আমার প্রিয় পোস্ট

পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !

কলির যুগে বলির মালা!

০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:০১

শেয়ারঃ
0 0 0


রাত্রি আমি তোমার সঙ্গে যাব
নেবে তো আমায়......

পৃথিবীর সব আলো তুচ্ছ মনে হয়
বিবর্ণহীন সব কিছু দেখায়
আলো আমায় ঝাপসা দেখায়
জীবনের ছন্দকে করে দেয় ছন্দ পতন?

রাত্রি আমি তোমার সঙ্গে যাব
নেবে তো আমায়.......

নিঝুম আন্ধকারে আনমনে হয়ে ওঠি বিদ্রোহী
কল্পনার সাত রঙ্গা পাখা মেলে হয়ে যাই বীর পুরুষ
ক্ষমতার শাসনে ভেঙ্গে দেই সমাজের সব পাপ পঙ্কিলতা
ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে জন্ম নেয় সুন্দর এক সভ্যতা!

তাই আর আলো দেখি না
দেখি না কোন ঘূণে ধরা সমাজের কঙ্কাল মূর্তি,
যেখানে মায়ের সামনে ধর্ষণ করা হয় তার মেয়েকে!!
মানবতা ভূলুন্ঠিত হয় প্রতি পদে পদে??

সেই সূর্যের আলো আর দেখতে চাই না
দেখতে চাই না আর এমন নিকৃষ্ট দৃশ্য।
নাবালক শিশুর সামনে বাবার উপর নিষ্ঠুর অত্যাচার
শরীর বিক্রি করে অন্ন যোগান দিতে হয় আমেনাকে
এ দৃশ্র পট কোন নাটকীয়তা নয় নয় কোন গল্প
এ যে কলির যুগে বলির মালা।

রাত্রি আমি তোমার সঙ্গে যাব
নেবে তো আমায়.......

বদরুল ইসলাম প্রিন্স
সিলেট-০১/০৮/২০১০খ্রিঃ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা আগস্ট, ২০১০ রাত ১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সতত।

 

মোট সময় লেগেছে ০.৯১৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রোফাইলঃ বদরুল ইসলাম প্রিন্স
চেয়ারম্যানঃ
@ ডাঃ আব্দুর রাজ্জাক - আরফিনা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন।
@ প্লাটিনাম কোচিং হোম
@ প্লাটিনাম গ্রুপ, বাংলাদেশ।
@ প্লাটিনাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