেকে পড়ে গিয়ে।

এখন আগের থেকে ভালো। তবে পুরোপুরি সুস্থ না। আপনিও ভালো থাকবেন আপু। আশা করছি, এই পোস্ট আপনাকে ব্লগে ফিরিয়ে আনবে।

৬২. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৫২
বক্ররেখা বলেছেন: সবাই খালি লিখে, কেউ পড়ে না।
আফসুস, এজন্য লিখাই ছেড়ে দিলাম, খালি পড়ি।
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: সত্যিই; পাঠকের সংখ্যা খুবই কম। হতাশাটা এখানেই। লিখছে ভালো কথা, কেন পড়ছেনা?

৬৩. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০০
কালপুরুষ বলেছেন: নাম না আসায় দুঃখ প্রকাশ করার কোন কারণ নেই। আমি নিয়মিত ব্লগার তাই সবার সাথেই যোগাযোগ আছে। মন্তব্য আদান প্রদানেও কোন কমতি নেই।
৬৪. ০৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৩
েজবীন বলেছেন: হুমম..... (গুরুগম্ভীর হুম এটা)
রাশু'র প্রচলিত এই "হুম" দিয়েই কত কথা বুঝাতাম.... ভালো লাগা, খোচাঁ দেয়া, দুষ্টামি.... কতকিছু... :)


এই লেখাতে বড়সড় কমেন্ট করেছিলাম পুরনো কতকিছু নিয়ে...সামুবাগের পেটে গেছে বুঝলাম.... :(


অনেকদিন খবর জানি না.... জানতে চাইছি কি থেকে কি হলো?... পা কি করে ভাঙলো...অবস্হা কি এখন...
জলদি সুস্থ হয়ে উঠবেন আশা করি....


০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হায়; বাগ বাবাজি এই পোস্টই পাইলো গলাধ:করন করার জন্য??

রান্না করছিলাম। খুব টায়ার্ড ছিলাম। বাথরুমে ফ্রেশ হবার জন্য গিয়েছিলাম। স্লিপার স্লিপ করলো। সেই সাথে চিতপটাং!!

কোথাও কাটেড পিস ছিলো টাইলস এর। জোরসে লেগে কেটে গেলো। তারপর সেন্সলেস, অপারেশন থেরাপি, মেলা কিসসা..

আপনি কেমন আছেন আপু?

৬৫. ০৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫
রোবোট বলেছেন: আড্ডাবাজি আগেও চলতো। খারাপ কি? আমার মত যারা অলেখক তাদেরকে হটানোর অপচেষ্টার তীব্র নিন্দা। নতুন ব্লগারদের অনেকে খুব ভালো লেখে। ম্যাভেরিকের নাম নিতেই হবে। নুশেরাতো হিটের উপর মহা হিট। একলব্যের পুনর্জন্মের সিরিয়াস লেখাগুলো বেশ ভালো হয়। (তবে সে পদ্য লৈয়াই আছে)। পুরনোদের মিস্করি যদিও। মানবী, নিরবাসিত, আরফ জেবতিক, তানজিলা........
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: গোস্বা পানি হইনাই????

আপনে আসলে ভালা ব্লগার, হাচাই। :P

৬৬. ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
আলী আরাফাত শান্ত বলেছেন: কি অবস্থা বাদশাহী ভাইয়া?
শরীর মন ভালো?
রাখী ভাবীর খপর কি?:)
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: জ্বে ভালা। রাখীরে বিয়া করছে নি আপনের বড়ো ভাইরে?? তারে আমার অবিনন্দন বইলেন:P

৬৭. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১২
আলী আরাফাত শান্ত বলেছেন: আমারে বড় ভাই ভালা না আগেই বিয়া কইরা ফেলছে:(
আপনেই রাখীরে সামলান!
০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: এরশাদ বাদশা বলেছেন: তাইলে আপনে এহন তালিকায় আছেন???? ঠিক আছে, ব্যবস্থা করতাছি.:P

৬৯. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২৪
অরণ্যচারী বলেছেন: সেই দিনগুলো ফিরে পেতে চাই। :(
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: সেটাই.....নিয়মিত ব্লগান, পোস্ট দ্যান। তাহলেই হয়তো ফিরে পাওয়া যেতে পারে।

৭০. ০৮ ই জুন, ২০০৯ রাত ২:০৮
ফিউশন ফাইভ বলেছেন: প্রায় দু বছর বয়সী ব্লগার হিসেবে পোস্টের সংখ্যা নিতান্তই কম - প্রায় অপরাধের পর্যায়ে পড়ে কিন্তু! বিলম্বে হলেও পঞ্চাশের শুভেচ্ছা, এরশাদ বাদশা।
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন লোকালদা। এটা অপরাধই। আসলে আমি মাথা ঘামিয়ে ভালো একটা লেখা পোস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করি বলেই এই অবস্থা। জানিনা, কি সব ছাইপাশ লিখি। তবে আমার লেখা পড়ে ভুলভাল ধরিয়ে দিলে খুশি হই।

আপনাকে ধন্যবাদ।

০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: ছরি....বেদনা.....+ করা হইলো। :( :(

