বরাক নদীর দুই শাখা সুরমা ও কুশিয়ারা নদীদ্বয়ের পানি প্রবাহ পর্যবেক্ষণ ছাড়াই টিপাই বাধ নির্মাণের ব্যাপারে কোন কিছু আগাম মন্তব্য করতে বাংলাদেশের সিংহভাগ নদী-পানি বিশেষজ্ঞ বার বার সরকার কে তাগিদ দিয়েছে। বিএনপি আলীগ নেতা আব্দুর রাজ্জাকের এই প্রতিনিধি দলে ডঃ আইনুন নিশাত সহ বেশ কয়েকজন পানি বিশেষজ্ঞর অন্তর্ভূক্তির অনুরোধ জানিয়ে শেখ হাসিনা কে চিঠি দিয়েছিল। কিন্তু হাসিনা এই বিষয়ে রাজী হন নি এবং তার মনোনীত আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল বৃষ্টির অজুহাতে প্রস্তাবিত টিপাই মুখ বাধ এলাকায় যেতেই পারে নি। ভাবখানা এমন যে সেখানে একটানা সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি হতে থাকবে। বিএনপি সহ কয়েকটি দল বলে আসছে যে এই বিষয়ে বিশেষজ্ঞদের ছাড়াই ভারতের টিপাই মুখ বাধ এলাকা পরিদর্শন স্রেফ পিকনিক পার্টি হবে। আর এখনতো রাজ্জাক গং টিপাই এলাকায় পদধূলিও দিতে পারে নি। তারপর রাজ্জাক ভারত হতে টিপাই বাধ নিয়ে যে তথ্য উপাত্ত চেয়েছিল সে সমন্ধেও কোন তথ্য যদি এই প্রতিনিধি দল পেয়ে থাকে তা জানা অত্যন্ত জরুরী। তাই রাজ্জাক ও তার প্রতিনিধি দল লিখিত চুক্তিতো দূরে থাকুক টিপাই মুখ নিয়ে যথাযথ তথ্য-উপাত্তর ভিত্তিতে বাংলাদেশের নদী-পানি বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং সম্মতি ছাড়া কিভাবে নিশ্চিত হলেন যে ভারত বাংলাদেশের ক্ষতি হয় এমন কোন প্রকল্প বাস্তবায়ন করবে না? ভারতীয় তাবেদার আব্দুর রাজ্জাক যেখানে প্রতিনিধি দলের লিডার সে কারণে আগেই বিএনপির পক্ষ হতে ধারণা করা হয়েছিল তার প্রতিনিধি দল টিপাই বাধ কে বৈধতা দিয়ে আসবে। নদী-পানি বিশেষজ্ঞ ছাড়া এভাবে নিশ্চিত হয়ে রাজ্জাক গং যে মন্তব্য করল তাতে ভারত তো বটেই সারা বিশ্বের সকল দেশ এটাকে সমগ্র বাংলাদেশের কথা বলে গণ্য করবে। মুজিব তো সরল মনে কোন নিশ্চিত মন্তব্য না করে মাত্র ৪০ দিনের জন্য ফারাক্কা বাধ পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল যার করুণ পরিণাম বাংলাদেশের পশ্চিমাঞ্চল ভোগ করছে কিন্তু রাজ্জাক গং তো একেবারেই নিশ্চিত যে টিপাই বাধ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে না। এই যদি বর্তমান মহাজোট সরকার বাংলাদেশের ন্যায্য পানি পাওয়ার চিরস্থায়ী নিশ্চয়তা ছাড়া ভারত কে টিপাই বাধ নির্মাণের চূড়ান্ত অনুমতি সহ চালু করার সবুজ সংকেত দেয় তো বাংলাদেশের পক্ষে কি ভবিষ্যতে সে এই টিপাই দ্বারা ক্ষতিগ্রস্থ হলে আন্তর্জাতিক মহলের কাছে দেন দরবার করে লাভ হবে কি? দিন যতই যাচ্ছে ১/১১ কেন হয়েছিল তা স্পষ্ট হয়ে আসছে। টিপাই বাধ তার অন্যতম উদাহরণ। বাংলাদেশ যেন ভারতের অন্যায় আব্দারের কাছে আত্নসমর্পণ করে সে ভাবেই ১/১১ এর ছক কষা হয়েছিল।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



