somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রচনাঃ

২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাতু নামের একটি ছেলে স্কুলে পড়ে। সে ছাত্র হিসেবে খারাপ নয়। তবে তার একটা সমস্যা আছে। বাংলা ক্লাশের শিক্ষক তাকে যে কোন রচনাই লিখতে দিকনা কেন-সে কুমিরের রচনা লিখে শেষ করে!একদিন স্যার ক্লাশে গরুর রচনা লিখতে দিয়েছেন। স্বাতু মিয়া লিখেছে- “ গরু একটি ঊপকারি প্রানী। গরুর চারটি পা, দুইটি কান, এবং পিছনে লম্বা একটি লেজ আছে।ঘাস গরুর প্রধান খাদ্য।তবে গরু কিন্তু আমার মত কু-কথা বলিতে পারেনা! মনে রাখবেন-গরুকে ঘাস খাওয়াবার জন্য গরুকে নদীর ধারে বেঁধে রাখবেননা। কারন নদীতে কুমির আছে।

আমরা জানি-কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি অত্যন্ত ধারালো দাঁত আছে।কিন্তু কুমিরের চোখে কোনো চশমা নেই।তার সারা শরীর খেজুর গাছের মতো কাটা কাটা খাজ.........ইত্যাদি ইত্যাদি।

আবার একদিন শিক্ষক লিখতে দিয়েছেন বাড়ীর রচনা। স্বাতু লিখলো-“ বাড়ীতে আমরা মা, বাবা, ভাই-বোন নিয়ে নিরাপদে বসবাস করি।বাড়ী আমাদের নিরাপদ আশ্রয়স্থল।কিন্তু কোন অবস্থাতেই নদীর ধারে আমাদের বাড়ী বানানো ঊচিত নয়।কেননা নদীতে কুমীর আছে......... আমরা জানি-কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি অত্যন্ত ধারালো দাঁত আছে।কিন্তু কুমিরের চোখে কনো চশমা নেই।তার সারা শরীর খেজুর গাছের মতো কাটা কাটা খাজ.........ইত্যাদি ইত্যাদি।

স্বাতুর এহেন আচরনে শিক্ষক সাহেব স্বাতুর ঊপর বেজায় ত্যাক্ত-বিরক্ত!শিক্ষক মহোদয় ঠিক করলেন- স্বাতুকে এমন একটি রচনা লিখতে দিবেন যেখানে স্বাতু মিয়া কোন ভাবেই কুমিরকে টেনে আনতে পারবেনা। অনেক চিন্তা ভাবনা করে শিক্ষক ক্লাশে রচনা লিখতে দিলেন। বিষয়ঃ "পলাশীর যুদ্ধ"।
স্বাতু মিয়া তার যুক্তি যুক্ত এবং সুন্দর হস্তাক্ষরে রচনা লিখে নিয়ে হাজির করলোঃ-

রচনাঃ পলাশীর যুদ্ধ।

ভুমিকাঃ- পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা। সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার বাহিনী ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়।বিশাল আকারের নবাব বাহিনীর এই যুদ্ধে জয়লাভ করা কোন ব্যাপারি ছিলনা।কিন্তু যুদ্ধের ময়দানে নবাব সিরাজুদ্দৌলা মীর জাফর আলীকে বিশ্বাস করে যেন খাল কেটে কুমির আনলেন।
আমরা জানি-কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি অত্যন্ত ধারালো দাঁত আছে।কিন্তু কুমিরের চোখে কনো চশমা নেই।তার সারা শরীর খেজুর গাছের মতো কাটা কাটা.........ইত্যাদি ইত্যাদি।

১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×