আমার প্রিয় পোস্ট

দ্যা ব্লগার অলসো.....

ব্লগার্স মেন্টাল হসপিটাল- :| :| :| :| ;) ;) ;) ;) পর্ব-৩

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৫

শেয়ারঃ
0 8 0

সনঃ ২০২০ প্রেক্ষাপটঃ সামহ্যোয়ার ইন ব্লগ ভূমিকাঃ১- গল্পটি লেখা হয়েছে ২০২০ সালের ঘটনাকে কেন্দ্র করে। গল্পের সব চরিত্রই নিরেট বাস্তব, ব্লগ থেকেই নেয়া। কারো সাথে মিলে গেলে তা ইচ্ছাকৃত বলেই গন্য করবেন পিটানী দিতে চাইলেও দিতে পারবেন। ২- আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারন যাদের নিয়ে এই লেখা তারা হয়তো মাইন্ডাইতে পারেন। ফান হিসেবে নিলে খুশি হবো। ৩. কিছুদিন বিরতির পর আবার সিরিজটা চালু করলাম। সবার ভালো লাগলে চালাবো।
ব্লগার্স মেন্টাল হসপিটাল-২

ব্লগার্স মেন্টাল হসপিটাল-১


বিডি আইডলের কক্ষ পরিদর্শনের পর শান্ত-শিষ্ট, সৌম্য কিন্তু অভিজাত চেহারার এক মধ্যবয়সী লোকের সেলে প্রবেশ করিলেন তাহারা। লোকটাকে দেখিয়াই প্রেসিডেন্টের মনে হইলো..এই লোক সম্ভ্রান্ত ঘরের এবং উচ্চ বংশীয় হইতে বাধ্য।

''কি নাম ইহার?"
''জ্বি মহোদয় ইনার নাম ফিউশন ফাইভ।''
''মনে হইতেছে এই লোক ব্লগে বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখিতো? নামের মধ্যে কেমন যেন বিজ্ঞান বিজ্ঞান গন্ধ পাইতেছি।'' :P
''জ্বিনা মহোদয়। ইনি ব্লগে স্যাটায়ার লিখিতেন। হেন বিষয় নাই যাহা লইয়া এই জ্ঞানী ব্লগার লিখিতেন না। একদিনে একাধিক পোস্টও তিনি দিতেন। সর্বোপরি ইনি ব্লগের মাথা বললেও কম বলা হয়। চব্বিশ ঘটিকার মধ্যে অন্তত ১৬ ঘন্টা ইনি ব্লগে কাটাইতেন। ফলশ্রুতিতে ব্লগীয় যাবতীয় ঘটন-অঘটন, ঝগড়া, মারামারি সব তাহার ঝুলিতে বন্দি হইয়া যায়। আচমকাই সেসবের প্রমানাদি হাজির করিয়া তিনি সবাইকে তাক লাগাইয়া দেন। দুর্মুখেরা তাহাকে গৃহপালিত বলিতো। তবে তাহাতে তিনি মোটেও বিচলিত বোধ করিতেন বলিয়া মনে হইতোনা। তাহাকে নিক ফ্যাক্টরির মালিক রুপেও চেনে অনেকে। লোকালটক নামে একেবারে শুরুর দিকে একটি নিক ছিলো তাহার। কালক্রমে ওহা বিবর্তিত হইয়া লোকালঠগে পরিনত হয়।''
''মনে হইতেছে এই লোক অনেক মেধাসম্পন্ন?"
''মেধাসম্পন্ন তো বটেই। কিন্তু আত্মম্ভরীতাও ব্যপক পরিমানে ইনার মগজে বিদ্যমান ছিলো। মেধা আর অহম যোগ হইলে যাহা হয়, ইহার বেলায়ও তাহাই হইলো।''
''ইহাকেই বোধকরি গুড ফর নাথিং বলা হয়..চুক চুক চুক।'';)

পরের কক্ষে প্রবেশ করিতেই কিঞ্চিৎ ভ্যাবাচ্যাকা খাইলেন প্রেসিডেন্ট। কারন, কক্ষের মধ্যে সুশ্রী চেহারার গাট্টাগোট্টা ধরনের লোকটা মেঝেতে হামাগুড়ি দিতেছে। তার হামাগুড়ি দেবার ভঙ্গি অনেকটা কচ্ছপের মতো।

