সই কেবা শুনাইল শ্যাম নাম।
কানের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল প্রাণ।।
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো
বদন ছাড়িতে নাহি পারে
জপিতে জপিতে নাম অবশ করিল গো
কেমনে পাইবো তারে...( চন্ডীদাশ)
রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। (জ্ঞান দাস)
আমাদের প্রাচীন কবিরা হৃদয়ের মাধুরি মিশিয়ে কবিতা রচনা করে গেছেন । না পড়লে বুঝা যায়না কিরহস্য লুকিয়ে আছে তাদেরর রূপ বর্ণনায়। কিন্তু পাত্র কাল ভেদ পরিবর্তনে আজ আর সেই অনূভূতিটুকু নেই আমাদের । আমরা নগর সভ্যতার বেড়াজালে আটকে গেছি । মন প্রাণ ছটফট করে । কখন আমরা মুক্তির সীমানায় খুঁজে বেড়াব আমদের নিজস্ব স্বাধীনতাকে । মনের মুক্তির জন্য দেখুন তো কারো কথা মনে করতে পারেন কিনা?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



