আমি কেনো কাজ করিঃ-
কাল আমার এক ব্লগার বন্ধু তার বৌ নিয়ে আমার বাসায় যান আমাকে দেখতে- আমাকে বাসায় না পেয়ে ফোন করে বল্লেন-“আপনি এত অসুস্থ্য অবস্থায় এখনো এতো কাজ করেন কেনো”? আমি প্রতি দিন ২/১ ঘন্টার জন্য অফিসে আসি, আমার প্রতিস্টিত ইয়াতীমখানায় যাই এবং কাজ করার অনেকগুলো যুক্তি তুলে ধরলাম-যা বন্ধুর মনোপুত হয়নি! বন্ধুটি এখানেই খান্ত দিলেন না, আমার বৌ এবং ছেলেকেও কম্পলেইন করলেন-‘আমি সুস্থ্য হব কি করে-এখনো অফিস যাই,হাটা হাটি করি, মিটিং-ফিন্টিং করি’...ইত্যাদি ইত্যাদি!
আমি মনে করি-কর্ম মুখর জীবনই সত্যিকার মানব জীবন। আকংখাহীন (হোকনা তা বেঁচে থাকার আকাঙ্ক্ষা)দুশ্চিন্তাহীন, কর্ম হীন জীবন উদ্দ্যমশীল মানুষের কাম্য নয়। যার উদ্দ্যম নেই, উচ্চাকাংখা নেই, গতানুগতিক নিরঝঞ্জাট জীবন যাপনে যিনি অভ্যস্ত-তিনি সত্যিকার অর্থে সুস্থ্য মানুষ নন।
প্রাপ্তির আকাঙ্ক্ষা, বড় হবার বাসনা মানুষ কে বেপরোয়া করে। ঝুকি নিতে অনুপ্রানিত করে সত্য-তাতে কোন দোষ আছে বলে আমি মনে করিনা, যদি সেই আকাঙ্ক্ষায় থাকে সততা। আমিতো মনে করি- সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারলেই দুঃখ কস্ট, রোগ-শোক জয় করে বেচে থাকার সার্থকতা।আমি কাজের মাঝে ডুবে থাকি বলেই বোধ করি ক্যান্সার’এর মত অসুখকে আমি থোরাই কেয়ার করতে পারি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