''কি সমস্যা ইহার?''
''মহোদয় ইহার নাম সাইফুর।''
''বেশ বেশ, অনেক পর একটা নাম পাওয়া গেলো, যাহা মানব জাতির নাম বলিয়াই মনে হয়।''
''হে হে। মহোদয় আসল নাম সাইফুর হইলেও লোকে ইহাকে কিন্তু কাছিম নামেই চিনিতো।''
''কেন কেন?''
''এর প্রোফাইল পিকটা ছিলো কাছিমের। কালক্রমে প্রোফাইল পিকটা কেমন করিয়া যেনো ইহার নামকেও গ্রাস করিয়া লয়। এবং অতিব পরিতাপের বিষয়, নাম গ্রাস করিবার পর কাছিমের ভূত ইহার মস্তিষ্কেও প্রবেশ করে। একদিন সাইফুরের আম্মা কক্ষে ঢুকিয়া দেখিতে পান, বেচারা কচ্ছপের মতো হামাগুড়ি দিতেছে। ভড়কে গিয়া তিনি ডাক্তার ডাকেন। কোন রোগ খুঁজিয়া না পাইয়া পরিশেষে এই পাগলখানায় ভর্তি করাইতে বাধ্য হন।''
''চুক চুক চুক।''

পরবর্তী কক্ষের লোকটাও মধ্যবয়স্ক। চেহারার মধ্যে শীতল একখানা ভাব বিদ্যমান। চোখের দৃষ্টি যেন অন্তর্ভেদী। প্রেসিডেন্ট ইহার সম্মুখে কেমন যেন অপ্রস্তুত বোধ করিলেন।
''ইনার নাম হামা।''
''কি?????!!!!''
''জ্বি মহোদয়। আসল নাম হাসান মাহবুব। লোকে কাটছাঁট করিয়া হামা নামে ডাকিতো। ইহার সমস্যাও তথৈবচ। ব্লগিংকে জীবনের সাথে গুলায়া ফেলিয়াছেন এই ভদ্রলোক। লোকে ইনাকে হার্ডকোর ব্লগার নামে জানিতো।''
''আজব!! হার্ডকোর পর্ন শুনিয়াছি আগে। হার্ডকোর ব্লগার শুনিলাম জীবনে প্রথম।'
''সর্বভূক পাঠক এই লোক। অখাদ্য কুখাদ্য সব গলাধঃকরনে ইহার জুড়ি মেলা ভার। কোনো পোস্টে মন্তব্য যদি একটাও থাকে, তবে সেই মন্তব্যখানা ইনার। এইভাবে ব্লগিং করিতে করিতে অতি অল্প সময়ের মধ্যেই তিনি ব্লগের নাড়ি-নক্ষত্র জানিয়া যান। তবে মহোদয় পড়িতে ওস্তাদ যিনি, সেই হামা কিন্তু লিখিতেনও বেশ। এইভাবে পড়া আর লেখা মেইনটেইন করিতে গিয়া বেচারার অবস্থা লেজেগোবড়ে হইয়া যায়। ফলশ্রুতিতে পাগলাগারদ।''
''চুক চুক চুক।''

পরবর্তী কক্ষে প্রবেশ করিয়া খানিক থমকে গেলেন প্রেসিডেন্ট। তাহার পর অট্টহাসিতে ফাটিয়া পড়িলেন। বিচলিত বোধ করিলেন ডিন। পাগলাগারদ পরিদর্শনে আসিয়া তিনি নিজেই কি.....!!!
কিন্তু ক্ষনিক পরেই সন্দেহ দূর করিলেন প্রেসিডেন্ট। আঙ্গুল দিয়ে কক্ষে দন্ডায়মান লোকটির দিকে ইঙ্গিত করিলেন তিনি। মানে ওনাকে দেখিয়াই হাসি পাইতেছে তাহার। বুঝিতে পারিয়া ডিনও হাসিতে যোগ দিলেন।
ছাগলের ঠ্যাঙ এর মতো দুইখানা লিকলিকে পায়ের উপর নিজের আনুমানিক ২০ কেজি ওজনের শরীরখানাকে অতি কষ্টে ধারন করিয়া দাঁড়িয়ে থাকা লোকটিকে ভিন গ্রহের প্রানী বলিয়া ভ্রম হইতে পারে অনেকেরই।

