প্রিয় ব্লগার বৃন্ধ,
"বিদায় সামহোয়ার............"- পোস্ট দেবার পর থেকে আমি আর একটি বারের জন্যও সামহোয়ার ইন...... ওপেন করিনি। ইতি মধ্যেই অনেক ব্লগার বন্ধু, ব্লগ (মডারেটর) কর্তিপক্ষ আমাকে কল করে চলে যাবার কারন জানতে চেয়েছেন, ফিরে আসতে অনুরোধ জানিয়েছেন এমন কি আপনাদের প্রিয় "বাবুয়া ভাই"কে ব্লগে ফিরিয়ে আনার জন্য ভালোবেসে আপনারা অধিকার খাটাতে চেয়েছেন। বিশ্বাস করুন-এমন আদর, এমন ভালোবাসা সত্যি আমি কোন দিন পাইনি!
কি কারনে চলে যাচ্ছি সে বিশয়টা আমি জানাতে চাইছিলামনা। আপনাদের সকলের অনুরোধে এ বিশয়ে আপনাদের সামান্য একটু তথ্য দিয়ে যাচ্ছি। সম্ভবত ২৯ তারিখ ব্লগার মিল্টন ভাই একটা পোস্ট দিয়েছিলেন "লাখোপতি হতে চাওয়া ছেলেটির গল্প.........." -শিরোনামে। সেই পোস্ট পড়ে আমার খুব প্রিয় একজন ব্লগার, যাকে আমি অনেক স্নেহ করে, ভালোবেসে "--- ভাই" বলে সম্বোধন করি। সেও আমাকে যথেস্টহ সম্মান দেখাতেন এবং সব সময়ই আমার ভালো চাইতেন। আমার সেই ভাই মিল্টনের উল্যখিত পোস্ট বিশয়ে ৩০ তারিখ আমাকে একাধিক বার ফোন করে (তাঁর অফিস ফোন নম্বর -----------, সময় ১০ টা ৫০ মিঃ এবং ১১টা ৩৫ মিঃ) হুমকী প্রদান করে বলেছেন তার সারমর্ম-"আমি ছোট জব করতে পারি(ঊনি সেক্রেটারীয়েটে জব করেন), কিন্তু আমি একা নই, আপনি জানেননা আমি চাইলে-অনেক কিছু করার ক্ষমতা রাখি। আপনি টিকতে পারেবননা"! আমিও তখোন কিছুটা উত্তেজিত হয়ে তাঁকে জানতে চাই-"আপনি কি করতে চান"?
তখোন তিনি বেশ ধমক দিয়েই বললেন-" চিতকার করবেননা, কি করতে পারি- তা দেখতে চাইবেননা........."।
পরে অবশ্য বলেছেন-"স্যার ডাকছেন, আমি আপনাকে পরে কল করছি...... আমি চাইনা আপনারা সাথে ঝগড়ায় যেতে"! পাঠক বৃন্ধ, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি-আমার সেই ভাইটি যে কারনে মন খারাপ করে আমার সাথে খারাপ ব্যাবহার করেছিলেন-আমি সেই বিশয়ে মোটেই ইনভল্ভড ছিলামনা।
সেই তিনি আমার দিল্লী ভ্রমন শেষ পোস্টেও বেস কিছু বাজে মন্তব্য লিখেছিলেন ওই বিশয় নিয়ে। আমি সেই মন্তব্য ডিলেট করে দিয়েছি-তার স্বার্থে।
উল্যেখ করা প্রয়োজন, কিছু দিন পুর্বে বরিশালে আমার ঈদ প্রসঙ্গে ৩/৪ কিস্তির একটা ধারাবাহিক পোস্ট লিখেছিলাম- আমার সেই পোস্ট নিয়েও তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন- "তার" ভাষায় কয়েকজন পেশাদার চাঁদাবাজ/ মাস্তান ব্লগার আমাকে "শেষ করে ফেলবে বলে.........(যাদের/যে সব ব্লগারের নাম বলেছেন-তাদের কারো নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাইনা)"। আমি "তার" কথায় বিশ্বাস করে-আমার সেই সব পোস্ট এডিট এবং লেখা ডিলিট করে দেই।
প্রিয় ব্লগার বৃন্ধ, আমি কি কারনে ব্লগ ছেড়ে যাচ্ছি-তা বিস্তারিত যদি বলে যেতাম-তাহলে সেই ভাইয়ের সামাজিক এবং আইনগত অনেক ক্ষতি হতো, উনি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেননা-আমি সেটা চাইনি বলেই বিস্তারিত জানাতে অক্ষম। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি-আমার কিছুই করার প্রয়োজন হতোনা-শুধুমাত্র পরিস্থিতির কারনেই তাঁকে অনেক ভোগান্তির স্বীকার হতে হতো।
আমি ভয় পেয়ে চলে যাইনি। বিনয়ের সাথে বলতে চাই-অনেক, অনেক ব্লগার বন্ধুরা সহ আমাকে যারা জানেন-(এমনকি সেই ব্লগার ভাইটিও খুব ভালো করেই জানেন)তারাই ভালো করে বলতে পারবেন-আল্লাহ ছারা অন্য কাউকে আমার ভয় পাওয়া উচিত কিনা! ভয় পাওয়ার পুরুষ আমি নই। ঘৃনায় চলে গিয়েছি-যাকে আমি "ভাই" সম্বোধন করেছিলাম-সেই "ভাই" কিনা কোন কিছু যাচাই নাকরে আমার সাথে এমন আচরন করতে পারে! আমি মনে করি-যে ব্লগার ব্লগ লেখা নিয়ে তার মনুষত্ববোধ হারিয়ে ফেলতে পারে-সেই ব্লগারের সাথে আমার সহাবস্থান হতে পারেনা!
আমার সেই ব্লগার ভাই ৩০ তারিখ বিকেল ৫ টা এবং ৫ টা ১৮ মিঃ থেকে ২ পর্বে আমার সাথে প্রায় ৪০ মিনিটঙ্খুব বিনয়ের সাথে কথা বলেছেন-সরি বলে.........। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তাঁর প্রতি আমার কোন রাগ নেই, কোন অভিমান কিম্বা অভিযোগ নেই। আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো আশা করি। আপনাদের ভালোবাসাই আমাকে বার বার আপনাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবে।
সকলকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