৭২. ০৯ ই জুন, ২০০৯ রাত ২:০৮
আইরিন সুলতানা বলেছেন: হুমমমমম....৫০!!! আমার নাম আছে দেখছি :) :) :)


অভিনন্দন।

সুস্থ হয়ে উঠছেন আশা করি একটু একটু করে। এরপরের চলাটা কিন্তু দ্রুত হওয়া চাই । মানে ১০০তম পোস্ট :)
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: দেড় পায়ে হাঁটাটা কিযে বিরক্তিকর আপু, বলে বোঝাতে পারবোনা। /:)

আমার স্পেশাল পোস্টে আপনার নাম থাকবেনা...কি করে হয়??B-)

৭৩. ১০ ই জুন, ২০০৯ রাত ৮:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: সাবাশ ! অভিনন্দন ।

দিন্গুলি আর আসবে না হয়তো ।
১১ ই জুন, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: সাবাশ!!! পঞ্চাশের জন্য???

সেটাই......

৭৪. ১০ ই জুন, ২০০৯ রাত ১১:৪১
বিবর্তনবাদী বলেছেন: আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম:(

সুন্দর লিখেছেন এরশাদ ভাই।

১১ ই জুন, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: এই পোস্টে সবাইকেই পেলাম। সবাই আছেন, কিন্তু ব্লগাচ্ছেন না। আশা করছি সবাই নিয়মিত হবেন। বিবর্তনবাদি ভাইকে ধন্যবাদ।

৭৫. ১১ ই জুন, ২০০৯ রাত ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: আপনে কি নস্টালজিক হয়াই থাকবেন নাকি নয়া পোস্ট দিবেন?
১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: বাড়ি যাবার জন্য ডিসাইড করছি ফারহান ভাই। কিন্তু নানান রকম ঝামেলায় জড়িয়ে শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা বুঝতে পারছিনা।

৭৬. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৩৪
নরাধম বলেছেন:
বাদশাভাই, পোস্ট পছন্দ হইছুইন। অহন নয়া পোস্ট ছাড়ুইন, দিরং কইরেননা।
৭৭. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৩৪
নরাধম বলেছেন:
দেড় পায়ে হাটা নিয়ে পোস্ট ছাড়েন।
১৩ ই জুন, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে একটা গল্প লিখছি। মনে আছে ছোটো গল্প অপমান এর কথা? অনেকটা সেরকম। তবে এই পোস্টে আমি আপনাদের সবাইকে চাই। এই গল্পটা একটা উদ্দেশ্য নিয়ে লিখছি।

৭৮. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৫৫
রাগ ইমন বলেছেন: এখন কেমন আছেন? আপনার পা এর কথা জেনে খারাপ লাগলো। আমি নিজেও এই রকম বেদনার শিকার কিনা !

নতুনরা না পড়লে অসুবিধা কি? পুরানোরা তো ঠিকই ভালো লাগা জানিয়ে গেলো !

অনেক শুভ কামনা রইলো। লেখালেখি চলুক !
১৩ ই জুন, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: এই ব্লগকে শুরু থেকে এখনো পর্যন্ত যিনি মাতিয়ে রেখেছেন, তার কথাই ভুলে গেলাম। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পেরেছি আমি নিজের সম্পর্কে। আমি তৃতীয় শ্রেনীর একটা আহাম্মক!!!

এখন অনেকটা ভালো। তবে আরো তিনমাস সাফার করতে হবে আমাকে। কাটাটা খুব জঘন্য ছিলো আপু। টেনডন কেটেছিলো কিছুটা।

আপনার বর কেমন আছে?

৭৯. ১৩ ই জুন, ২০০৯ রাত ২:০৩
রোবোট বলেছেন: লেখক বলেছেন: গোস্বা পানি হইনাই????
নারে ভাই গোস্বা না। আমার তো ধারণা পুরনোরা নতুন ব্লগারদের পোস্টে বেশী যায় না। আমার ব্লগ বয়স দেড় বছর। নিয়মিত যারা আমার ব্লগে যায় তাদের বেশীরভাগের ব্লগ বয়স আমার চেয়ে কম।
১৩ ই জুন, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: পুরোনো ব্লগাররা নতুনদের পোস্টে খুব একটা যায়না। একথা সত্য। আমি তো বলেইছি, এসব হামবড়া ভাবের ব্লগারদের কাছ থেকে দুরে থাকাই বেটার।

১৮ ই জুন, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: চাঙ্কু বলেছেন: হিললু :#)

৮২. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাদশা ভাই, আপনার লেখাটা পড়ে মনে হলো আমার নিজের কথা পড়ে যাচ্ছি। এখন ব্লগে আসি ঠিকই তবে আগের মত এতটা আনন্দ পাইনা। নিজের কাছে কেমন লাগে। কত সুনন্দর দিন আমরা কাটিয়েছি একসময়। ব্লগে সাইন ইন হয়ে থাকি, কিন্তু আগের মত পড়া হয়না।

ভালো থাকুন।
৮৩. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: অভিনন্দন। সুস্থ হয়ে ব্লগে ফিরে আসুন।
১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: হ্যাঁ আপু। যে কদিন ব্লগে ছিলাম, আপনার নামটি বামপাশে দেখতে পাইনি। নিয়মিত হবার কথা বলে, আমি নিজে আবার ঝামেলায় পড়ে গেলাম্ আবার।
ভালো থাকবেন আপু।