কি নাম ইহার?" হাসির দমকে বারবার কাঁপতে থাকা প্রেসিডেন্ট কোন রকমে জিজ্ঞেস করলেন।
''মহোদয় ইহার নাম চিকন মিঞা।''
''বেশ বেশ। যথার্থ নাম।'' বলিয়াই আবার অট্টহাসিতে ভেঙ্গে পড়িলেন তিনি।
''ভদ্রতারে দূর্বলতা ভাবিস নারে। মাইনাচেই কাত কইরা দিমু।'' ক্রোধে চিকন মিঞার আঁখিযুগল লালআকার ধারন করিলো।
দেখিয়া খানিকটা ভয় পাইয়া গেলেন প্রেসিডেন্ট।
''ইহার নাম চিকনমিয়া। নাম, প্রোফাইল পিক এবং অন্যধারার বাচনভঙ্গি চিকনাকে জনপ্রিয়তার সর্বোচ্চ আসনে বসাইয়া দেয়। কিংবদন্তী ব্লগার যাহাকে বলা হয়, ইহা তাই। তবে ইহার এক বদঅভ্যাস, কারনে অকারনে মাইনাসের বন্যা বইয়ে দেয়া। অথচ দেখুন, লোকে তাহার মাইনাস পাবার জন্যও লালায়িত থাকিতো। জ্যাডা, চিকনা ইত্যাদি নামে লোকজন তাহাকে বিশেষিত করিতো। ব্লগিঙ জীবনে মাত্র দশটি লেখা পোস্ট করিয়াছে সে। কিন্তু দশ জনমের জনপ্রিয়তা এই দশটি লেখার মধ্যেই পাইয়া গিয়াছে সে।''
''পাগল হইলো কি করিয়া??''
''আগেই বলিয়াছি ইহার বদঅভ্যাসের কথা। মাইনাস। ব্লগে সবাইকে মাইনাস বিলাইতে বিলাইতে নিজের মস্তিষ্কের মধ্যে এই ঋণাত্বক চিহ্নটি ঢুকিয়া যায়। বাড়িতে, বন্ধুদের মধ্যেও ইহার প্রয়োগ ঘটাইতে থাকে সে।''
''যেমন?''
''অনেক চেষ্টার পর একটা প্রেমিকা জুটাইয়াচিলো চিকনা। চিকনা ভাবিয়াছিলো মেয়েটা তাহার মন বুঝিবে, চেহারা নয়। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আদতে মেয়েটা ছিলো লোভী প্রকৃতির। চিকনা রোগা হইলে কি হইবে, তাহার পার্স কিন্ত স্বাস্থ্যবানই ছিলো। কিন্তু বালিকার চক্করে পড়িয়া সেইটাও পাতলা হইয়া গেলো। চিকনা বুঝিতে পারিলো, তাহার নসিবে প্রেম লিখেননাই বিধাতা। একদিন মেয়েটাকে ডাকিয়া চিকনা বলিলো- তুমার পতে তুমি যাও, আমার পতে আমি যাই, তুমারে মাইনাচ।''

সেই দিন হইতে চিকনা মানসিকভাবে ভাঙ্গিয়া পড়ে। পরবর্তীতে তাহার ঠাঁই হয় এইখানে।
প্রেসিডেন্ট হাসি লুকাইতে চেষ্টা করিয়াও ব্যর্থ হইলেন। ফিক করিয়া হাসিয়া দিলেন তিনি। ফল হইলো ভয়াবহ। চিকনা ভয়ংকর রাগে গড়গড় করিয়া বলিয়া উঠিলো- তোরে মাইনাচ, তোর চৌদ্দগুস্টিরে মাইনাচ.....''

প্রচন্ড অনিচ্ছা সত্বেও লিখলাম। ভবিষ্যতে যদি লিখতে মন চায় লিখবো। সবাই ভালো থাকবেন।














 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রম্য ;
প্রকাশ করা হয়েছে: িদবেসর কথেপাকথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯
সায়েম হক বলেছেন: আমার নাম কই ? মাইনাস
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২২

লেখক বলেছেন: তুমার লেঞ্জা দেখা যায়। যাগো নিয়া লিখতাছি, হেরার নখের যোগ্যতাও তুমার আছে? ছাগু কোনহানকার।

২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
টিনটিন` বলেছেন: হাহাহা..........দারুন এনজয় করলাম।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩
অপ্‌সরা বলেছেন: অনি্চছা কেনো ভাইয়া।
অনেক মজার হয়েছে!!:)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: ইচ্ছে করেনা আপু।

৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৮
সায়েম হক বলেছেন: ওরে আমার ফ্রীডম ফাইটার রে !:D:D:D:D:D হাসতে হাসতে পইড়া যাই B-)B-)B-)

ছাগুবিরোধী আন্দোলন তীব্র হউক;)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: কে বলছে আমি ফ্রিডম ফাইডার? কিন্তু তুমি নিজেই বলছো, তুমি জামাতি। কার বাপের কি। আপাতত গদাম। বেশি মাতামাতি করলে লাত্তিটাও খাইবা।

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: পুঁথির মতো হইছে নাকি??

৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: স্যার, অনেক রোগে ভুগতাছি....., দয়া কইরা হাসপাতালে একটা বেড যোগাড় কইরা দেন...... :):)


**গরীব মানুষ, খালি একটা প্লাস দিছি**
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০২

লেখক বলেছেন: এই দ্যাশে গরীব মাইনষের জন্য বেড নাই। ফ্লোরই ভরসা।

৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
রাজিব খান০০৭ বলেছেন: এরশাদ ভাই আপনি কৈ? ডাক্তার সাজলে হইবে না।আপনারেও পাঠাইয়া দিলাম। ;) ;)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৩

লেখক বলেছেন: আপনে মনে করছেন, আমি বাইরে থেইকা এই কাহিনী লিখতাছি। ম্যালা আগেই বইসা রইছি ওইহানে গিয়া।

৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: ২০২০ সাল না অহনই আমার এহেন দশা :( কেউ আইসা উদ্ধার করেন :((

অবশ্য আমি এনজয়ই করতেসি, এ্যান্ড আই ওয়াজ এক্সপেক্টিং ;) B-)

পোস্টে পুরান দিনের স্টাইলে ৫ দাগাইলাম।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৩

লেখক বলেছেন: পুরোনো দিনের স্টাইলে ধন্যবাদ কেমনে জানামু?

৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: হা হা অসাধারন, চিকন জ্যাডারটা সবচে ভালো অইচে :);)
১০. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
নীলচে তারা বলেছেন: আমি সবাইকে না চিনিতে পারিলেও লেখাটি সুখপাঠ্য হইয়াছে।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৪

লেখক বলেছেন: ধইন্যা।

১১. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অই মিয়া ব্লগারদের ব্লগের লিংক দ্যান নাই ক্যান, পরবর্তী পর্বে লিংক না দিলে অগ্রীম মাইনাসের কথা বলে রাখ্লাম ;)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৪

লেখক বলেছেন: পারুম না। মাইনাস দিলে দিয়েন।

১২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
কালপুরুষ বলেছেন: ভাল হচ্ছে। চালিয়ে গেলে মন্দ হয়না। আমার ধারণা ব্লগে আরো অনেক সেলিব্রিটি পাগল আছে। একটু খুঁজলেই পাওয়া যাবে।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৪

লেখক বলেছেন: নাম বলেন।

১৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩
স।মিন। স।কি বলেছেন: আমি নতুন ব্লগার ....।তাই এত মেধাবী ব্লগারদের সাথে এখনও পরিচয় হয় নাই...।আফসোস..;'(
দারুন লিখছেন...।পড়ে মজা পাইলাম.....:)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৫

লেখক বলেছেন: ব্যাপারনা। পরিচিত হইয়া যাইবেন। এরা আমার মতো ব্লগার না।

১৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
নাজমুল আহমেদ বলেছেন: =p~ =p~ =p~


দারুন হৈচে বিশেষ কৈরা চিকনা জেডার টা। পইড়া হাসতে আছি তো হাসতেই আছি
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: ভালো। লাফটার ইজ দ্যা বেস্ট মেডিসিন। বাট ইটস নট ওয়ার্কিং অন মি।

১৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৩
চিরসুখী বলেছেন: ... এবং পুরো মেন্টাল হসপিটালটা যে মস্তিকের ভিতর নিয়া আম্লান বদনে ঘুরিতেছে তাহার অবস্থা নিশ্চয়ই আরো ভয়াবহ।
তাহার নাম কি এরশাদ বাদশা?
(g+a shift b press করে ঋণ লেখা যাবে)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: খুলু???????????????????????????????????????????
:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :``>> :`>

১৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
চিকনমিয়া বলেছেন: চিকনা বুঝিতে পারিলো, তাহার নসিবে প্রেম লিখেননাই বিধাতা। একদিন মেয়েটাকে ডাকিয়া চিকনা বলিলো- তুমার পতে তুমি যাও, আমার পতে আমি যাই, তুমারে মাইনাস।''


