(১)
সকালে অফিসে আসার সময় দেয়ালে লেখা দেখলাম, বিশের কমে বিয়ে নয়। কেউ আমাকে বলবেন, এর মানে কি? কমপক্ষে বিশটা বিয়ে করতে হবে? খাইছে আমারে!! তা-ও আবার বলা হয়েছে মেয়েদের কথা!!
(২)
মেয়েরা অবশ্য খুশিও হতে পারে, মাইন্ড কইরেন না। আমার এক বন্ধুর বিশ্লেষণ এটা। " মেয়েরা কেমন বর পছন্দ করে? উত্তর হল কোটিপতি। কেন কোটিপতি? কারণ, কোটিপতি = কোটি+পতি!!
(৩)
হোটেলে গেলাম, লেখা আছে, ধূমপান কড়া নিষেধ। এটা কি আসলে কড়া-এর জায়গায় 'করা' হবে, নাকি কড়া (কঠোর)- ভাবে নিষেধ?
(৪)
মেয়েদের হোস্টেলের ইলেকট্রিক লাইনে প্রবলেম দেখা দিয়েছে। কারেন্ট নেই। ফোন করা হল এক জায়গায়, 'কারেন্ট নাই, লোক পাঠান।''
উত্তর এল, লোক নাই, আজকে মোমবাতি দিয়া চালান!!
আপনারা যে যা খুশি বুঝে নিন। বাংলা ভাষায় কোন নিষেধ খুঁজে পেলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