৮৪. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:২৮
শ্রাবনের ফুল বলেছেন: আপনাদের কথা শুনে আফসোস লাগছে, কেন সে সময় ব্লগিং শুরু করলাম না :(
আপনারা উদ্যোগ নিন সেইসব দিন ফিরিয়ে আনার.... কারন আপনারা সে দিন রচনা করেছেন.... সাথে আছি সব সময়।
১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: খুব সুন্দর একটা মন্তব্য করলেন শ্রাবন।

ভালো থাকবেন, ভালো লিখবেন, এই কামনা রইলো।

১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: প্রোফাইলে রোবটের পিক লাগাইলেন ক্যান??

এখনো লিখছি। তবে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। বাড়ি যাবার ঝামেলায় আছি। তাই আপাতত ব্লগাচ্ছিনা।

আপনের কি খপর??

৮৬. ১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৪১
অন্যরকম বলেছেন: ও, ভালো কথা; প্রায় দুই বছরে এই সেদিন ৫০ তম পোস্ট লিখলাম। সুতরাং এই পোস্টকে ৫০+ পোস্ট হিসেবে রেটিং করে যান সবাই। মাইনাস দিলেও ক্ষতি নেই। :D

সহমত!

আগে আসলেই ব্লগ ভাল জমজমাট ছিল! এখন পোস্টের সংখ্যা অত্যধিক বেশী হয়ে পড়েছে! +
৮৭. ১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩
অন্যরকম বলেছেন: উল্লেখ্য আমিও প্রায় ২ বছরের পুরানা ব্লগার। কিন্তু পোস্ট এখনও ৫০ হয় নাই! লেখার চেয়ে কমেন্ট করি বেশী। তার চেয়ে পড়ি বেশী! :|
১৮ ই জুন, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপনে আমার লাইনের ব্লগার...আসেন ভাই আসনে কোলাকুলি করি..:#)

আপনারে এর লাইগ্যাই চিনবার পারিনাই।

৮৮. ১৮ ই জুন, ২০০৯ রাত ৮:৪৫
রাতমজুর বলেছেন:
রোবট না, ঐটা Buzz Light Year, টয় স্টোরি এর একটা ক্যারেক্টার।

বডি জোড়া লাগছে?

আমি আছি আরকি, অলওয়েজ ফাইন :)
১৮ ই জুন, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: অ, ক্ষ্যাত তো, তাই জলদি মাতায় ডুকেনা...:P

অহনো জোড়া লাগেনাই। মাস দেড়েক লাগবো।

১৮ ই জুন, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ কুম্ভকর্ণ!!!

২২ শে জুন, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন: এই তো চলে যাচ্ছে। কিছুটা মানসিক অশান্তির ভেতর দিয়ে যাচ্ছি। আপনের কি খবর??

৯১. ২২ শে জুন, ২০০৯ রাত ১:৪৩
প্রণব আচার্য্য বলেছেন: মোটামুটি।

পায়ের অবস্থা এখন কেমন?
২২ শে জুন, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: আগের থেকে ভালো। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট এ ডিসচার্জ করে দিছে আমাকে। কিন্তু সেই সাথে আরো দেড় মাসের জন্য ডিজেবল করে দিয়েছে। বলেছে আরো দেড় মাস ফিজিক্যালি হেভী ডিউটি করা যাবেনা। তাই দেশে যাবার চিন্তা করছিলাম। কিন্তু ডিসিশনটা নিতেই একহাজারটা প্রব্লেম তৈরী হয়ে গেলো। তাই একটু ঝামেলায় আছি আরকি।

২২ শে জুন, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: কই লুকায়া আছিলেন??

৯৩. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৪:০৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: অনেক পুরান কথা মনে করিয়ে দিলেন।

নতুন লেখা কই?

পায়ের অবস্থা কেমন?

তাড়াতাড়ি সুস্থ হোন।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: কেমন আছেন সৌরভ ভাই? বহুদিন ঢুকিনাই। ইচ্ছে করেনা।

পা এখন পুরোপুরি ভালো। নতুন লেখা মন চাইলে দেবো। দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন।

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ছিলাম না ফারহান ভাই। এখন আবার আসার চেষ্টা করছি। এসে প্রথমেই আপনার স্বপ্ন, মৃত্যু, ভালোবাসা পড়েছি।

৯৫. ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছেন? পায়ের কি অবস্থা?
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: পা পুরোপুরি ভালো আপা। তবে ব্লগে আসতে ইচ্ছে করেনা। আপনারা আছেন বলেই এখনো উঁকিঝুঁকি মারি।

ভালো থাকবেন আপু। ভালো থাকা যেন হয়।

৯৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪১
মোসতফা মনির সৌরভ বলেছেন: অনেকদিন ধরে দেখছি কোন পোস্ট নাই, কমেন্টও নাই। আপনার কি হল? সব ঠিক আছে তো?

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ভালো আছি সৌরভ ভাই, আপনার খবর কি?

