somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে সারাদেশে

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে পোষ্ট দিয়েছিলাম যে কিশোর, কিশোরী তথা ১৮ এর নীচে কাউকে মাল্টিমিডিয়া সম্পন্ন মোবাইল ফোন সেট না দিয়ে সাধারণ সেট দিতে। নতুবা পর্ণগ্রাফি নিশ্চিত ভাবে সিংহভাগ কিশোর কিশোরীর কাছে যাবে।

Click This Link

যাই হৌক এ প্রসঙ্গে দৈনিক আমাদের সময় আরো ভয়াবহ রিপোর্ট করেছে। নিম্নে তা তুলে ধরা হল।

***************************


কম্পিউটার, ল্যাপটপের পর এবার মোবাইল ফোনের মাধ্যমে পর্নো ছবি ছড়িয়ে পড়েছে। মোবাইল পর্নো ছবির মোহজালে আটকে বিপথগামী হয়ে পড়ছে তরুণ-তরুণী থেকে শুরু করে স্কুলগামী কিশোর-কিশোরী পর্যন্ত।

সাপ্তাহিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর-কিশোরীরাই মূলত পর্নো ছবির প্রধান ক্রেতা। শুধু পর্নো ছবি দেখাই নয়, অজান্তে এসব কিশোর-কিশোরী পর্নো ছবির কুশিলবও হয়ে যাচ্ছে। এর পেছনেও রয়েছে সিন্ডিকেট। দেশ ও দেশের বাইরে বসে এই সিন্ডিকেট কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে মিডিয়াতে নায়িকা বানানোর একধরনের পুরনো ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে অনেকে হয়ে যাচ্ছেন পর্নো ছবির নায়িকা। এর পরিণতিতে অনেকের ভাগ্যে জুটছে পতিতার জীবন।

বাড়ছে ধর্ষণসহ নানাধরনের সামাজিক অপরাধ। এই অপরাধ কেবল কঠোর কোনো আইন দ্বারা রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। ধর্ষকরা ধর্ষণ করার সময় ভিডিও করছে। তারপরে ছেড়ে দিচ্ছে বাজারে। তারপর ক্রমেই বিষয়টি ব্যাপকতা পেতে থাকে। অনেক স্কুলপড়-য়া ছেলেমেয়েরাও শখের বসে নিজেদের নগ্ন দৃশ্য নিজেরা ধারণ করে। বন্ধুদের হাতে ঘুরে তা চলে আসে জনসমাজে। গোপন ক্যামেরায় গোপন দৃশ্য ধারণ করার প্রবণতা বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। এই অবস্থায় ভিন্নমাত্রা যোগ করে মোবাইল ক্যামেরা। মোবাইল ক্যামেরা এখন খুবই সহজলভ্য। তিন-চার হাজার টাকা দামের মোবাইল সেট দিয়েও এখন ছবি তোলা এবং ভিডিও করা যায়।

রাজধানীর ইস্টার্ন প্লাজায় মোবাইল পর্নো ছবির সর্ববৃহদ মার্কেট গড়ে উঠেছে। এখানকার ৯৫টি মোবাইল ফোনের দোকানের মধ্যে অধিকাংশ দোকানেই পর্নো ছবি আপলোড করা হয়। এই দোকানগুলোতে মোবাইল সেট বিক্রির পাশাপাশি পর্নো ছবি আপলোডের ব্যবসাও হয়ে থাকে বলে জানা গেছে। দেশি-বিদেশি দুই ধরনের পর্নো ছবিই আপলোড করা হয় এখানে। বিদেশি পর্নো ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়। আর দেশি পর্নো ছবি বাইরে থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে কিনে এনে খুচরা বিক্রি করেন দোকানিরা। এখানে ১ জিবি থেকে ২ জিবি পর্যন্ত বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে।

১ জিবি মেমরি কার্ড পূর্ণ করতে নেয়া হয় ২০০ থেকে ২৫০ টাকা। দুই গিগা হলে ৪০০ টাকা। ইস্টার্ন প্লাজার প্রতিটি দোকানে গড়ে প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকার মতো বিক্রি হয় পর্নো ছবি। এছাড়া মোতালেব প্লাজা, কর্নফুলি গার্ডেন সিটি, ইস্টার্ন মল্লিকা, নাহার প্লাজা, ইস্টার্ন প্লাস টু গুলশান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় পর্নো ছবি মোবাইল ফোনে আপলোড করা হয়।

রিপোর্টার: শাহজাহান আকন্দ শুভ,
সম্পাদনা: হাসান জাকির।
দৈনিক আমাদের সময় ১৮ইঅক্টোবর ২০০৯ইং।

Click This Link
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×