তার পরে আমি বুজচি : ভালোবাসা বলিয়া কিচুই নাই :(
সকল ভালোবাসা নিয়া পুষ্টে মাইনাচ দিতাম ভালা লাগে , জেডা কিতা আর কইতাম, পাগল হইতাম মজা আচে, কতা হাচা

পুষ্টডা সেইরম হইচে, পরের পুষ্টেও পেলাচ দিমু
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৭

লেখক বলেছেন: জ্যাডা, ভাবছিলাম তোমারে সময় কইরা পরে পাঠামু। কিন্তু তর সইলোনা।

তার পরে আমি বুজচি : ভালোবাসা বলিয়া কিচুই নাই

কতা হাচা জ্যাডা।

১৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
রাগ ইমন বলেছেন: হাসতেই আছি ! =p~ =p~ =p~
চিকনা জ্যাডার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদযুগলকে ছাগলের পা বলায় তেব্ব দিক্কার জানাইলাম।

রিনাদের ত্বক নিয়ে ব্যস্ত হইলে রিনারা ঋণাত্মক হইতে বাধ্য ! ( এইটা ফান কমেন্ট , মাইন্ড করা যাইবে না)

বানান কপি করেন।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: না না। সেই খায়েশ মিটে গেছে। পরে কোন একসময় ঠিক করে দেবো। আমার অগ্রজ এসে বলে দিয়েছে কি করে ঠিক করতে হবে।

১৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
মৈত্রী বলেছেন: ''অনেক চেষ্টার পর একটা প্রেমিকা জুটাইয়াচিলো চিকনা। চিকনা ভাবিয়াছিলো মেয়েটা তাহার মন বুঝিবে, চেহারা নয়......

বাস্তবেও কি তাই??
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: আমি কি জানি, চিকনারে জিগান।

১৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
তায়েফ আহমাদ বলেছেন: নিজেরে খুঁইজ্যা না পাইয়া বড়ই আমোদিত হইলাম!
X(
বুঝা গেল, আমি এখনো ভাল মাইনষ্যের লিস্টিতে আছি!
:)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: পাইবেন।

২০. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭
রাগ ইমন বলেছেন: ঋণাত্বক


নিজেও পাগল হইলাম মনে হয়
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: অহনো মনে হইতাছে??? কবেই.....

২১. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
স্বাধীনতা৭১ বলেছেন: ''ভদ্রতারে দূর্বলতা ভাবিস নারে। মাইনাসেই কাত কইরা দিমু।'+++++
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১২
ফিউশন ফাইভ বলেছেন: সামান্য মান-সম্মান যা অর্জন করেছিলাম, সব বোধহয় শেষ হয়ে গেল! :( বিশেষ করে তথাকথিত 'মধ্যবয়সী' আখ্যা দিয়ে আমার সম্ভাব্য বিবাহে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা দেখে মেজাজ আরো খারাপ। এই অপচেষ্টা এমন এক সময়ে ঘটল, যখন রাস-আল-খাইমার এক রূপসীর সঙ্গে গাঁটছড়া বাধার পরিকল্পনা করছি। ব্লগ নীতিমালায় বিবাহে বিঘ্ন ঘটানো সংক্রান্ত একটি শাস্তিমূলক উদ্যোগ নেওয়া উচিত। ব্লগারদের সহযোগিতা চাই।

সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হল, এক লেখায় চিকন মিয়া কিভাবে দুই দুইবার আসে, শুনি? হায়রে, দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে ব্লগটাও বাদ গেল না!
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: রাস আল খাইমা???????? আপনে এইখানেই থাকেন???

এহনো বিয়া করেন নাই??? হায় হায়, আমি তো মনে লইছিলাম দুই তিন বাচ্চার বাপ!!!

দুইবার আসেনাই। চিকনা জ্যাডা ব্লগ আইডল এ আইছিলো। আপনেও ছিলেন।

রাস আল খাইমাতে আছেন?

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: আছেন ক্যামুন?

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: মারহাবিবা আত তীন....বদ্দা হডে বাড়ি?

২৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
ইউনুস খান বলেছেন: ফিউশন ফাইভের বিরুদ্ধে ইচ্ছেকৃতভাবে এহেন ষড়যন্ত্র মানিনা ;)

জটিলস +
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: ষড়যন্ত্র না, আমি হাচাই হেরে বুইড়া ভাবছিলাম!! তওবা!!

২৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: চিকণারে ইদানিঙ ব্লগে কম দেখি, অন্য নিকে আসো নাকি জ্যাডা?

লুকাল আর হামার টাও ভাল হইছে। পিলাচ।
আগের গুলা পইড়া আসি।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

লেখক বলেছেন: আইচ্ছা।

২৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৯
ফিউশন ফাইভ বলেছেন:
ইউনুস খান@ দেখেন তো ভাই, মহিলা সমাজের কাছে আমার মান-ইজ্জত সব শেষ করে দিল। আল্লাহর কাছে অলরেডি বিচার দিছি।

এরশাদ বাদশা @ আমি দেশেই আছি। মেয়েটা ওখানকার।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: কোথায় আছে কন। হবু ভাবিরে দেইখ্যা আসি। :#)

২৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩১
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: চাটগাইয়া পুলা বদ্দা ।সীতাকুন্ড;)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: আঁই রাউজান।

২৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: হায় হায় কন কি রাউজানের আপনে।তাইলেতো আমার জান্টুসের এলাকার।আপনেতো তাইলে আমার .....
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: আপনের শালা নয়তো সম্বন্ধী একটা হমু আর কি। রাউজানের কুতায় হের বাড়ি। ডরাইয়েন না। আমি দ্যাশে নাই।

৩০. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: ব্লুগেতো সব কথা কন যাইনারে ভাই পাবলিক সব সময় ছ্যাকের উপর রাখে।;)


আইচ্চা হাইফেন মামু কি বিড়ি খাওনারো ডরে ভাগছে নাকি ?
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: হেই আবার কাপালিরে লইয়া পড়ছে। আশ্রাফুলের উপর গোস্বা করছে মনে হয়।

৩১. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: কহন আবার কাপালিরে বাশ দিছে
৩২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
এন এইচ আর বলেছেন: চিকনা জ্যাডার অংশটা বড়ই মজা লাগিল.........।

আর ১ম কমেন্ট পড়ে হাসতে হাসতে কুট পাট।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: হে আত্মস্বীকৃত জামাতি। আবার কয়, কার বাপের কি।

৩৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
নাজমুল আহমেদ বলেছেন: এরশাদ ভাই আপনে ফিফা'র "রাস আল খাইমা" স্যাটায়ারে ধরা খাইলেন B:-)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: #:-S #:-S #:-S #:-S #:-S #:-S :-/ :-/ :-/ :-/ :-/

তাই নাকি?????? হায় হায় কন কি??? আমি তো এভাবে চিন্তাইনাই। ফিফা শোধ নিলো, তাই না???

৩৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৭
নরাধম বলেছেন:

আশ্চর্য্য তো! এই ২ মিনিট আগেই আপনাকে আমার পোস্টে জিগাইলাম মেন্টাল হসপিটালের ৩য় পর্ব কই, আইসা দেখি এহানে ফাটাইয়া দিছেন!!

পিলাস নেন মহাশয়, লজ্জা না কইরা অনেককয়টা পিলাস নেন।!!
৩৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৮
নরাধম বলেছেন:


প্রথম কমেন্টের উত্তরে: লেখক বলেছেন: তুমার লেঞ্জা দেখা যায়। যাগো নিয়া লিখতাছি, হেরার নখের যোগ্যতাও তুমার আছে? ছাগু কোনহানকার।




হাহাপগে, মাগো...হাহহাহাহাহহাহাহা
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫

লেখক বলেছেন: ব্লগিং এ আইছে দুইদিন হয়নাই। আইসাই নিজেরে জামাতি বইলা পরিচয় করায়া দিছে। আবার এই পুস্টে আইসা কই, আমি কৈ। লাত্তি খাইয়া এহন বুঝতে পারতেছে, হে কৈ।

৩৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
কাঠের খাঁচা বলেছেন: এইডা পইড়াও মজাক পাইসি তয় কেমুন জানি মনে হইল তাড়াহুড়া কইরা লেখসেন।

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ঠিক।

৩৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫২
বিডি আইডল বলেছেন: খেক খেক খেক :)

জুশ...পিলাচ

চিকনা জ্যাঠার কমেন্টেও +
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮

লেখক বলেছেন: :``>> :``>> :``>> :``>> :``>>

২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০০

লেখক বলেছেন: :#) B-))

২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: B-) B-))

৪১. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০
মানুষ বলেছেন: ছুটি ফেরত আনলাম
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: :#) :#) :#) :#) :#) :#)

৪২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৬
অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ... জটিল হইসে এ পর্বটা ...