৯৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
জেরী বলেছেন: aonek din pore apnake bloge dekhlam:)
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: জেরী বু...কেমন আছেন????:#)

হ্যাঁ, ম্যালা দিন পরে আসলাম....

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: মনে হচ্ছে যেন আপনজনদের মাঝে আবার ফিরে এসছি। কেমন আছেন প্রচেত্য দা?

৯৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
রাতমজুর বলেছেন: ওয়েলকাম ব্যাক
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ.......ভালো আছেন তো?

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: পুনরায়.......ধন্যবাদ.

১০১. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছেন বাদশাহ ভাই?
মেলাদিন দেখি না:)
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: আমার নেট ভীষন স্লো.....

ভালো আছেন তো? ম্যালা দিন পর মানে প্রায় চার মাস পর?

কেমন আছেন শান্ত ভাই?

১০২. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১
প্রচেত্য বলেছেন: আসলেই 'আপনজন' খুব ভালো একটা শব্দ ব্যবহার করেছেন, এখানে কাউকে পর করে দেখতে পারিনা।
আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয়ও সবাই ভালো আছেন
১০৩. ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৬
আলী আরাফাত শান্ত বলেছেন: সারে চার মাস ধইরা পোস্ট নতুন পোস্ট নাই!

এইটা কেমন কথা?
জলদি দেন..........
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: শান্ত ভাই, শান্ত থাকেন....ঝাঁকি একটা দিমুনে..... :P

১০৪. ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩
অন্যরকম বলেছেন: ওয়েলখাম ব্যাক!
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক....তয় বলা যায়না.....থ্যাংকস।

১০৫. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
রেটিং বলেছেন: ইশ আপনার ব্লগে প্রথমদিকে এত কমেন্ট করছি, তারপরেও আমার নাম নেন নাই! দুস্করে কই রাখি :( :((
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আপনে মাইন্ডাইছেন ঠিক আছে, কিন্তু ভাইজান, যাগো নাম আসছে, হেরা সবাই আমার ব্লগে কমেন্ট করেনাই। এমন অনেকে আছে, যারা কমেন্ট করা তো দূর, পদধূলি দেবার সময়টুকুও পায়না। যাদের লেখা কম বেশি ভালো লাগে, যারা নিয়মিত ব্লগায়, কমেন্ট করে তাগো নাম দিছি।

আপনার নামটা না আসার জন্য দুঃখ।

১০৬. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমার নাম লিখছেন বইলা একখান পিলাচ!
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: পিলাচ বাসি হইলেও পিলাচ। লন, একখান তরতাজা ধইন্যা লন।

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: পা ভালো। তবে মন ভালো না।

আপনে কেমন আছেন??

১০৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২০
চাঙ্কু বলেছেন: হিললু বাদশা ভাই @ রাখী ভাবী কিরাম আছে ?? ;)
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: ভালা আছি। আপনে ভালানি ? :#)

১০৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৪
মানবী বলেছেন: কেমন আছেন ভাইয়া ?
এখন পুরোপুরি সুস্থ আশা করি।



ভালো থাকুন।
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: জ্বি আপু, এখন পুরোপুরিই সুস্থ। আপনিও ভালো থাকবেন।

১১০. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
আলী আরাফাত শান্ত বলেছেন: হিল্লু ব্রাদার!!
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: হিললু....আছি শান্ত ভাই।

১১১. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
মুকুট বলেছেন: অভিনন্দন ও ৫১তম প্লাস :-B
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: আপনে তো আগে একবার দিছিলেন মনে অয়। যাউকগ্যা ধইণ্যা আপনেরে।

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: ধইন্যা ব্রো।

১১৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
চাচামিঞা বলেছেন: আমার নাম আছে....খুশীতে দিলটা চাংগা লাগতাছে......আপনে কৈ? আপনের ঠেং এখোনো ভালো হয় নাই?
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: আপনার লিখা ভালা পাই। ভালো হইছে।

১১৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬
ফারহান দাউদ বলেছেন: বাতাসে মিলায়া গেলেন দেখি। :|
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: আছি তো। ধুমসে ব্লগাতেছি।

১১৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
সাইফুর বলেছেন: কত স্মৃতিরে :(

এরশাদ ভাই কই?
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: আছি কাছিম ভাই। আইজ হারাদিন ব্লগে।

১১৬. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬
ভাঙ্গন বলেছেন: অনেক পুরোনো ব্লগার আছেন, যারা লিখতেই পছন্দ করেন, অন্যের ব্লগে গিয়ে কমেন্ট করার কষ্টটুকু স্বীকার করেন না। আমি ওইসব আঁতেল ব্লগারদের থেকে দূরে থাকার পরামর্শ দেই আপনাদের।
............
ঝাঝা
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: হ রে ভাই। আছে ম্যালা ওইরম হামবড়া ভাবের বলগার। আমি পারতপক্ষে যাইনা তাগো ঘরে।

২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: এহনো মোটামুটি শান্ত ভাই।

১১৮. ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এরশাদ, একটা অফ টপিক প্রশ্ন,

রাহী ভাইকে একদমই দেখা যায়না, উনি আসেন না কেন ব্লগে ?
ভালো আছেনতো ? আমার সালাম বলো ।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: রাহী ভাই দেশে, শিপন ভাই। তবে দেশে যাওয়ার অনেক আগে থেকেই ব্লগ ছেড়েছেন।

কিছুদিন অসুস্থ ছিলেন। এখন ভালো। সালাম পৌছে যাবে। ভালো থাকবেন।

১১৯. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২
নার্ড বলেছেন: পোস্টটা আসলেই সুন্দর। আগের কথা মনে পইড়া গেল;)
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: ধইন্যা। কিন্তু আগে তো আমনেরে দ্যাকছি বইলা মনে পড়নো। নতুন বোতলে পুরোনো...থুক্কু- নতুন খোমায় পুরোনো মাল নিহি???

