-বাধাগ্রস্ত শুভ্রতা-
পাপড়ীর পরে সাজানো পাপড়ী-প্রস্ফুটিত,
এই টুকুন বুকে ঢেউ ভরা বিশাল সাগর
জীর্ণ নাবিক কি করে ওপারের অনাঘ্রাত
ফুলের শরীরে চুমু খাবে?
একদম সোজা পথ দুপায়ে নুড়ির আহলাদ
কাকাতুয়া মন দূর পানে যন্ত্রনা দেখে।
একজন ক্লান্ত পথিক কি করে সুদুরের নীল আকাশ
বুকের ভেতর টেনে নেবে?
পাতার সাথে পাতা, যৌবনা লজ্জাবতী লতা
জোতস্নার রুপালি আলোয় শান্ত যুবকটি
কি করে পাথর দিয়ে একটি নরম শরীরের
অবগুন্ঠিত লজ্জা ছিড়তে পারে?
জীবনের প্রতিভাজে ক্লান্ত হরিনী তাই
শিশিরস্নাত বনে বার বার পথ হারায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