চালায়ে যান এরশাদ ভাই ...
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: অন্তু....ইচ্ছে করেনা।

৪৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪
সাইফুর বলেছেন: অসাধারন বাদশা ভাই । আপনি পারেনও।
গত পোষ্টে অনুরোধ ছিলো মেন্টাল হসপিটালের ব্যাপারে :) ইচ্ছা না থাকার পরও পোষ্ট দিয়ে আনন্দ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: :``>> :``>>

৪৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২১
আইরিন সুলতানা বলেছেন: পাগল পাগল ! বাদশা পাগল ...! থুক্কুহ বদ্ধ পাগল ! ;)


৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: নেক্সট প্রজেক্টেই আপনি যাচ্ছেন, নিশ্চিত।

৪৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭
িসপাহী বলেছেন: ফিফাকে নিয়ে এহেন কাম আমরা মানিনা। আমি চাটগাইয়া পোলা
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: আমিও।

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: :-B :-B

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৭

লেখক বলেছেন: :#) :#) :#) :#) :#) :#)

৪৮. ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
মিথুন-১ বলেছেন: দয়া করে অন্যের কুষ্ঠী নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কুষ্ঠী বিচার করুন। আপনি এমন কোন বিখ্যাত লেখক/ ব্লগার নন-যে প্ন্যের বিষয় নিয়ে লেখালেখি করার নুন্যতম যোগ্যতা আপনার আছে। আপনাকে সবাই লুল হিজড়া ব্লগার হিসেবেই চিনে।
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আচ্ছা, তাই নাকি?? তাইলে এই সিরিজে এতোগুলো প্লাস আর মন্তব্য কেমনে আইলো? আর আমার লুল হিজড়ার কোনো প্রমান যদি আপনের কাছে থাকে তাহলে তুলে ধরার অনুরোধ রইলো। মনে হইতাছে, আপনার ভাড়া ভাতে পানি ঢেলেছিলাম কুনু সময়। সাম্প্রতিক এক জামাইত্যারে গদাম দিছিলাম। নতুন নিকে হয়তো আপনে সেই জন, জানিনা।

আমার লেখালেখির যোগ্যতা নাই, সেইটা আমি নিজেই বলি। কিন্তু যাদের লেখার যোগ্যতা আছে, তাদের নিয়ে লিখতে তো বাধা নাই। ২ মাস ১ সপ্তাহ যার ব্লগিং বয়স সে আমার লেখার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে মনে হয়না কিংবা আমার যে লুল হিজড়া সেটারও কোনো ভিত্তি রচনা করতে পারে বলে মনে হয়না।

আড়াই বছরের ব্লগিং লাইফে এই প্রথম এমন একজনকে পেলাম, যে কিনা বিনা কারনে এমন অনভিপ্রেত মন্তব্য করলো আমার ব্লগে। অন্যের কুষ্ঠি নিয়ে ঘাঁটাঘাঁটি যদি নূন্যতম একজনও অপছন্দ করতো, তাহলে হয়তো এই সিরিজটা চালাতাম না। অবশ্য সেই একজনটা অবশ্যই যোগ্য ব্লগার হতে হবে। আপনের মতো তালপাতার সেপাইয়ের কারনে লেখা বন্ধ করবো, এটা ভাবলেন কেন?

যাইহোক, আজাইড়া ভেড়ার পিছনে অনেক সময় ব্যয় করে ফেললাম।

৪৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
আহাসান বলেছেন: চালিয়ে যান, প্লিজ...
আপনার সিরিজটা খুব ভাল লাগছে।
আপডেট করে নেব
৫০. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫
আহাসান বলেছেন: চিকনমিয়া বলেছেন: পুষ্টডা সেইরম হইচে, পরের পুষ্টেও পেলাচ দিমু...
এমনে প্লাস দেয়া শুরু করলে তো উনি আবার ভাল হয়ে যাবেন ;)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: :``>> :``>> :``>> :``>> :``>>

৫১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮
নাজির বলেছেন: অনেক মজা পাইলাম। অনুরুধ রইলো সিরিজটা চালিয়ে যাবার। +
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
ফিউশন ফাইভ বলেছেন:
মিথুন-১ নামের ব্লগারটার সমস্যা কী তো বুঝলাম না। তিনি নিজেই তার পুরো ব্লগ ভরে ফেলেছেন কপি-পেস্টে। স্মরণীয় বাণী বই থেকে হুবহু কপিপেস্ট।