১২০. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ঐ সারওয়ার ভাইটা কেডা?????????

সারওয়ার চৌ নি????

যাউকগা,,,,,,,,,,,,,ব্লগে এখন মনে হয় একটাই সারওয়ার:):)
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: আমনে কে?????????????????????????????????????????????????????

চেনা চেনা লাগে তো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: কোন খবর নাই প্রনব ভাই। পানসে সব, খুব বিরক্ত লাগতেছে। আপনে কেমন আছেন??

১২২. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমিও তো নতুন ব্লগার!! আমার নাম পাইলাম না :((
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: ও মনু, আমনের তো এগারো মাস পরে হ্যাপি বাড্ডে!! নতুন হইলেন ক্যামনে??

পুরান মাল হিসাবে নাম আসন দর্কার আছিলো। ছরি। বহুত ভালা লেখেন আপনে।

১২৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০
নাঈম বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন: আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম:(
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: :(

১২৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: কিন্তু সমস্যা হইল আমি ব্লগিং করতেছি অল্প কয়দিন ধইরা!! ৩ মাস হইতে এখনো অনেক বাকি আছে!!!

রেজিস্ট্রেশন করছিলাম আগেই পরে নানান কারণে লেখা হয় নাই, ভাল লেখেন বলায় লইজ্জা পায়া গেলাম!!!
অনেক ধইন্যা :D
১২৫. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৪
মোস্তাফিজ রিপন বলেছেন: আরেরে এইখানে তো দেখি ব্যাপক কাণ্ড!!!

অভিন্দন রইল। হ্যাপি ব্লগিং...
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ রিপন ভাই। ভালো আছেন তো??

১২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
মোসতফা মনির সৌরভ বলেছেন: কি খবর আছেন কেমন? বাসী ঈদ মোবারক
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: ভালো আছি সৌরভ ভাই। ঈদ মোবারক আপনাকেও। ভালো থাকবেন।

১২৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
চানাচুর বলেছেন: চমৎকার পোস্ট!
০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: এতোদিনে পরে চমৎকারিত্ব খতম হইয়া গ্যাছে গো।

১২৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
ব্লু হাঙ বলেছেন:
পোষ্টটির মর্মকথা অসাধারণ।
পরামর্শ এবং আবেগের দারুণ মেলবন্ধন।



আপনার কথা মনে থাকবে...........................
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন একটি পোস্ট দিচ্ছি আজ, সময় হলে দেখবেন।

১২৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
আশমএরশাদ বলেছেন: নামের জন্য প্লাস। আমার নামতো পোষ্টের প্রথমেই আছে তয় রাজা বাদশা ছাড়া। হা হা
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হে হে হে । ধন্যবাদের সহিত স্বাগতম মিতা।

১৩০. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৪
তায়েফ আহমাদ বলেছেন: এই পোষ্ট আগে পড়েছিলাম কি?
এত মন্তব্যের ভীড়ে খুঁজতে মন চাইলো না....
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৭

লেখক বলেছেন: থাক। বাদ্দেন।

১৩১. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৯
রাজসোহান বলেছেন:


* পোস্ট করেছেন: ৭১টি
* মন্তব্য করেছেন: ৮৪৯২টি
* মন্তব্য পেয়েছেন: ৪৮৫১টি
* ব্লগ লিখেছেন: ৩ মাস ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ৪৫২৮৮ বার দেখা হয়েছে


আমারটা ঠিক আছে না? /:) /:)
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৪

লেখক বলেছেন: হ, তুমি তো আমার পছন্দের বলগার রাজহাস।

১৩২. ২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৭
হাম্বা বলেছেন: যারা লিখতেই পছন্দ করেন, অন্যের ব্লগে গিয়ে কমেন্ট করার কষ্টটুকু স্বীকার করেন না। আমি ওইসব আঁতেল ব্লগারদের থেকে দূরে থাকার পরামর্শ দেই আপনাদের। ভালো থাকবেন সবাই। হ্যাপি ব্লগিং।

ভাইয়া এইটুকুর সাথে শুধুমাত্র একমত হতে পারলাম না।

অনেকেই আছে অনেক ব্যস্ত থাকায় মন্তব্য করতে পারে না।

তাই বলে কি তাদের ভাল ভাল লেখাগুলো পড়বো না।
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৫

লেখক বলেছেন: ভাইয়া, ব্যস্ত হলে কি কেউ ব্লগে আসে? আর অনেকেই আছেন, যারা লিখেন শুধু, কমেন্ট করেন না।

