somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এরশাদ বাদশা
জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

একটি উদ্যোগ....অনেক সমর্থন....অতঃপর একটি জবাব...

১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানাপুর আম্মা অসুস্থ। তিনি কয়েকদিন আগে রক্ত চেয়ে ব্লগে পোস্ট দিয়েছিলেন। আমি কমেন্টও করেছিলাম। তার আম্মার সুস্থতা কামনা করছি। এই ব্যস্ততার মাঝেও তিনি আমাদের এইসব দাবির প্রতি সম্মান রেখে ছোট্ট একটি জবাব দিয়েছেন। এ মুহুর্তে আমিও একটু ব্যস্ত। তাই তার আমার পোস্টে তার করা মন্তব্যটি শেয়ার করলাম। আপনাদের আলোচনা প্রত্যাশী।


প্রিয় এরশাদ বাদশা,

উপরোক্ত ৪টি দাবি নিয়ে আপনার প্রকল্পটি আমরা দেখেছি এবং এ, নিয়ে আপনার আন্তরিক প্রচেষ্টায় আরও কিছু ব্লগার বন্ধুর পর্যায়ক্রমে রিপোস্ট চলছে এবং ফিডব্যাকে আমরা কিছু মেইলও ইতিমধ্যে পেয়েছি।

সামহোয়্যার ইন ব্লগের প্রতি আপনাদের ভালবাসা ও এর উত্তরোত্তর মঙ্গল ভাবনা যে অকৃত্রিম সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। বিশেষ করে এই প্ল্যাটফরমটির শুরু থেকে যাঁরা এর সাথে আছেন তাঁরা প্রচন্ড মমতা আর আবেগ নিয়েই এই সাইটটির ভাল-মন্দ চিন্তা করে থাকেন সাথে অন্যান্য সব কম-বেশী নতুন ও পুরাতন ব্লগার বন্ধুরাও। সামহোয়ার ইন ব্লগ যতটা আপনাদের জন্য, তার চেয়ে অনেকখানি বেশী আপনারা (ব্লগার বন্ধুরা) এই ব্লগটির জন্য জরুরী, গৌরবের সাথে সে কথা স্বীকার করি।

ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, বেশ কিছুদিন ধরে আমরা আমাদের মায়ের অসুস্থ্যতা নিয়ে ব্যস্ততায় একটি কঠিন সময় পার করছি এবং নিশ্চয়ই তা সবাই অনুধাবন করতে পারবেন। তাই উপরোক্ত বিষয়টি নিয়ে আমি ক'টা দরকারী কথা বলেই ফিরবো এবং কারোর কোন প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।


আপনাদের দাবি:

১. যারা এই ব্লগের প্রান ছিলো, সেই সব ব্লগারদের আনব্যান

দেখুন, আবারও বলছি, এই ব্লগের শুরু থেকে আজ অবধি যারা এখানে নিজেদের যুক্ত করেছেন/করে যাচ্ছেন, তাঁরা সকলেই এই ব্লগের প্রাণ। ব্লগিং এর মান নিয়ে কিন্তু আমি কথা বলছি না, বরং সবার সম্পৃক্ততার যে অবদান, তা কিন্তু কোন ভাবেই একটি থেকে আরেকটি ভিন্ন মর্যাদার নয়। এ, প্রসংগে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া যে ক'টি নিক আপনি উল্লেখ করেছেন, আশা করি সেগুলোর কারণও আপনাদের জানা আছে বা যাঁদের (নতুনদের) জানা নেই তাঁরা কোন না কোন ভাবেই তা জানতে পারেন। কিন্তু এই একই বিষয় কিছুদিন পরপর এভাবে বারবার টেনে এনে এই ব্লগ সাইটটির আসলেই কি কোন মঙ্গল হয়? ভেবে দেখুন অনুগ্রহ করে।


২. যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, আমাদের ইতিহাস নিয়ে তামাশা করে, সেইসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা।

এটিও একটি পুরনো সমস্যা হলেও অত্যন্ত জরুরী যা আমাদের সবার জন্যই যন্ত্রনাদায়ক। অতীতে (নানান ভুল বোঝাবুঝি সত্বেও) আমাদের প্রচেষ্টা এবং সর্বোপোরি ব্লগার বন্ধুদের সক্রিয়তায় আমরা মুক্তিযুদ্ধ ও স্বদেশ বিরোধীদের বিরূদ্ধে ব্যবস্থা নিয়েছি আজও তা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে, এককভাবে আমার চেয়ে আপনাদের বিচরণ এখানে অনেক বেশী, তাই এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদের সচেতনতার পাশপাশি আপনাদের সহযোগিতা জরুরী। ফিডব্যাকে কিংবা আমাকেই সরাসরি ইমেইলে জানানো যেতে পারে। এ,ভাবে ব্লগার এবং ব্লগটিম এর পরষ্পর সহযোগিতা ও প্রচেষ্টায় ব্লগের পরিবেশ রক্ষায় স্বদেশ বিরোধীতা, অন্যায়ভাবে ট্যাগিং, ব্যাক্তি আক্রমণ ইত্যাদি থেকে শুরু করে এই ব্লগের নানান দিকে নজর দিতে পারি একসাথে। এগিয়ে আসুন।


৩. মডারেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা।

অত্যন্ত বিনয় এবং দৃঢ়তার সাথে বলছি, আমরা নির্ভুল নই তবে, আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে সবসময় এ, ব্যপারে। নীতিমালার আওতাতেই কোন পোস্ট মডারেশন হয় এবং এ,ক্ষেত্রে ব্লগার কে নির্দিষ্ট কারণ ও নীতিমালা জানিয়ে চিঠি দেয়া হয় এবং এই মডারেশনের আওতাভুক্তির বিষয়টি ব্লগারের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়া উচিত নয় কি? দুঃখজনক হলেও সত্যি, এ, বিষয়ে কখনও কখনও একে অপরকে ভুল তথ্য বা আন্দাজ নির্ভর তথ্য দিয়ে বিভিষিকা তৈরি করে এক ধরণের আনন্দ পান, সেটাও অনেকেরই জানা।


৪. প্রথম পাতায় একটি সোর্স রাখা যেখানে দেখা যাবে, ব্যানকৃতদের নাম। কি কারনে ব্যান হলেন এইসব ডিটেইলস।

এই প্রস্তাবটি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লগার আমাদের কাছে রেখেছেন। গত ১৯শে ডিসেম্বর ২০০৯ বাংলা ব্লগ দিবস ঘোষণা অনুষ্ঠানে এক ব্লগার বন্ধু আমার কাছে একই প্রস্তাবটি রাখায় আমি এ,বিষয়ে আমার/আমাদের ভাবনাটি সবাইকে ব্যাখ্যা করার সুযোগ পেয়েছিলাম এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকায় আশা করি অনেকেই তা জেনেছেন এবং আমার মনে হয় উপরের ৩ নং পয়েন্টেও তা বলা হয়ে গেছে। আমি আবারও বলছি, কোন নিক অস্থায়ী/স্থায়ীভাবে স্থগিত করা হলে তা ব্লগারের ব্যক্তিগত ব্যাপার হিসেবে বিবেচিত হওয়া উচিত যা কোনভাবেই আনন্দদায়ক নয়। তাই এমন অস্বস্তিকর একটি বিষয় প্রথম পাতার কোথাও সর্বজনসমক্ষে ঝুলিয়ে রাখাটা কি অমানবিক নয়? অনুগ্রহ করে ভেবে দেখবেন আশা করি।


এই সাইটটি আপনার/আপনাদের। এর যাবতীয় ভাল-মন্দ আপনাদের ঘিরেই। মডারেশন প্যানেলে যাঁরা আছেন তাঁদের তো কোন ব্লগার সাথে ব্যক্তিগত রেষারেসির কোন সুযোগ নেই, তাহলে কেন শুধু শুধু এইসব দুরত্ব, মনোমালিন্য আর ভুলবোঝাবুঝির বোঝা বাড়ানো! যাবতীয় ভালয় এবং মন্দে সাথে থাকুন।

ভাল থাকবেন সবাই।



ক্লিক দিজ লিংক
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×