somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ WiMAX: জুন মাসে চালু হবে কি? যেখানে রিহার্সেল-ট্রেইলার-বিজ্ঞাপনেরই কোন খবর নাই!

০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিতেছে আসিতেছে বলার শব্দ আর নায়ক রাজ্জাক, জসিম, ফারুক, উজ্জল তাদের সাথে অনবরত ফাইটিং করতে থাকা জাম্বু ও আহমেদ শরীফের টিভি বিজ্ঞাপন দেখতাম নেপথ্যে কিংবদন্তী ধারাভাষ্যক নাজমূল সাহেব। এটাই ছিল ১৯৮০ সালের অবস্থা যে কোন বাংলাদেশী সিনেমা মুক্তির মাসখানিক পূর্বে এভাবেই টিভিতে ট্রেইলার ও বিজ্ঞাপন দেখানো হতো। বেশীর ভাগই সাদা-কালো, রঙ্গিন ও বিচিত্র ভাবে আধা রঙ্গিন(সাধারণত মধ্যাংশের পর)। সচরাচর সারা বিশ্বেই কোন সিনেমা মুক্তির অন্তত মাসখানিক আগেই এভাবে ট্রেইলার দেখানো হয়। এখানে এই লেখা বাংলাদেশী বা বিদেশী সিনেমা নিয়ে নয় বরং বর্তমান আধুনিক যূগের ইন্টারনেটের Worldwide Interoperability for Microwave Access সংক্ষেপে WIMAX নিয়ে। সেই ৮-৯ মাস আগে হবে গত বছর ২০০৮ এ লাইসেন্স নিলামের ভিত্তিতে দেওয়া হয়েছে সম্ভবত তিনটি কোম্পানী কে। দুটির নাম জানি একটি বাংলা লায়ন এবং অপরটি Augere । এ বছরের মার্চ থেকেই জোড় প্রচার যে জুন-২০০৯তেই সাধারণ ব্যাবহারকারীদের কে উল্লেখিত কোম্পানীগুলো WIMAX এর সেবা দিবে। প্রথম ব্যাপারটি হল এই ব্যাবস্থার জন্য BTRC তরঙ্গ বরাদ্দর লাইসেন্স প্রাপ্ত হওয়া। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি বেইজ ষ্টেশন, বিভিন্ন এলাকায় রিলে কেন্দ্র (বিভিন্ন মোবাইল টাওয়ারের মতই) যারা মূল ষ্টেশনের সাথে অপ্টিকাল ফাইবারের সাথে যূক্ত থাকবে, প্রয়োজনীয় লোকবল(প্রকৌশলী, ম্যানেজম্যান্ট, মার্কেটিং, কাষ্টমার কেয়ার ইত্যাদি) সংগ্রহ ও স্থাপন। এগুলো নিশ্চয় ৫-৬ মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপর হল WIMAX চালু করে নিজেরা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা যে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যথাযথ হয়েছে কিনা। সেটাও নিম্নে ১ উর্দ্ধে ২ মাসের বেশী লাগার কথা না। যদি এদের নিজেদের পরীক্ষায় দেখা যায় যে তাদের WIMAX সিষ্টেম ঠিকমত কাজ করছে তো বাকী কাজ মার্কেটিং বাণিজ্যিক ভিত্তিতে জনসংযোগ দৈনিক খবরের কাগজ, রেডিও-টিভি ও বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক প্রচার তথা বিজ্ঞাপন। সহজ অর্থে গ্রাহক কে সংযোগ দেওয়ার পূর্বে WIMAX ব্যাবস্থা পূর্ণ রুপে কার্যকর ভাবে চালু থাকা। আমরা আদৌ জানি না যে উল্লেখিত কোম্পানীগুলোর বর্তমান অবস্থা কি যে তারা যদি WIMAX ব্যাবস্থা ইতিমধ্যে চালু করে থাকে তা ঠিকমত কাজ করছে কিনা? যদি এটা আদৌ না হয়ে থাকে তো এভাবে বিভিন্ন মিডিয়ায় এভাবে আগাম প্রচার কেন করা হল যে জুন মাসেই ইন্টারনেট ব্যাবহারকারীগণ চাইলে WIMAX এর সূবিধা পাবে? অন্তত গত মে মাসে কোথাও আমরা কোম্পানী গুলোর WIMAX নিয়ে কোন বিজ্ঞাপন দেখিনে (১) সংযোগ ফি (ওয়্যালেস জাতীয় মডেম যন্ত্র সহ), (২) ব্যান্ডওইধ, (৩) পোষ্ট পেইড, প্রি-পেইড, ব্যাবহার করলে বিল সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন ও শর্তাবলী। আরও হয়ত অনেক বিষয় আছে যা এই লেখায় নাই। তাই প্রশ্ন জাগে এত বিষয়াদি বাদ দিয়ে কিভাবে সরাসরি বলে জে জুন মাসেই WIMAX চালু হবে। গতকাল ১লা জুন এবং আজকে ২রা জুন কোন পত্রিকায়, টিভি চ্যানেল ও ইন্টারনেটে দেখিনি যে WIMAX চালু তো দূর বা শীঘ্রই এই জুন মাসেই চালু হচ্ছে। এই যখন অবস্থা তখন সবচেয়ে ভাল হয় WIMAX এর জন্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান পরিস্কার করা যে তাদের স্থাপিত WIMAX ব্যাবস্থা কি রকম কার্যকর বা তারা এতে সন্তষ্ট কিনা? কিভাবে গ্রাহক সংযোগ দিবে সে বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানানো এবং এ সংক্রান্ত তাদের বাণিজ্যিক বিজ্ঞাপন আমরা কবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পাবো? তবেই বুঝা যাবে যে ঠিক কবে WIMAX চালু হবে। শুধু শুধু অনিশ্চিত কথা বলা হল প্রতারণা ও নেট ব্যাবহারকারীদের বিরক্তি উদ্রেক করা ছাড়া আর কিছুই না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:০৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×