১৩৩. ২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২২
সাজিদ বলেছেন: ব্লগের খুব শুরুর দিকে আমার কাছের কিছু মানুষ ব্লগ লিখতো। তাদের ছেড়ে আসার পর তাদের লিখা পড়ার জন্যই ব্লগ একাউন্ট খুলা। কিন্তু ঢুকতাম না কখনও। তাই বোদহয় একসেস পাই নি। পরে ঢুকে দেখি আমি ওয়াচে। যাইহোক মডুরা আমাকে শিঘ্রই নিরাপদ করে দিল উইদ এ নোটিশ যে তারা আমাকে কোনভাবে মিস করেছে।


* পোস্ট করেছেন: ১১টি
* মন্তব্য করেছেন: ৫৪০টি
* মন্তব্য পেয়েছেন: ১১২টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ৮ মাস
* ব্লগটি মোট ৬৮১২ বার দেখা হয়েছে

এ হলো আমার পরিসংখ্যান। তবে ব্লগে কিছু মৌলবাদি আছে যারা একটা সাধারন কমেন্টও সহ্য করতে পারে না। হাটুর বয়সী পোলাপাইনের গালি শুনার জন্য মোটেই প্রস্তুত না। তাই মৌলবাদিদের সাথে সকল ইন্টার‌্যাকশন বন্ধ করার চেষ্টা করব। তবে আফসোস হলো যাদের জন্য মেইনলি এই ব্লগে আসা তারা কেউ এখন নাই এখানে। আমি চাই একটা শোভন পরিবেশ ও সত প্রতিক্রিয়া।
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৫

লেখক বলেছেন: হ। ভালো বলেছেন।

১৩৪. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৫
রাজসোহান বলেছেন: কমেন্টের উত্তর নাই ক্যান? /:) /:)
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৬

লেখক বলেছেন: তুমার জ্বালায় দেহি বাঁচবার পারুম না। লগইনই করিনা, উত্তর দেবো ক্যামনে। দিছি, দেহোগা।

১৩৫. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৮
রাজসোহান বলেছেন:
আপনে লগ ইন করেন না এইডা কি আমার দোষ না কি? আপনের লাইগা কত ভালো লেখা লেখছি, আর আপনেই নাই? :( :( :(
১৩৬. ২৫ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৮
রাজসোহান বলেছেন:
আইচ্ছা আমারে কি আপনের ইয়াহুতে এডাইবেন নাকি খেডাইবেন? :( :(


২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: অ্যাডেড।

১৩৭. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৮
পাহাড়ের কান্না বলেছেন: মামু হুদাই কারো উপর রাগ কৈরা ব্লগিং ছাইড়া দেওয়াটা আমার পছন্দ হয় নাই। এইটা কোন সমাধান হৈল??
১৩৮. ৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:২৪
স্বপ্নকথক বলেছেন: না, এমন করবেন না... খারাপ লাগছে...
১৩৯. ৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:২৭
অসময়ের আমি বলেছেন: স্বপ্নকথক বলেছেন: না, এমন করবেন না... খারাপ লাগছে...
১৪০. ৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৩
এরশাদ বাদশা বলেছেন: @মামু- ধুরো ভাইগ্না, নিজের উপর বিরক্ত হইয়াই ছাড়চি।

@স্বপ্ন এবং অসময়ের আমি-- আমারো খারাপ লাগছে। তবে ছেড়ে দিতে যে পেরেছি এটা ভেবে ভালো লাগছে। আপনাদের মিস করি। হয়তো বেশি মিস করলে আবার লিখতে শুরু করবো।
১৪১. ০৩ রা মে, ২০১০ সকাল ৮:২১
শৈল্পিক ভাবনা বলেছেন: ভাই কই গেলা তুমি?? এত অভিমান ভালা লাগেনা। প\নেগিটিভ পজিটিভ ছাড়া কি মজা পাওন যাই???
০৪ ঠা মে, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: আমি সত্যিই দুঃখিত আপনাকে মজা দিতে পারছিনা বলে।

১৪২. ০৫ ই মে, ২০১০ রাত ১:২৩
পাহাড়ের কান্না বলেছেন: মামু ব্লগারস মেন্টাল হসপিটাল নিয়া আবার দেখতে চাই তোমারে। তুমার লেখা তুমি লেখবা তোমার পাঠক তোমার লেখা পড়বো। যারে ভালা না লাগে তার ব্লগে যাইবানা কমেন্ট করবা না। ব্লগ ছাইড়া যাইবা ক্যান? এর কোন মানে নাই।
০৫ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: তুমার লালু মামুর উর্পে গোস্বা করিনাই। জব নিয়া, লাইফ নিয়া বহুত ক্যচালের মইদ্যে আচি রে ভাইগ্না। ম্যালা ট্যাকা খরচ কইরা নতুন একটা কুম্পানিতে ভিসা লাগাইচিলাম। ভালো বেতন দিবো কইচিলো্। কিন্তু পুরাই ধরা খাইয়া গেলাম। সাতমাস পর আইজকা বইলা দিচে ক্যানসেল করবো। চোক্ষে আন্দার দেখতাচি্