এটা মনে হয়, কোনো ব্লগারের দ্বিতীয় নিক, যার সঙ্গে এরশাদ বাদশার কোনো কারণে ঝুটঝামেলা আছে।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: মনে আছে, ইয়র্কার নামে একজনের ব্লগে ব্লক হয়েছিলাম। সে অনেক আগের কথা। ব্যস ওই পর্যন্তই, আর কারো সাথে ঝামেলা হয়নি। তবে ইদানিং আগের মতো মেজাজ ধরে রাখতে পারিনা। সায়েম হক নামে আর একটা নতুন ছাগুর সাথে খিটিমিটি লাগছিলো। কিন্তু এই ব্যাডা তো এক্কেবারে মার পেট থেকে নামছে। হতে পারে , কারো দ্বিতীয় নিক হইবো। যাউগ্গ্যা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
বড় বিলাই বলেছেন: সাইফুর আর চিকনার কাহিনী এক পোস্টেই। ইন্টারেস্টিং। +
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হাসতেই আছি। দারুণ দারুণ!!

চলুক সিরিজ!

পাগল একটাও যেন না বাইরাইতে পারে, খেয়াল রাখতে কইয়েন ওয়ার্ডেনরে। ;) :#)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০

লেখক বলেছেন: আইচ্ছা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন: আইচ্ছা।

৫৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
পুরাতন বলেছেন: চিকন মিয়ার তো বলার কথা ... তুমারে মাইনাচ /:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: অ, তাই তো। দারুন একখান পয়েন্ট ধইরছেন বস। আপনেরে ধইন্যা।

৫৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬
শিমুল আহমেদ বলেছেন: ওরে আমার হাসি তো আর থামেনারে হাসতে হাসতে আমার হেস্কি উট্টা গেছে। এইরকম মজাক অনেক দিন পাই নাই। ++++++++++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: আইচ্ছা!!!!! :P

৫৮. ১৪ ই মার্চ, ২০১০ রাত ২:৫৪
রাজসোহান বলেছেন: চরম +++আজ তিনটায় পরলাম
১৪ ই মার্চ, ২০১০ রাত ২:৫৯

লেখক বলেছেন: আগে পড়নাই বইলা মাইনাস।

৫৯. ১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৮
প্রবাসী রনি বলেছেন: ব্যাপুক মজা পাইলাম এখন যাই বাকী গুলা পড়ে আসি
৬০. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৭
পাপী বলেছেন: অনেক দেরীতে পড়লাম সবগুলো পর্ব। আপনার উর্বর মস্তিস্কের ক্ষমতা দেখে মুগ্ধ!
২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৩. ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৭
এরশাদ বাদশা বলেছেন: ধন্যবাদ সাযেম ভাই এবং সীমানা পেরিয়ে।
৬৪. ৩১ শে আগস্ট, ২০১০ রাত ৮:০৬
সপ্নীল বলেছেন: বহুদিন পড় পাইলাম ......হাহহাহাহা এমন ব্লগার খুব দরকার সামুতে। ভাল কথা রাউজান কোথায় থাকেন? পশ্চিম গহিরার কাউকে চেনেন আপনি?

বদ্দা অফুরান প্লাস অনর লাই(ঠিক চাটগাইয়া হইল কিনা কইবার পারুম না)
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: আই সরি বদ্দা। অনর কমেন্ট চগুত ন ফরে। আমি দক্ষিন রাউজানে। গহিরায় নাকি আপনার বাড়ি?

৬৫. ০৯ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
আধাঁরি অপ্সরা বলেছেন: অনেক মজা পেলাম!!!! চিকন মিয়ার টা সবচে জোসসসস!!!! B-)) B-)) B-)) B-))
০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৯

লেখক বলেছেন: চিকন মিঞা নিজেও অনেক জোশশশশশশশ!!!!!

৬৮. ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
ঘুমন্ত আমি বলেছেন: চিকনমিয়ারটা সবচেয়ে ব্যাফুক হয়েছে ।

 

মোট সময় লেগেছে ১.৪৯৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। লীনা দিলরুবার কবিতার অংশবিশেষ।

আমি ইদানিং নিজের মধ্যে প্রচুর পরিমানে ভন্ডামীর লক্ষন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই