ভেটেরনারি সার্জন হওয়ার জন্য তোমাদের দুটি জিনিষ সবসময় ফলো করতে হবে, ফার্স্ট ইয়ারের ল্যাবে টিচার বলছেন স্টুডেন্টদের, নাম্বার ওয়ান, পশুকে ঘৃণার চোখে দেখা যাবে না।
ল্যাবে একটি গরু রাখা আছে, মৃত। সেটার পাশে গিয়ে দাঁড়ালেন টিচার। তারপর সবাইকে অবাক করে দিয়ে গরুটার পিছন দিয়ে আংগুল ঢুকিয়ে দিলেন। বললেন, আজ তোমরা সবাই পশু-ঘৃণা ত্যাগ করার জন্য এই কাজটা করবে।
স্যার আংগুলটা এনে নিজের মুখে দিলেন। এরপর একজন একজন করে ডাকলেন টেবিলে এই বিশেষ এক্সপেরিমেন্টের জন্য। চোখমুখ বাঁকা করে সবাই একে একে কাজটা শেষ করল।
এবার নাম্বার টু, সবসময় মনযোগী হতে হবে, স্যার আবার শুরু করলেন, মনযোগ হারালে চলবে না। মনযোগী হলে তোমরা দেখতে পেতে আমি কোন আংগুলটা ওখানে ইউজ করলাম আর কোনটা মুখে দিলাম!!!!!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