১৪৩. ০৬ ই মে, ২০১০ দুপুর ১২:৩৭
পাহাড়ের কান্না বলেছেন: হায় হায় মামু কি কও?? ক্লিয়ার হয়া টাকা দেও নাই?? কোন কোম্পানি??
০৬ ই মে, ২০১০ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: নয়া কুম্পানি। আইটি বেইজড। নিজের পায়ে নিজে কুড়াল মার্চি রে ভাইগ্না। এস্টাবলিশড কুম্পানি ছাইড়া নয়া কুম্পানিতে গেছিলাম, ভালা বেতনের আশায়। সব শেষ।

০৬ ই মে, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: জানিনা।

০৬ ই মে, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪৬. ০৬ ই মে, ২০১০ বিকাল ৪:৩৪
রাজসোহান বলেছেন: আমার পোস্টে জীবনান্দদাশের ছায়া একটা কমেন্ট করেছিল আপনাকে নিয়ে । দেইখেন ।

৬৪ নাম্বার কমেন্ট
০৬ ই মে, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: দেখছি রাজ।

০৬ ই মে, ২০১০ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: চরম খ্রাপ। আপনে ভালো তো?

০৭ ই মে, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: ব্লগ...ভাবছি?????????????????????

ওরে..ছাইড়া টাইড়া যাইয়েন না আবার। মডুরা ব্লগ ছেড়ে গেলে, ব্লগের কি হবে?

১৪৯. ০৭ ই মে, ২০১০ রাত ১২:৫০
দ্রীঘাংচু বলেছেন: হৈ মিয়া, এডি ঠিক্করেন্নাই। চোরের উপ্রে রাগ কৈরা মাটিত ভাত খাওন ঠিক্না।
০৭ ই মে, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: জ্বিনা। ইদানিং নিজেরেই সবচাইতে বড়ো চোর মনে হচ্ছে। তাই ভালো মানুষদের ভীড় বাঁচিয়ে চলার চেষ্টা। সিরিয়াসলি, ফান নয়।

১৫০. ০৭ ই মে, ২০১০ রাত ১২:৫১
রোবোট বলেছেন: মাঝে মাঝে আইসো, পোস্টে-কমেন্টে। পুরান পোস্টও ফিরায় আইনো।
০৭ ই মে, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: asi to, tobe post asbena mone hoy.

১৫১. ০৭ ই মে, ২০১০ রাত ১:৩০
রাজসোহান বলেছেন:
একটু ফান করি ;)

আপনিঃ মন্তব্য করেছেন: ৭০৮৫টি
আমিঃমন্তব্য করেছেন: ১০৪৪৬টি


কোনতো চিনয়র কেডা B-))
০৭ ই মে, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: আপনে বস, আপনে।

অ.ট- রাজ, একটু আগেই বসের সাথে হয়ে গেলো একচোট। আমি ক্যানসেলড।

০৭ ই মে, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: এখানে আর কমেন্ট দিওনা এখন। জবাব দিতে ইচ্ছে করছেনা। কিছু মনে নিওনা ভাই।

১৫২. ০৭ ই মে, ২০১০ রাত ১:৩৫
রাজসোহান বলেছেন: এখন কি করবেন ? শুনে তো খুব খারাপ লাগতেছে । একটু বলবেন এখন কি করবেন ?
১৫৩. ০৭ ই মে, ২০১০ রাত ১:৩৫
রাজসোহান বলেছেন: আচ্ছা আর কমেন্ট দিব না ।
১৫৪. ০৭ ই মে, ২০১০ বিকাল ৪:২৫
প্রবাসী রনি বলেছেন: ভাই জান বাকীসব পোষ্ট কোথায়। সবাই যদি অভিমান করেন তা হলে আমরা কি করব। আসেন একসাথে ব্লগ ছেড়ে দিই সেটাই ভালো নয় কি ?
০৭ ই মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: :(

১৫৬. ০৭ ই মে, ২০১০ রাত ১১:১৪
ইসটুপিড বলেছেন: ভাইয়া, আপনার বিপদের কথা শুনে কষ্ট পেলাম। কি বলে সহমর্মিতা জানাব জানি না। শুধু একটা কথা এই দুঃসময়েও বলে যাই, 'আলোর নিচেই অন্ধকার, দুঃসময় স্বল্স্হায়ী, সুখের হাস্যোজ্জ্বল দিন সামনে আসবেই, হতাশ হবেন না।'


আর একটা রিকোয়েস্ট: ব্লগ ছাড়বেন না, প্লিজ। আপনার লেখাগুলো আনড্রাফট করুন, ভাল লেখা এখন ব্লগে বড় কম। এভাবে চলে যেয়ে পরাজয় স্বীকার করবেন না, প্লীজ!
০৭ ই মে, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

১৫৭. ১০ ই মে, ২০১০ রাত ৩:০০
টানজিমা বলেছেন: নয়া ফুষ্টটা গেল কই?????????(ডিলেট মার্ছেন?)
:( :( :( :( :( :( :(
১০ ই মে, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: হ, সেটাতো শুরুতেই কইয়া দিচিলাম।

