-জননী তোমাকে-
জননী তোমাকে অনেক দেখেছি আমি-
গ্রীস্মের রৌদ্রস্নাত নির্জন প্রহরে
আর উত্তপ্ত পীচঢালা পথে।
এভিন্যুর ফুটপাতে নিদ্রীত কংকালসার
ভিক্ষুকের শুন্য পাত্রে,
কাফনের গায় কালো কাপড়ে নিমজ্জিত
হাসপাতালের বেডে
বাদামতলীর নোংড়া নিষিদ্ধ গলিতে
কিম্বা জমেথাকা ডাস্টবিনের পঁচা আস্তাকুড়ে
কাক আর শকুনের উল্মফন উতসবে।
হে জননী তোমাকে অনেক দেখেছি আমি-
বস্রহীনা নগ্ন কোন পবিত্র কুমারীর মতো
দাঁড়িয়ে রয়েছো তুমি
ঝি ঝি ডাকা পল্লীর কুড়ে ঘরে,
দৈন্যতায় পীড়ীত মাতার রাত্রি জাগরণ
মৃত্যুপথ যাত্রী সন্তানের শিয়রে
কিম্বা বস্তির উলংগ বালকটি যেমন
ভিক্ষা পাত্র হাতে
সুর্য্যের এই উন্মত্ত উতসবে
সামান্য উত্তাপ চেয়ে বাঁচার সামান্য অধিকারে
চালিয়ে চলেছে চাঁকা
জীবনের ঘামে ও ক্লান্তিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


