somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃতজ্ঞতা প্রকাশ

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার বৃন্দ,

শুভেচ্ছা নিবেন। আপনাদের সকলের দোয়া এবং শুভ কামনায় আমি আবারও আপনাদের মাফঝ ফিরে এসেছি। CMH থেকে বাসায় ফিরে টানা ৩ দিন ক্লান্তি আর বেড রেষ্টের কারনে আপনাদের কৃতজ্ঞতা এবং অভিন্দন জানাতে দেরী হবার জন্য আমি দুঃখিত।

আমার অসুস্থ্য অবস্থায় অন্যান্যদের সাথে যে সব ব্লগার বৃন্দ স্ব-শরীরে কষ্ট করে CMH গিয়ে, ফোন করে এবং ই-মেইল করে সহানুভূতি জানিয়েছেন এবং যারা আমার সাথে দেখা করতে গিয়েও CMH এর Protocal এর কারনে দেখা করতে পারেননি তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্নেহাস্পদ আনিসুজ্জামান উজ্জলকে। যিনি আমার অসুস্থ্যতার কথা জানিয়ে ব্লগে একটা মানবিক পোষ্ট দিয়েছেন এবং বার বার ফোন করে আমার অসুস্থ্যতার বিষয় খোঁজ খবর নিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ব্লগার কৌশিক কে। যিনি অপূর্ব সুন্দর একটা পোষ্ট লিখেছেন (অমন সুন্দর পোষ্ট কি করে লিখেন !!!) আমার অসুস্থ্যতা প্রসঙ্গে। আমি কৃতজ্ঞতা জানাই প্রিয় ব্লগার কালপুরুষ, ক্যামেরাম্যান, প্রত্যুৎপন্নমতিত্ব, মিল্টন, মেসবাহ যায়াদ, রাজা মশাই, কোপা সামছু, বুলবুল আহমেদ পান্না, শেরিফ আল সায়ার, নিশাচর, এফ আই দীপু, বৃত্তবন্দী, দোলা হাসান, মাসুদ যা বলেছেন ঠিকই, দূরন্ত, নুরুন্নবী হাসিব, নেমেসিস, রুখসানা তাজীন, একরামূল হক শামীম, ক্যাডেট নম্বর ৯৯৯, মুহিব, যীশু, ফরহাদউদ্দিন স্বপন, অন্যমনস্ক শরৎ, ফারহান দাউদ, শাখাওয়াৎ, গোপনীয়া, ভালো কথা সহ সব ব্লগার বৃন্দকে।

দীর্ঘদিন যাবৎ আমি অনেকগুলো ইংরেজী ব্লগে নিয়মিত লিখি এবং Somewhere in...... প্রথম থেকেই পড়ি। যেহেতু আমি বাংলা টাইপ করতে পারি না - তাই এখানে আমার তেমন একটা লেখা হয় না। তার পরও মাঝে মাঝে কিছু লেখা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারি না। আমি অন্যান্য ব্লগ সাধারণত ২/৩ দিন পর পর পড়ি বা লিখি। কিন্তু Somewhere in...... প্রতি দিন পড়ি। হয়তোবা মাতৃভাষার কারনেই। Somewhere in...... এখন আমার একটা নেশা'য় পরিণত হয়েছে। তাই দেশের বাইরে যেখানেই যাই না কেন এমনকি চিকিৎসার জন্য Delta Cencer Hospital, CMH কিম্বা Mount Elizabeth Hospital Singapore যেখানেই থাকি না কেন Concern Doctor কে রিকোয়েষ্ট করে পেশেন্ট বেডে বসে/ শুয়ে শুয়ে ল্যাপটপ এ Somewhere in...... ব্লগ পড়ি।

যদিও Somewhere in...... এর পরিবেশ কখনো কতিপয় ব্লগার এর কারনে কিছুটা খারাপ হয়ে পড়ে কিন্তু বেশীর ভাগ শুশীল ব্লগার এর শহনশীলতার কারনে সব কিছু সুন্দর ভাবেই সমাপ্ত হয়। যাই হোক আমি অনেকগুলো ব্লগের সাথে জড়িত থেকে উপলব্ধি করেছি Somewhere in...... এ একটা পারষ্পরিক সহমর্মিতা, সহযোগীতা তথা একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে। যার সমস্ত কৃতিত্ব শুশীল ব্লগারগনের। আশা করছি ভবিষ্যতেও এই পারস্পারিক সহনশীলতা, সহমর্মিতা অটুট থকবে।

ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদ যে বাংলায় এই পোষ্ট টাইপ করে দিয়েছেন।


২৭টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×