১৫৮. ১০ ই মে, ২০১০ রাত ১১:২৩
শূণ্য উপত্যকা বলেছেন: আমি আসলাম আর আপনি চলে যাচ্ছেন। এভাবেই সময় বয়ে যায়। কেউ আসে কেউ যায় শুধু স্মৃতি জমা থাকে। অনেক্ আগেই ৫০ পেরিয়েছেন। আমি ৬৯ করে দিয়েছি।
১১ ই মে, ২০১০ রাত ২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫৯. ১৫ ই মে, ২০১০ রাত ১:৪৮
সরল মানুষ বলেছেন: আপনাকে আর লালসালুকে নিয়ে আমার এই ক্ষদ্র ব্লগীয় জীবনে মজার এক সৃতি আছে।
প্রায়ই মনে পরে। কিন্তু হটাৎ করে আপনি নাই! আপনার ব্লগে এসে মনটাকে আর মানিয়ে নিতে পারছিনা :(
১৫ ই মে, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: স্মৃতিটা পোস্ট আকারে শেয়ার করে ফেলুন না।

১৬০. ১৫ ই মে, ২০১০ রাত ১০:৫২
মামুন বিদ্রোহী বলেছেন: আম্নের বাকি পোষ্টগুলা কই?
১৫ ই মে, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ফ্রিজে।

১৬১. ১৮ ই মে, ২০১০ রাত ১১:২৪
রোবোট বলেছেন: মামুন বিদ্রোহী বলেছেন: আম্নের বাকি পোষ্টগুলা কই?
১৫ ই মে, ২০১০ রাত ১১:৩৩
লেখক বলেছেন: ফ্রিজে।


- এখন আবার মাইক্রোওয়েভে গরম করা হয়েছে। ধন্যবাদ।
১৮ ই মে, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: :#) :#) :#) B-)) B-)) B-)) :`> :`> :`> :``>> :``>> :``>>

নানা, একটু সময় নিয়া আসেন পিলিজ।

১৬২. ১৮ ই মে, ২০১০ রাত ১১:৩৫
এরশাদ বাদশা বলেছেন: ঘটনার সূত্রপাত এখান থেকে।

আপনে সহ অনেকেই অনুরোধ করছিলেন পোস্ট ফিরায়া আনার জন্য। আনিনাই। কিন্তু ওই পুলাডার একটা কথায় আটকে গেলাম। সে বলেছিলো- তোমার পুস্টের নাইলে তুমি কোনো দাম দ্যাওনা। কিন্তু সবাই মিল্লা যে কমেন্ট করলো, হেইডার দাম তো দিতে হইবো।

এখানেই ফেসে গেলাম। নইলে আমি সিরিয়াস ছিলাম , পোস্ট ফেরত না আনার ব্যাপারে।
১৮ ই মে, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ৪১ নং কমেন্ট থেকে শুরু করেন।

১৬৩. ১৮ ই মে, ২০১০ রাত ১১:৪১
শৈল্পিক ভাবনা বলেছেন: যতবার আলো জ্বালাতে চাই

নিভে যায় বারে বারে।[/sb

Tarporeo je ALO Jalate hoi bhai.
১৮ ই মে, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হ্যাঁ ভাই। ধন্যবাদ আপনাকে ''রসার'' :P

১৬৪. ১৯ শে মে, ২০১০ রাত ১:৪১
রোবোট বলেছেন: খুশী হৈলাম তোমার পোস্ট দেইখা।
১৯ শে মে, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ, লিংকে গেছিলেন তো?

১৬৫. ২০ শে মে, ২০১০ বিকাল ৫:৪১
কোর আই সেভেন বলেছেন: আমি আসলাম বেশিদিন হয় নাই, তবে পরিস্কার বোঝা যায় কেমন জানি একটা পানসে ভাব।
১৬৬. ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:২৬
আহাসান বলেছেন: কেন ড্রাফট করলেন পোস্টগুলাকে ?

PLEASE, BRING THEM BACK...
১৬৭. ০১ লা জুন, ২০১০ রাত ৩:৩১
রাতিফ বলেছেন: পুরো পোস্ট জুড়েই যেন আমার মনের কথাগুলো অণুদিত হলো...................অনেক অনেক দিন পর ব্লগে আসলাম হালহাকিকত দেখতে.......এসেই দেখি আপনার এই পোস্ট........বিরাট আনন্দ নিয়া সাইন আউট করতেছি............ভালো থাইকেন।
১৬৮. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ২:৪৭
নিম্ফ বলেছেন:

রাতিফ বলেছেন: পুরো পোস্ট জুড়েই যেন আমার মনের কথাগুলো অণুদিত হলো...................অনেক অনেক দিন পর ব্লগে আসলাম হালহাকিকত দেখতে.......এসেই দেখি আপনার এই পোস্ট........বিরাট আনন্দ নিয়া সাইন আউট করতেছি............ভালো থাইকেন। =p~ =p~
১৬৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৩
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Travel Bangladesh information

 

মোট সময় লেগেছে ১.২৩৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। লীনা দিলরুবার কবিতার অংশবিশেষ।

আমি ইদানিং নিজের মধ্যে প্রচুর পরিমানে ভন্ডামীর লক্ষন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই